Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
এটিএম বুথে কার্ড দিলেই পাওয়া যাবে বিশুদ্ধ পানি

বাংলাদেশ

ইউএনবি
30 December, 2019, 08:45 pm
Last modified: 01 January, 2020, 03:20 pm

Related News

  • বাস্তবায়ন শঙ্কার মাঝেই ১ লাখ স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা চট্টগ্রাম ওয়াসার
  • ওয়াসার এমডির দায়িত্বও পেলেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান 
  • পানিতে পোকা, ভোগান্তিতে ঢাকার বাসিন্দারা, দায় নিতে নারাজ ওয়াসা
  • লবণাক্ততা কমায় চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন বেড়েছে, অনুমোদনের অপেক্ষায় উন্নয়ন প্রকল্প
  • নদীর পানিতে লবণাক্ততা বৃদ্ধি, চট্টগ্রামে ওয়াসার ৫ কোটি লিটার পানি সরবরাহ কমেছে

এটিএম বুথে কার্ড দিলেই পাওয়া যাবে বিশুদ্ধ পানি

যে কেউ কার্ডের মাধ্যমে প্রতি লিটার পানি কিনতে পারবে মাত্র ৬০ পয়সায়।
ইউএনবি
30 December, 2019, 08:45 pm
Last modified: 01 January, 2020, 03:20 pm

এটিএম বুথে কার্ড দিয়ে এবার আর শুধু টাকা নয়, পাওয়া যাবে বিশুদ্ধ পানি। কম দামে এবং সহজে ওয়াসার পানি পেতে এমন আধুনিক পদ্ধতি চালু হতে যাচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে।

চট্টগ্রাম ওয়াসা থেকে পানি কিনে বিশুদ্ধ করার পর কার্ডের মাধ্যমে তা সাধারণ মানুষের কাছে বিক্রি করবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘ড্রিংকিং ওয়েল ওয়াটার’।

নতুন বছরের প্রথম দিন অর্থাৎ আগামী ১ জানুয়ারি থেকে আধুনিক এই পদ্ধতিতে পানি বিক্রির পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত খুলশীর এক নম্বর সড়কের মুখে একটি বুথ স্থাপন করা হয়েছে। সেখান থেকে যে কেউ কার্ডের মাধ্যমে প্রতি লিটার পানি কিনতে পারবে মাত্র ৬০ পয়সায়। 

এটিএম বুথ থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করছেন এক গ্রাহক/ ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

এছাড়া, ওয়াসার প্রধান কার্যালয়ের সামনে, আগ্রাবাদ ওয়াসা অফিসের সামনে এবং বহদ্দারহাটে (ওয়াসা বোস্টারের সামনে) পরীক্ষামূলকভাবে বুথ স্থাপন করা হচ্ছে।

ওয়াসা কর্তৃপক্ষ এবং প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সাথে কথা বলে জানা যায়, প্রথমে পরীক্ষামূলকভাবে শুরু করা হলেও, আগামী এক বছরের মধ্যে নগরীর বিভিন্ন এলাকায় আরও অন্তত ১০০টি বুথ স্থাপন করা হবে।

এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মো. মাকসুদ আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ বিশ্বের উন্নত দেশগুলোতে এই পদ্ধতিতে পানি বিক্রি করা হচ্ছে। চট্টগ্রামে আমরাই কার্ডের মাধ্যমে পানি বিক্রি করার উদ্যোগ নিয়েছি। ওয়াসার সহযোগিতায় মার্কিন প্রতিষ্ঠান ড্রিংকিং ওয়েল ওয়াটার ‘এটিএম’ নামের পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করছে।’

তিনি আরও জানান, ‘এটিএম বুথের জন্য জায়গা দিচ্ছি আমরা। পানি এবং বিদ্যুৎ সরবরাহ করবে ওয়াসা। বাণিজ্যিকভাবে পানি বিক্রি করবে ‘ড্রিংকিং ওয়েল ওয়াটার’। ফলে বিদ্যুৎ ও রক্ষণাবেক্ষণসহ অন্যান্য খরচ বহন করবে ওই কোম্পানি।’

পানির এই এটিএম বুথটি দেখতে হুবহু ব্যাংকের এটিএম বুথের মতো। সাজ-সজ্জাও অনেকটা সে রকম। তবে ব্যাংকের বুথ থেকে টাকা বের হয়ে আসলেও, এখানে কার্ড দেয়ার পর পাইপ দিয়ে বের হয়ে আসবে বিশুদ্ধ পানি। কার্ড তুলে নিলে পানিও বন্ধ হয়ে যাবে। বিশাল বুথটির পেছনের অংশে পানি বিশুদ্ধ করার যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে।

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

চট্টগ্রাম ড্রিঙ্ক অয়েলের এরিয়া ম্যানেজার মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান, ‘ওয়াসা থেকে সরবরাহ করা পানি যতটা পরিষ্কার এবং বিশুদ্ধ তার চেয়ে তিনগুণ বিশুদ্ধ পানি বুথ থেকে পাওয়া যাবে।’

মঞ্জুরুল আলম আরও জানান, বুথে থাকা কোম্পানির প্রতিনিধির কাছে এটিএম কার্ড পাওয়া যাবে। রিচার্জেবল এই কার্ড দিয়ে সবসময় পানি পাওয়া যাবে। ব্যাংকের এটিএম কার্ডের মতো এই কার্ডেও থাকবে পাসওয়ার্ড।

জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুই কপি ছবি এবং ২০০ টাকা জমা দিয়ে গ্রাহকরা এই কার্ড সংগ্রহ করতে পারবেন জানিয়ে ওই কর্মকর্তা বলেন, কার্ডে ৫০ টাকা থেকে যেকোনো পরিমাণ টাকা রিচার্জ করা যাবে।

 

Related Topics

টপ নিউজ / ফিচার

বিশুদ্ধ পানি / ওয়াসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • বাস্তবায়ন শঙ্কার মাঝেই ১ লাখ স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা চট্টগ্রাম ওয়াসার
  • ওয়াসার এমডির দায়িত্বও পেলেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান 
  • পানিতে পোকা, ভোগান্তিতে ঢাকার বাসিন্দারা, দায় নিতে নারাজ ওয়াসা
  • লবণাক্ততা কমায় চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন বেড়েছে, অনুমোদনের অপেক্ষায় উন্নয়ন প্রকল্প
  • নদীর পানিতে লবণাক্ততা বৃদ্ধি, চট্টগ্রামে ওয়াসার ৫ কোটি লিটার পানি সরবরাহ কমেছে

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net