Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
খাবার ডেলিভারির জন্য বাংলাদেশ থেকে ই-বাইক কিনবে ওমানের প্রতিষ্ঠান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 September, 2026, 12:30 pm
Last modified: 15 September, 2026, 12:34 pm

Related News

  • ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
  • ফ্লাইদুবাই ফ্লাইটে হামলা চালানো কে এই রহস্যময় কো-পাইলট?
  • ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, জরুরি অবতরণ: ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে সেদিন যা ঘটেছিল
  • রাশিয়ার সার ওমান ও আরব আমিরাত থেকে কিনবে সরকার
  • টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’

খাবার ডেলিভারির জন্য বাংলাদেশ থেকে ই-বাইক কিনবে ওমানের প্রতিষ্ঠান

এই সমঝোতা স্মারকের অধীনে, উভয় পক্ষ ইলেকট্রিক যান প্রযুক্তি বিনিময় করবে এবং রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করবে।
টিবিএস রিপোর্ট
15 September, 2026, 12:30 pm
Last modified: 15 September, 2026, 12:34 pm
ওমানভিত্তিক 'স্টার ড্রোনস' এবং বাংলাদেশের 'পিটন ইন্ডাস্ট্রিজ'-এর প্রতিনিধিরা ইভি বাইক সংগ্রহ ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর নথি হস্তান্তর করছেন। ছবি: বাসস

ওমান-ভিত্তিক স্টার ড্রোনস (মডার্ন স্টার বিজনেসেস এলএলসি) প্রাথমিক পদক্ষেপ হিসেবে ওমানের ফুড ডেলিভারি অ্যাপ 'বিস'-এর ডেলিভারি বহরের জন্য বাংলাদেশ থেকে ইলেকট্রিক বাইক সংগ্রহের পরিকল্পনা করেছে।

গতকাল প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ লক্ষ্যে বাংলাদেশের পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কোম্পানি দুটি পরবর্তীতে মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ওমানে একটি পূর্ণাঙ্গ অ্যাসেম্বলি লাইন স্থাপনের পরিকল্পনাও করেছে।

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ ঢাকার নভো থিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেনের উপস্থিতিতে এই অংশীদারিত্বের কথা ঘোষণা করা হয়। ওমানি প্রতিনিধি দল মেলায় প্রদর্শিত বাংলাদেশী পণ্যের মান এবং উদ্ভাবনে সন্তোষ প্রকাশ করেন।

এই সমঝোতা স্মারকের অধীনে, উভয় পক্ষ ইলেকট্রিক যান প্রযুক্তি বিনিময় করবে এবং রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করবে। স্টার ড্রোনস একটি আধুনিক ডেলিভারি নেটওয়ার্ক গড়ে তুলতে বাংলাদেশের ইভি বাইকগুলোকে তাদের ড্রোন ডেলিভারি প্রযুক্তির সাথে সমন্বিত করার পরিকল্পনাও করছে।

চুক্তিটিতে বড় আকারের স্থানীয় বিনিয়োগের জন্য ওমানি মূলধন এবং ড্রোন প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসার সুযোগও রাখা হয়েছে। পিটন ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শেখ ইকবাল জাহেদী এবং মডার্ন স্টার বিজনেসস এলএলসি-র প্রতিষ্ঠাতা ও সিইও সাইদ আব্দুল গফুর সাইফ উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন।

উদ্যোগটিকে স্বাগত জানিয়ে সচিব আনোয়ার বলেন, এই চুক্তিটি একাডেমিয়া, বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের একত্রিত করতে উদ্ভাবন মেলার প্রচেষ্টার একটি বাস্তব ফল। স্টার ড্রোনসের একজন প্রতিনিধি জানান, প্রতিষ্ঠানটি বাংলাদেশী পণ্যের মান এবং স্থানীয় উদ্ভাবনে অভিভূত। তিনি এই চুক্তিকে মধ্যপ্রাচ্যজুড়ে বাংলাদেশী প্রযুক্তির বিস্তার এবং বাংলাদেশে ওমানি বিনিয়োগকে উৎসাহিত করার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে বর্ণনা করেন।

বাংলাদেশে ওমান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এবং মিনিস্টার প্যালেনিপোটেনশিয়ারি ফাথিয়া বিনতে আহমেদ আল বালুশি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

খাবার ডেলিভারি / ই-বাইক / ওমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: টিবিএস
    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০
  • শক্তি ঔষধালয়।
    ১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা
  • কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
    দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

Related News

  • ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
  • ফ্লাইদুবাই ফ্লাইটে হামলা চালানো কে এই রহস্যময় কো-পাইলট?
  • ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, জরুরি অবতরণ: ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে সেদিন যা ঘটেছিল
  • রাশিয়ার সার ওমান ও আরব আমিরাত থেকে কিনবে সরকার
  • টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

4
শক্তি ঔষধালয়।
ফিচার

১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা

6
কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
আন্তর্জাতিক

দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net