Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
নাগরিকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপে নতুন কঠোর নিয়ম কার্যকর করল চীন

আন্তর্জাতিক

ইন্ডিপেন্ডেন্ট
16 September, 2026, 11:30 am
Last modified: 16 September, 2026, 11:32 am

Related News

  • রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা বারভিডার
  • যৌথ ‘সীমান্ত কমিশন’ চালু করল চীন ও পাকিস্তান, তীব্র আপত্তি জানাল ভারত
  • চীনের বৃহত্তম মরুভূমির নিচে অপ্রত্যাশিতভাবে বিশাল পানির উৎসের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
  • চীন ও ইন্দোনেশিয়া থেকে সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার
  • ২০টি বড় হাসপাতাল প্রতিষ্ঠায় চীনের সহায়তা চায় বাংলাদেশ

নাগরিকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপে নতুন কঠোর নিয়ম কার্যকর করল চীন

সরকার তাদের "গুজব নিরসনকারী" প্ল্যাটফর্মের মাধ্যমে দাবি করেছে, নতুন এই নিয়মগুলো সাধারণ নাগরিকদের ভ্রমণে কোনো বাধা সৃষ্টি করে না, বরং ঝুঁকিপূর্ণ গন্তব্য এবং অস্বাভাবিক ভ্রমণ আচরণের ব্যক্তিদের বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কাজ করে।
ইন্ডিপেন্ডেন্ট
16 September, 2026, 11:30 am
Last modified: 16 September, 2026, 11:32 am
ছবি: সংগৃহীত

চীন মঙ্গলবার নতুন ভ্রমণ নিয়ম কার্যকর করা শুরু করেছে, যা কমিউনিস্ট সরকারকে নাগরিকদের চলাচলের ওপর আরও বেশি নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে। প্রযুক্তি আমদানি-রপ্তানি বিধিমালার কথিত লঙ্ঘন রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে, যার অধীনে জাতীয় প্রযুক্তিগত নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি বলে বিবেচিত যেকোনো নাগরিকের দেশত্যাগে বাধা দেওয়ার নিয়ম চালু করা হয়েছে।

এই বিধানগুলো সরকারি কর্মকর্তা, কমিউনিস্ট পার্টির সদস্য, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারী এবং সেই সাথে সাধারণ নাগরিকদের ওপরও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। যদিও চীনা নাগরিকদের ভ্রমণের সাধারণত স্বাধীনতা রয়েছে, তবে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করা ব্যক্তিদের যাতায়াতের ওপর নজর রাখে সরকার। নতুন এই নিয়ম চীনকে স্নায়ুযুদ্ধের চরম উত্তেজনাকর দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, যখন বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা থাকায় খুব কম মানুষই দেশের বাইরে যাওয়ার সাহস পেতেন।

নতুন বিধিমালার অধীনে বিদেশে গিয়ে জাতীয় নিরাপত্তার ক্ষতি করে এমন "অবৈধ বা অপরাধমূলক কাজ" করে ফিরে আসা যেকোনো নাগরিক শাস্তি হিসেবে ছয় মাস থেকে তিন বছরের দেশত্যাগে নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন। ভিসা আবেদনে ভুয়া বা মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও এক থেকে পাঁচ বছর পর্যন্ত প্রবেশ নিষেধাজ্ঞা জারি হতে পারে।

গত ২২ জুলাই প্রধানমন্ত্রী লি ছিয়াং কর্তৃক স্বাক্ষরিত এবং মঙ্গলবার কার্যকর হওয়া 'স্টেট কাউন্সিল রেগুলেশনস অন এক্সিট অ্যান্ড এন্ট্রি অ্যাডমিনিস্ট্রেশন' আইনের মাধ্যমে নতুন এই নিয়মগুলো প্রণয়ন করা হয়। এই আইনটিকে প্রযুক্তি সংক্রান্ত গোপন তথ্য পাচার রোধ এবং বিদেশি নিষেধাজ্ঞা মোকাবিলার লক্ষ্যে বেইজিংয়ের কঠোর নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

সরকার তাদের "গুজব নিরসনকারী" প্ল্যাটফর্মের মাধ্যমে দাবি করেছে, নতুন এই নিয়মগুলো সাধারণ নাগরিকদের ভ্রমণে কোনো বাধা সৃষ্টি করে না, বরং ঝুঁকিপূর্ণ গন্তব্য এবং অস্বাভাবিক ভ্রমণ আচরণের ব্যক্তিদের বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কাজ করে। এ আইনের ৪ নম্বর ধারা অনুসারে, 'রপ্তানি নিয়ন্ত্রণ কিংবা প্রযুক্তি আমদানি ও রপ্তানি সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করা কোনো চীনা নাগরিক যদি জাতীয় শিল্প বা প্রযুক্তিগত নিরাপত্তা বিপন্ন করতে পারে বলে প্রমাণিত হয়, তবে তাকে দেশত্যাগে বাধা দেওয়া হবে।'

অন্য একটি ধারায় বেসরকারি অভিবাসন সংস্থাগুলোকে যারা নিয়ম লঙ্ঘন করে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন এমন  সরকারি কর্মকর্তা, সামরিক কর্মী বা অন্যান্য ব্যক্তিদের তথ্য জানানোর জন্য উৎসাহিত করা হয়েছে। গোপন তথ্যে পৌঁছানোর সুযোগ থাকা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রীয় নির্বাহীদের ওপর ব্যক্তিগত বিদেশ ভ্রমণের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই বিধিনিষেধ কার্যকর রয়েছে।

মানবাধিকার সংস্থা 'সেফগার্ড ডিফেন্ডারস' তাদের ২০২৪ সালের একটি প্রতিবেদনে জানিয়েছে, চীন ক্রমাগতভাবে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার ব্যবহার বৃদ্ধি করে চলেছে। গত মার্চে বেইজিং চীনের এআই প্রতিষ্ঠান 'মানুস'-এর দুই সহ-প্রতিষ্ঠাতার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে, যে প্রতিষ্ঠানটিকে মেটা ২০০ কোটি ডলারে কিনে নেওয়ার পরিকল্পনা করেছিল।

২০২৩ সালে বেইজিং যখন বিদেশি প্রভাবের বিরুদ্ধে অভিযান শুরু করে, তখন চীনা সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীরা জানান, তারা ব্যক্তিগত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ এবং বিদেশি যোগাযোগের বিষয়ে কড়া নজরদারির মুখোমুখি হচ্ছেন।

গত জুনে জাতীয় নিরাপত্তা বিপন্ন করার অভিযোগে মিয়ানমার বিশেষজ্ঞ ও মার্কিন নাগরিক মিন জিনকে গ্রেফতার করে চীনা কর্তৃপক্ষ। নতুন এই নিয়মের কারণে তাইওয়ান—যাকে বেইজিং নিজের ভূখণ্ডের অংশ বলে দাবি করে—তাদের নাগরিকদের চীন সফরের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

তাইওয়ানের চীন-নীতি বিষয়ক সংস্থা 'মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল'-এর উপ-প্রধান শেন ইউ-চুং বলেছেন, এই নিয়মগুলো পূর্বের আইনগত ভিত্তিহীন সীমান্ত নিয়ন্ত্রণমূলক কর্মকাণ্ডকে "বৈধতা" প্রদান করে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর স্বেচ্ছাচারী ক্ষমতা বৃদ্ধি করে।

Related Topics

টপ নিউজ

চীন / দেশত্যাগ / নিষেধাজ্ঞা / কঠোর নিয়ম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: আরব নিউজ
    মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব
  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো
  • (বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
    পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে
  • ছবি: এএফপি
    প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

Related News

  • রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা বারভিডার
  • যৌথ ‘সীমান্ত কমিশন’ চালু করল চীন ও পাকিস্তান, তীব্র আপত্তি জানাল ভারত
  • চীনের বৃহত্তম মরুভূমির নিচে অপ্রত্যাশিতভাবে বিশাল পানির উৎসের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
  • চীন ও ইন্দোনেশিয়া থেকে সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার
  • ২০টি বড় হাসপাতাল প্রতিষ্ঠায় চীনের সহায়তা চায় বাংলাদেশ

Most Read

1
ছবি: আরব নিউজ
আন্তর্জাতিক

মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

2
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো

5
(বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net