মানুষরূপী নরপিশাচের ভয়ংকর অপরাধের ইতিহাস
আজ যার গল্প বলব; তাকে মানুষ না বলে বোধয় নরপিশাচ বলাই শ্রেয়। বসনিয়া থেকে মুসলিম ও অন্যান্য অ-সার্ব জনগোষ্ঠীকে নির্মূল করতে হেন কোনো অপরাধ নেই- যা তিনি করেননি। হাজারো মানুষকে হত্যা করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সবচেয়ে ভয়াবহ গণহত্যা সংঘটিত করেছেন। বিশ্ব তাকে চেনে 'বসনিয়ার কসাই' নামে। অথচ, মানুষরূপী এই নরপিশাচকেই নায়ক হিসেবে মানতেন সার্বরা। বলছিলাম, বসনিয়ান সার্ব বাহিনীর কমান্ডার রাতকো ম্লাদিচের কথা। মানুষরূপী এই দানবের গল্প শোনাব।
