Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
আইসিসির মে মাসের সেরা মুশফিক

খেলা

টিবিএস রিপোর্ট
14 June, 2021, 02:30 pm
Last modified: 14 June, 2021, 02:36 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

আইসিসির মে মাসের সেরা মুশফিক

গত মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং ভরসা ছিলেন মুশফিকুর রহিম। ওয়ানডে সিরিজে দারুণ এই ব্যাটিংয়ের পুরস্কার পেলেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
টিবিএস রিপোর্ট
14 June, 2021, 02:30 pm
Last modified: 14 June, 2021, 02:36 pm

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে দারুণ ব্যাটিংয়ের পুরস্কার পেলেন মুশফিকুর রহিম। আইসিসির মে মাসের 'আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ'- সেরা হয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার তরুণ স্পিনার প্রভিন জয়াবিক্রমাও ছিলেন সংক্ষিপ্ত তালিকায়। কিন্তু পুরস্কার গেলো মুশফিকের ঝুলিতে। মেয়েদের বিভাগে এই পুরস্কার জিতেছেন স্কটল্যান্ডের অলরাউন্ডার ক্যাথরিন ব্রাইস।  

গত মাসে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং ভরসা ছিলেন মুশফিক। উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের ব্যাটেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ তৈরি করে বাংলাদেশ। 

মিরপুরে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৪ রানের ইনিংস খেলেন মুশফিক। দ্বিতীয় ওয়ানডেতে তার ব্যাট হয়ে ওঠে আরও ধারালো। তার ১২৫ রানের অসাধারণ ইনিংসে ভর করে দ্বিতীয় ওয়ানডে জিতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।

তৃতীয় ওয়ানডেতে হাসেনি মুশফিকের ব্যাট। ২৮ রান করে আউট হয়ে যান অভিজ্ঞ এই ব্যাটসম্যান। মুশফিকের অনুজ্জ্বল দিনে বাংলাদেশও ম্যাচ জিততে পারেনি। ৯৭ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তিন ম্যাচে ২৩৭ রান করা মুশফিক জেতেন সিরিজ সেরার পুরস্কার। 

প্রভিন জয়াবিক্রমা তার অভিষক টেস্টের পারফরম্যান্সের কারণে সেরার তালিকায় জায়গা পেয়েছিলেন। শ্রীলঙ্কার তরুণ বাঁহাতি এই স্পিনার বাংলাদেশকে একাই পথ ভুলিয়ে দিয়েছিলেন। তার স্পিন ঘূর্ণিতে দিক হারিয়েই দ্বিতীয় টেস্ট হেরেছিল বাংলাদেশ। ওই ম্যাচে ১১টি (প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট) নেন ২২ বছর বয়সী জয়াবিক্রমা। 

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে আলো ছড়িয়ে সেরার তালিকায় জায়গা করে নিয়েছিলেন হাসান আলী। পাকিস্তানের ডানহাতি এই পেসার প্রথম টেস্টে ৯টি উইকেট (প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট) নেন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তার শিকার ছিল ৫ উইকেট।

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net