Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
কে এই ত্ব-হা

বাংলাদেশ

নজরুল ইসলাম রাজু, রংপুর
19 June, 2021, 04:55 pm
Last modified: 19 June, 2021, 05:00 pm

Related News

  • উত্তরাঞ্চলে শিল্পায়নের উদ্যোগ বেপজার, রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেড পরিকল্পনা
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • জামায়াত ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে: ডা. শফিকুর
  • ১৯ বছর পর রোববার বগুড়া যাচ্ছেন তারেক রহমান
  • সামাজিক মর্যাদাবঞ্চিত রংপুরের হরিজনরা: শহর পরিচ্ছন্ন রাখার পুরস্কার কেবলই বৈষম্য

কে এই ত্ব-হা

আবু ত্ব-হা নিজেকে ‘ইসলামি স্কলার’ দাবি করেন। পড়াশোনা শেষ না হলেও অভিযোগ রয়েছে, তিনি ইসলাম ধর্মীয় বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন।
নজরুল ইসলাম রাজু, রংপুর
19 June, 2021, 04:55 pm
Last modified: 19 June, 2021, 05:00 pm
আবু ত্ব-হা মোহাম্মদ আদনান। ছবি: সংগৃহীত

শুক্রবার রাতেই পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ তিনজনকে। ১৬৪ ধারায় জবানবন্দি আদালতে নেওয়ার পর তিনজনকেই 'নিজ ও পরিবারের জিম্মায়' ছেড়ে দেন জুডিশিয়াল আদালত। প্রায় তিন ঘণ্টা জবানবন্দি আদালতে রের্কড করার পর পরিবারের নিকট তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে, আটদিন নিখোঁজ থাকার পর ফিরে আসা আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হাসহ তিনজনেই গতকাল (শুক্রবার) বাড়ি ফিরে আসেন। তবে তথ্য রয়েছে, তারা নিজেরাই গাইবান্ধায় বন্ধু সিয়ামের বাসায় ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন। কে এই সিয়াম, কী তার পরিচয়- তা এখনো পাওয়া যায়নি।

আবু ত্ব-হার পরিচয়

আফসানুল আদনান আবু ত্ব-হা স্নাতকে পড়ার সময় ঝুঁকে পড়েন ধর্ম-কর্মে। নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ইসলাম বিষয়ক আলোচনায় তিনি ক্রমেই আলোচিত হয়ে উঠেন। ৩১ বছর বয়সী আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের প্রকৃত নাম মো. আফছানুল আদনান। তার বাবার বাড়ি রাজশাহী। কিন্তু তিনি রংপুর নগরীর সেন্ট্রাল রোডের নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন। নগরীর আহলে হাদিস মসজিদ এলাকার বাসিন্দা তার নানা।

আবু ত্ব-হা মুহাম্মদ আদনান রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও রংপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করেন। পরে কারমাইকেল কলেজ থেকে দর্শন বিভাগ থেকে অনার্স, মার্স্টাস পাস করেছেন।

রংপুরের জামিয়া সালাফিয়া মাদ্রাসায় দ্বীনি বিষয়ে তালিম নিয়েছেন। পরে নিজেই ইসলামিক বইগুলো খুঁটিয়ে পড়ে জ্ঞান অর্জন করেছেন। ২০১৮ সালে 'আলোকিত জ্ঞানী' প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন তিনি। ছাত্রজীবন থেকেই আহলে হাদিস সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন। তখন থেকেই ফেসবুক পেজ ও ইউটিউবে ধর্মীয় আলোচনা করতেন। বিভিন্ন মসজিদে নামাজও পড়াতেন তিনি।

আবু ত্ব-হা নিজেকে 'ইসলামি স্কলার' দাবি করেন। পড়াশোনা শেষ না হলেও অভিযোগ রয়েছে, তিনি ইসলাম ধর্মীয় বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন।

আবু ত্ব-হা তার প্রথম স্ত্রী হাবিবা নূর, দেড় মাসের ছেলে ও তিন বছরের মেয়েকে নিয়ে রংপুরের শালবন মিস্ত্রীপাড়া চেয়ারম্যান গলিতে ভাড়া বাসায় থাকেন। তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা। তিনি ঢাকার মিরপুর আল ইদফান ইসলামী গার্লস মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। তিন মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

ছেলেবেলায় ক্রিকেট খেলতে পছন্দ করতেন আবু ত্ব-হা। তার ধর্মীয় কোনো প্রাতিষ্ঠানিক লেখাপড়া নেই বললেই চলে; নেই এ সংক্রান্ত বড় ডিগ্রিও।

স্থানীয় সাজ্জাদ হোসেন বলেন, 'দীর্ঘদিন ধরে দেখে ছি আবু ত্ব-হা স্কুল ও কলেজে লেখাপড়া করছেন। ক্রিকেটসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। কখনো মাদ্রাসায় কিংবা আররি লাইনে পড়তে দেখি নাই। তার হঠাৎ করে বড় আলেম হওয়াটা বেশি ভালো মনে হয়নি। তবে তার ইসলামি চিন্তা একেবারেই ছিল বলে মনে হয় না। আর কম বিদ্যা ভয়ংকর- কথায় আছে। তার নিজেকে বড় আলেম মানাটা সঠিক নয়।'

নগরীর কোট মসজিদের খতিব মাওলানা মো: জাহিদুল ইসলাম বলেন, 'আবু ত্ব-হা কখনো আরবিতে বক্তব্য দেননি। যারা আলেম, ইসলাম সম্পর্কে জানেন, তারা কখনো ভুল ব্যাখ্যা দিতে পারেন না। আর, অপরাধ করলে শাস্তি পেতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা করার মালিক তিনি।'

Related Topics

টপ নিউজ

আবু ত্ব-হা মোহাম্মদ আদনান / রংপুর / ধর্মীয় বক্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • উত্তরাঞ্চলে শিল্পায়নের উদ্যোগ বেপজার, রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেড পরিকল্পনা
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • জামায়াত ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে: ডা. শফিকুর
  • ১৯ বছর পর রোববার বগুড়া যাচ্ছেন তারেক রহমান
  • সামাজিক মর্যাদাবঞ্চিত রংপুরের হরিজনরা: শহর পরিচ্ছন্ন রাখার পুরস্কার কেবলই বৈষম্য

Most Read

1
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net