Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি

খেলা

ইএসপিএন
02 October, 2026, 06:50 pm
Last modified: 02 October, 2026, 06:57 pm

Related News

  • উগান্ডান রাজ্যের রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের নবম স্তরে খেলা ফুটবলার
  • শেফিল্ডে হামজার স্থায়ী প্রত্যাবর্তন: ফিফা আসিয়ান কাপের আগে স্বস্তি লাল-সবুজ শিবিরে
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • রেফারিদের জন্য ‘যৌন বিনোদন’ কিনে দিত দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন, দেশজুড়ে তোলপাড়
  • বিশ্ব ফুটবল পরিচালনায় নতুন কাঠামো তৈরিতে কাজ করছেন ইনফান্তিনোর বিরোধীরা

কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি

ইন্টার মিয়ামিতে তার সতীর্থ লুইস সুয়ারেজের পাশাপাশি উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএম-এর মালিকানার সাথেও আংশিকভাবে যুক্ত রয়েছেন মেসি।
ইএসপিএন
02 October, 2026, 06:50 pm
Last modified: 02 October, 2026, 06:57 pm
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

স্প্যানিশ ফুটবলে নিজের বিনিয়োগ আরও বিস্তৃত করে এবার দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেনসের স্বত্ব আনুষ্ঠানিকভাবে কিনে নিয়েছেন ইন্টার মিয়ামি ও আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। এর আগে চলতি বছরের শুরুর দিকে বার্সেলোনা-ভিত্তিক পঞ্চম স্তরের ক্লাব কর্নেলা'র মালিকানা কেনেন মেসি, এর মধ্য দিয়ে স্পেনে এই তারকা ফুটবলার দ্বিতীয় ক্লাবের মালিক হলেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাবের স্বত্ব হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে এলদেনস কর্তৃপক্ষ। আগে ক্লাবটির মালিকানায় ছিল কলম্বিয়ান বিনিয়োগকারী প্রতিষ্ঠান 'গ্রুপো টিএইচ'। কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও ফুটবলের বিনিয়োগ রয়েছে প্রতিষ্ঠানটির।

ক্লাবটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সিডি এলদেনসের মালিক হিসেবে ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিত্বের আগমন স্প্যানিশ পেশাদার ফুটবলে এক দীর্ঘমেয়াদি প্রকল্পের সূচনা করল। এর মূল লক্ষ্য ক্লাবের ক্রীড়াঙ্গন, প্রাতিষ্ঠানিক ও সামাজিক অবকাঠামোর সার্বিক উন্নয়ন নিশ্চিত করা।

তবে পুরো চুক্তিটি কার্যকর হতে স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের (সিএসডি) আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন হবে।

৩৯ বছর বয়সী মেসির কেনা আগের ক্লাব কর্নেলা আধা-পেশাদার হওয়ায়, এলদেনসের মাধ্যমে স্পেনের পেশাদার ফুটবলে প্রথমবারের মতো কোনো ক্লাবের একক বিনিয়োগকারী হিসেবে আত্মপ্রকাশ করলেন এই আর্জেন্টাইন মহাতারকা। 

এছাড়া ইন্টার মিয়ামিতে তার সতীর্থ লুইস সুয়ারেজের পাশাপাশি উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএম-এর মালিকানার সাথেও আংশিকভাবে যুক্ত রয়েছেন মেসি।

বর্তমানে দুই ক্লাবের তিন ক্যাটাগরির ব্যবধান থাকায় আপাতত মালিকানা নিয়ে আইনি কোনো জটিলতা তৈরি হচ্ছে না। তবে ভবিষ্যতে কর্নেলা যদি পদোন্নতি পেয়ে দ্বিতীয় বিভাগে উঠে আসে, তবে স্বার্থের দ্বন্দ্ব এড়াতে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) নিয়মের মুখোমুখি হতে পারেন মেসি। 

স্প্যানিশ ফুটবলের আইন অনুযায়ী, কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠান একই বিভাগে থাকা দুটি দলের সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার হতে পারে না।

১৯২১ সালে প্রতিষ্ঠিত অ্যালিক্যান্ট অঞ্চলের এলদেনসের ইতিহাস মূলত শীর্ষ দুই বিভাগের বাইরেই কেটেছে। ১৯৬৪ সালের পর ২০২৩ সালে প্রথমবার দ্বিতীয় বিভাগে জায়গা করে নেওয়ার পর ২০২৫ সালে অবনমিত হলেও, চলতি বছরের গ্রীষ্মে আবারও সেগুন্ডা ডিভিশনে (দ্বিতীয় বিভাগে) ফিরে আসে এলদেনস।

তবে চলতি মৌসুমে লিগের প্রথম চার ম্যাচের একটিতেও জয় না পাওয়ায় গত সপ্তাহের শুরুর দিকেই প্রধান কোচ ক্লাওদিও বারাগানকে বরখাস্ত করেছে ক্লাবটি। এলডা শহরের ৫,৭৭৬ আসনবিশিষ্ট নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে হোম ম্যাচ খেলা এই ক্লাবটিতে এটি এক বছরের মধ্যে তৃতীয়বারের মতো মালিকানা পরিবর্তনের ঘটনা।
 
Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / স্প্যানিশ ক্লাব / ফুটবল / কর্নেলা / এলদেনস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • উগান্ডান রাজ্যের রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের নবম স্তরে খেলা ফুটবলার
  • শেফিল্ডে হামজার স্থায়ী প্রত্যাবর্তন: ফিফা আসিয়ান কাপের আগে স্বস্তি লাল-সবুজ শিবিরে
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • রেফারিদের জন্য ‘যৌন বিনোদন’ কিনে দিত দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন, দেশজুড়ে তোলপাড়
  • বিশ্ব ফুটবল পরিচালনায় নতুন কাঠামো তৈরিতে কাজ করছেন ইনফান্তিনোর বিরোধীরা

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net