Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
দখলবাজি-চাঁদাবাজি করতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা: জামায়াত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 September, 2026, 06:10 pm
Last modified: 27 September, 2026, 06:16 pm

Related News

  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • গণশুনানি ছাড়া তেলের দাম বৃদ্ধি অগণতান্ত্রিক: ছাত্র ফেডারেশন
  • রাতেই মামলা করেছি, সে তথ্যই আপনার কাছে নেই: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির

দখলবাজি-চাঁদাবাজি করতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা: জামায়াত

বিবৃতিতে জামায়াত নেতা বলেন, ‘সরকারের স্বাস্থ্যবিভাগ জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা দিতে যখন ব্যর্থ হচ্ছে, তখন নাগরিকদের ভরসাস্থল বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোয় সন্ত্রাসীদের হামলা ও দখলবাজি নতুন করে উদ্বেগের সৃষ্টি করছে।’
টিবিএস রিপোর্ট
27 September, 2026, 06:10 pm
Last modified: 27 September, 2026, 06:16 pm
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে ভেঙে পড়েছে মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, 'বিএনপির সন্ত্রাসীরা দখলবাজি ও চাঁদাবাজি করতে গিয়ে জনগণের সেবায় নিয়োজিত স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে। তারা ত্রাসের রাজত্ব কায়েম করে জনগণের সম্পদকে দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে, যা ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ।'

রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এসব অভিযোগ করেন। রাজধানীর নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর ও স্টাফদের মারধর; মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুড়িয়ে দেয়া এবং কন্টেন্ট ক্রিয়েটর জুলাইযোদ্ধা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের তীব্র নিন্দা এবং সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে এ বিবৃতি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

বিবৃতিতে তিনি বলেন, 'গত ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর মিরপুর-১-এ নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে একজন মহিলা এমপির মদদপুষ্ট বিএনপির সন্ত্রাসীরা। একই সঙ্গে স্থাপনাটি গুড়িয়ে দিয়ে দখল নিতে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিত একটি চিকিৎসা কেন্দ্র গুড়িয়ে দিয়ে তা দখলে নেয়া ন্যাক্কারজনক দখলবাজির ঘটনা। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।' 

গোলাম পরওয়ার বলেন, 'গত ২৬ সেপ্টেম্ববর শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর জুলাইযোদ্ধা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা ঘটেছে। নিউগ্রিনি প্রোপার্টিজে অবস্থিত তার এই স্টুডিওতে বিএনপির সন্ত্রাসীরা রাম দা ও কুড়াল নিয়ে হামলা চালিয়ে বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে ও মূল্যবান সম্পদ লুটপাট করে নিয়ে যায়। এ হামলার ঘটনার নেপথ্যে দুই গ্রুপের জমি-জমা সংক্রান্ত বিবাদ থেকে বিএনপির কর্মীরা সালমান মোক্তাদিরের স্টুডিওতে হামলা চালিয়েছে বলে গণমাধ্যমের খবরে উঠে এসেছে। আমি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।'

গোলাম পরওয়ার বলেন, 'বিএনপির কর্মীরা শুধু রাড্ডাতেই নয় তাদের একটি অংশ গতকাল বিকেলে রাজধানীর নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর ও স্টাফদের মারধর করেছে। রাতভর মব তৈরি করে কথিত স্বেচ্ছাসেবক দল ও যুবদল নেতা লিয়ন ও ফরহাদের নেতৃত্বে হাসপাতালের গ্লাস, সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং রিসিপশনের কর্মকর্তাদের মারধর করে সন্ত্রাসীরা।' এসব ঘটনায়র সাথে জড়িত বিএনপির সন্ত্রাসীদের অতি দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।  

তিনি আরও বলেন, 'বিএনপি কর্মীদের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রশাসনের ভূমিকা ক্রমেই প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে তা রহস্যজনক বলে মনে হচ্ছে, বিশেষ করে মিরপুরের রাড্ডার ঘটনায়। আমরা নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও দেশের স্থিতিশীলতার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।'

বিবৃতিতে জামায়াত নেতা বলেন, 'সরকারের স্বাস্থ্যবিভাগ জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা দিতে যখন ব্যর্থ হচ্ছে, তখন নাগরিকদের ভরসাস্থল বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোয় সন্ত্রাসীদের হামলা ও দখলবাজি নতুন করে উদ্বেগের সৃষ্টি করছে। বেসরকারি ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠান ও হাসপাতালসমূহের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।'
 

Related Topics

টপ নিউজ

জামায়াত / মিয়া গোলাম পরওয়ার / বিএনপি / সন্ত্রাসী / দখলবাজি / চাঁদাবাজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • গণশুনানি ছাড়া তেলের দাম বৃদ্ধি অগণতান্ত্রিক: ছাত্র ফেডারেশন
  • রাতেই মামলা করেছি, সে তথ্যই আপনার কাছে নেই: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net