Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 16, 2026
যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি বেড়েছে ৬১%, শীর্ষ গ্রাহকের তালিকায় ১৭তম বাংলাদেশ

বাংলাদেশ

সাজ্জাদুর রহমান
04 September, 2026, 11:35 am
Last modified: 04 September, 2026, 11:35 am

Related News

  • এলএনজি সরবরাহ বৃদ্ধি: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২,৬১০ মিলিয়ন ঘনফুটে
  • মধ্যপ্রাচ্য সংকটে প্রায় তিনগুণ বেশি দামে প্রতি এমএমবিটিইউ এলএনজি ৩০ ডলারে কিনবে সরকার
  • লোহিত সাগর ঘিরে নতুন উত্তেজনায় বাংলাদেশের বাণিজ্য, জ্বালানির লাইফলাইন ঝুঁকিতে
  • টোটাল এনার্জিস থেকে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার, মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন
  • আগাম সতর্কতার পরও বাংলাদেশ যেভাবে জ্বালানি আমদানিকারক দেশে পরিণত হলো

যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি বেড়েছে ৬১%, শীর্ষ গ্রাহকের তালিকায় ১৭তম বাংলাদেশ

শীর্ষ ২০ আমদানিকারকের তালিকায় ভারতের অবস্থান দশম। তবে পাকিস্তান এ তালিকায় জায়গা পায়নি।
সাজ্জাদুর রহমান
04 September, 2026, 11:35 am
Last modified: 04 September, 2026, 11:35 am
একটি এলএনজি ট্যাংকার। ছবি: সংগৃহীত

চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বাংলাদেশের প্রচলিত এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় ২০২৬ সালের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম বৃহৎ আমদানিকারক হয়েছে।

যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি বেড়ে ৫০ দশমিক ২৩ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) হয়েছে। গত বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৩১ দশমিক ২৭ বিসিএফ। অর্থাৎ এক বছরে আমদানি বেড়েছে ৬১ শতাংশ।

৩১৪ দশমিক ৬ বিসিএফ এলএনজি আমদানি করে সবচেয়ে বড় আমদানিকারক ছিল মিশর। এরপর রয়েছে নেদারল্যান্ডস, ইতালি, ফ্রান্স ও যুক্তরাজ্য। শীর্ষ ২০ আমদানিকারকের তালিকায় ভারতের অবস্থান দশম। তবে পাকিস্তান এ তালিকায় জায়গা পায়নি।

ইআইএ জানায়, ২০২৬ সালের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানি দৈনিক গড়ে ১৭ দশমিক ৪ বিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ বেশি। সংস্থাটি ধারণা করছে, বছরের দ্বিতীয়ার্ধে রপ্তানি দৈনিক গড়ে ১৭ দশমিক ৩ বিসিএফ এবং ২০২৭ সালের প্রথমার্ধে ১৮ দশমিক ৭ বিসিএফে পৌঁছাবে।

বাংলাদেশ এখনো এলএনজি ও ফার্নেস অয়েল আমদানির ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশেষ করে কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও সৌদি আরব থেকে এসব জ্বালানি আমদানি করে বাংলাদেশ।

ব্লুমবার্গ ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে নিরাপত্তাজনিত কারণে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিতে এলএনজি সরবরাহের ক্ষেত্রে 'ফোর্স মেজর' বা অনিবার্য পরিস্থিতির ঘোষণা বাড়িয়েছে কাতারএনার্জি।

ব্লুমবার্গ জানিয়েছে, চলতি সপ্তাহে কাতারএনার্জি পাকিস্তানি ক্রেতাদের জানিয়েছে, অক্টোবর পর্যন্ত এলএনজি কার্গো বাতিল অব্যাহত থাকবে। আর বাংলাদেশে সরবরাহের ক্ষেত্রে 'ফোর্স মেজর' পরিস্থিতির মেয়াদ সেপ্টেম্বরের পরও বাড়ানো হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোট ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর প্রায় এক সপ্তাহ পর ৪ মার্চ কাতারএনার্জি প্রথম এলএনজি কার্যক্রম স্থগিত করে এবং 'ফোর্স মেজর' ঘোষণা করে।

এরপর থেকেই বাংলাদেশ দীর্ঘস্থায়ী গ্যাস সংকটে ভুগছে। এতে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
 
Related Topics

টপ নিউজ

এলএনজি আমদানি / জ্বালানি আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নতুন পে স্কেল: ঊর্ধ্বতনদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কম, বাড়ি ভাড়ার হার সবার জন্যই কমছে
  • ছবি: সংগৃহীত
    ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
    এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব

Related News

  • এলএনজি সরবরাহ বৃদ্ধি: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২,৬১০ মিলিয়ন ঘনফুটে
  • মধ্যপ্রাচ্য সংকটে প্রায় তিনগুণ বেশি দামে প্রতি এমএমবিটিইউ এলএনজি ৩০ ডলারে কিনবে সরকার
  • লোহিত সাগর ঘিরে নতুন উত্তেজনায় বাংলাদেশের বাণিজ্য, জ্বালানির লাইফলাইন ঝুঁকিতে
  • টোটাল এনার্জিস থেকে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার, মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন
  • আগাম সতর্কতার পরও বাংলাদেশ যেভাবে জ্বালানি আমদানিকারক দেশে পরিণত হলো

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নতুন পে স্কেল: ঊর্ধ্বতনদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কম, বাড়ি ভাড়ার হার সবার জন্যই কমছে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

4
এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net