Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 10, 2026
টোটাল এনার্জিস থেকে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার, মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 September, 2026, 05:45 pm
Last modified: 09 September, 2026, 07:04 pm

Related News

  • ঋণ নেওয়ার খরচ কমছে, তবু মিলছে না ঋণগ্রহীতা
  • সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব ট্রাফিগুরা ও ভিটলের
  • দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ
  • বিএমইউতে লিভার ও থাইরয়েড ক্যান্সার নির্ণয়ক মেশিন উদ্বোধন
  • মাতৃমৃত্যু হ্রাসে সাফল্য: বাংলাদেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিনন্দন

টোটাল এনার্জিস থেকে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার, মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন

আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে এসব এলএনজি আমদানি করবে সরকার।
টিবিএস রিপোর্ট
09 September, 2026, 05:45 pm
Last modified: 09 September, 2026, 07:04 pm
একটি এলএনজি ট্যাংকার। ছবি: সংগৃহীত

ফ্রান্সভিত্তিক বহুজাতিক জ্বালানি কোম্পানি টোটাল এনার্জিস থেকে প্রতিমাসে ২ কার্গো করে আগামী ৯ মাসে ১৮ কার্গো এলএনজি আমদানি করবে সরকার। প্রয়োজনে দুই পক্ষের সম্মতিতে বাংলাদেশ আগ্রহী হলে কোম্পানিটি থেকে আরও বেশি এলএনজি আমদানি করতে পারবে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি— টোটাল এনার্জিস থেকে এলএনজি আমদানির এই প্রস্তাব অনুমোদন করেছে। আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে এসব এলএনজি আমদানি করবে সরকার।

প্রতি কার্গো এলএনজি আমদানিতে প্রতি এমএমসিএফটির দাম পড়বে এশিয়ার স্পট মার্কেটের দাম হিসেবে পরিচিত জাপান –কোরিয়া মার্কার (জেকেএম) প্লাস ০.০৬ মার্কিন ডলার। এটি যুক্তরাষ্ট্রের কোম্পানি গানভর থেকে ২০২৮ সাল পর্যন্ত যে ১৪ কার্গো এলএনজি আমদানি করা হবে, তার মূল্যের তুলনায় কিছুটা কম।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, 'মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষিতে অস্থিতিশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে, দেশে জরুরি গ্যাসের চাহিদা মেটানোর জন্য টোটাল এনার্জিস এর নিকট হতে—চলতি বছরের অক্টোবর থেকে আগামী বছরেরে জুন পর্যন্ত প্রতি মাসে ২ কার্গো করে মোট ১৮ কার্গো এলএনজি বা প্রয়োজনে দুই পক্ষের সম্মতিতে আরও অতিরিক্ত কার্গো এলএনজি ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।''

কাতার ও ওমান থেকে দীর্ঘমেয়াদি এলএনজি আমদানির চুক্তি থাকলেও—ইরান যুদ্ধের প্রেক্ষাপটে দেশ দু'টি চুক্তি অনুযায়ী, এলএনজি সরবরাহ করতে না পারায় বাংলাদেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে।

এ প্রেক্ষিতে সরকার স্পট মার্কেট থেকে উচ্চ দরে এলএনজি আমদানি করার পাশাপাশি বিকল্প বিভিন্ন উৎস থেকে এলএনজি আমদানির চেষ্টা করছে। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কোম্পানি গানভর থেকে ২০৩৮ সাল পর্যন্ত এলএনজি আমদানির একটি দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরের অনুমোদন দিয়েছে সরকার। এতে ২০২৬-২০২৮ মেয়াদে ১৪ কার্গো এলএনজি আমদানিতে দাম ধরা হয়েছে দশমিক ০৮৭৫ ডলার প্রতি এমএমবিটিইউ।
 
Related Topics

টপ নিউজ

টোটাল এনার্জিস / এলএনজি আমদানি / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    ৫০ হাজার ডলারের মেশিনারি চালানের মাধ্যমে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর রপ্তানি শুরু
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ
  • কোলাজ: টিবিএস
    ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক
  • ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
    হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর
  • ফাইল ছবি: সংগৃহীত
    মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

Related News

  • ঋণ নেওয়ার খরচ কমছে, তবু মিলছে না ঋণগ্রহীতা
  • সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব ট্রাফিগুরা ও ভিটলের
  • দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ
  • বিএমইউতে লিভার ও থাইরয়েড ক্যান্সার নির্ণয়ক মেশিন উদ্বোধন
  • মাতৃমৃত্যু হ্রাসে সাফল্য: বাংলাদেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিনন্দন

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
অর্থনীতি

৫০ হাজার ডলারের মেশিনারি চালানের মাধ্যমে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর রপ্তানি শুরু

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ

3
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক

4
ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
বাংলাদেশ

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net