Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
মিরসরাইয়ে ইস্পাত কারখানায় চুল্লি বিস্ফোরণে ৩ জনের মৃত্যু

বাংলাদেশ

মিজানুর রহমান ইউসুফ
04 October, 2026, 01:05 pm
Last modified: 04 October, 2026, 01:21 pm

Related News

  • মিরসরাইয়ে সাবেক এএসপির বাড়িতে ডাকাতি, লুট ১৭ লাখ টাকার মালামাল
  • মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ
  • মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ভিডিও ভাইরাল, সন্দেহভাজনদের খুঁজছে বন বিভাগ 
  • মিরসরাইয়ে কাঠবোঝাই ট্রাকে স্লিপার বাসের ধাক্কা: নিহত ৩, আহত ৫
  • চট্টগ্রাম-১: পুরোনো দুর্গ পুনরুদ্ধারে বিএনপি, বিবাদ কাজে লাগাতে চায় জামায়াত

মিরসরাইয়ে ইস্পাত কারখানায় চুল্লি বিস্ফোরণে ৩ জনের মৃত্যু

গত ২৮ সেপ্টেম্বর এ দুর্ঘটনা ঘটে। এতে চারজন দগ্ধ হন।
মিজানুর রহমান ইউসুফ
04 October, 2026, 01:05 pm
Last modified: 04 October, 2026, 01:21 pm
প্রতীকি ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে 'ন্যাশনাল স্পেশাল ইকনোমিক জোনে' অবস্থিত ফার-ম্যাক স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এ চুল্লি বিস্ফোরণে দগ্ধ তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন চীনা নাগরিক রয়েছেন।

চট্টগ্রাম শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর এ দুর্ঘটনা ঘটে। এতে চারজন মারাত্মক আহত ও দগ্ধ হন।

আহতদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থার অবনতি হলে পরবর্তীতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

উন্নত চিকিৎসার জন্য শরীফুল ইসলাম (২৬) এবং চীনা নাগরিক ঝেনচিংকে (৫৩) ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

কারখানা কর্তৃপক্ষ জানায়, ২৯ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে অ্যাম্বুলেন্সে করে শরীফুলকে এবং একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝেনচিংকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

এরপর ১ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরীফুলের মৃত্যু হয়।

চীনা নাগরিক ঝেনচিং-এর সহযোগী সুমন হোসেন ও কারখানা কর্তৃপক্ষ জানান, ২ অক্টোবর বেলা ১১টা ৫০ মিনিটের দিকে একই ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঝেনচিং।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিটের দিকে মনির (২৭) নামে আহত আরও এক শ্রমিকের মৃত্যু হয়।

এই দুর্ঘটনায় দগ্ধ অপর ব্যক্তি জুয়েল (৩৬) বর্তমানে চমেক হাসপাতালের চার তলার বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

সর্বশেষ এই প্রাণহানির ঘটনা নিয়ে গত ২৮ সেপ্টেম্বরের দুর্ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে তিনজনেরই মৃত্যু হলো এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কারখানার চুল্লি বিস্ফোরণের সঠিক কারণ এবং এই দুর্ঘটনার দায় নির্ধারণে কর্তৃপক্ষ এখনো সুনির্দিষ্ট কিছু জানাতে পারেনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।'

Related Topics

টপ নিউজ

মিরসরাই / চুল্লি বিস্ফোরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: টিবিএস
    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০
  • শক্তি ঔষধালয়।
    ১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা
  • কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
    দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

Related News

  • মিরসরাইয়ে সাবেক এএসপির বাড়িতে ডাকাতি, লুট ১৭ লাখ টাকার মালামাল
  • মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ
  • মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ভিডিও ভাইরাল, সন্দেহভাজনদের খুঁজছে বন বিভাগ 
  • মিরসরাইয়ে কাঠবোঝাই ট্রাকে স্লিপার বাসের ধাক্কা: নিহত ৩, আহত ৫
  • চট্টগ্রাম-১: পুরোনো দুর্গ পুনরুদ্ধারে বিএনপি, বিবাদ কাজে লাগাতে চায় জামায়াত

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

4
শক্তি ঔষধালয়।
ফিচার

১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা

6
কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
আন্তর্জাতিক

দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net