Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
ভারত-বাংলাদেশ সীমান্তে ‘সন্দেহভাজন’ চীনা নাগরিক আটক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 June, 2021, 10:30 am
Last modified: 11 June, 2021, 10:51 am

Related News

  • অনুপ্রবেশের কারণে সীমান্ত এলাকায় জনসংখ্যার বিন্যাসে অস্বাভাবিক পরিবর্তন এসেছে: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
  • অনলাইনে জুয়া ও অর্থ পাচার: গ্রেপ্তার ৫ চীনা নাগরিক ফের দুই দিনের রিমান্ডে
  • টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা করে অর্থ আদায়: ৫ চীনা নাগরিকসহ ৬ জন রিমান্ডে
  • অবৈধ অভিবাসী সন্দেহে বাংলাদেশে পুশ ইন বাড়িয়েছে ভারত
  • ভারত-পাকিস্তান উত্তেজনা: যশোর ও রাজশাহী সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

ভারত-বাংলাদেশ সীমান্তে ‘সন্দেহভাজন’ চীনা নাগরিক আটক

অবৈধভাবে সীমান্ত পাড়ি দেবার সময় তাকে গ্রেপ্তার করা হয়। আটকের পর জানা যায় তার নাম হান জুনেই এবং তিনি চীনের হুবেই প্রদেশের বাসিন্দা।
টিবিএস ডেস্ক
11 June, 2021, 10:30 am
Last modified: 11 June, 2021, 10:51 am
ছবি-এনডিটিভি

ভারত-বাংলাদেশ সীমান্তে এক চীনা নাগরিককে আটক করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পশ্চিমবঙ্গের মালদহে ঘোরাঘুরি করতে দেখা যায় চীনের ওই সন্দেহভাজন ব্যক্তিকে। খবর এনডিটিভির। 

তারা জানান, অবৈধভাবে সীমান্ত পাড়ি দেবার সময় তাকে গ্রেপ্তার করা হয়। সীমান্তরক্ষীরা তাকে থামতে বললে তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং তাতে ব্যর্থ হন। এরপরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মহদীপুরের একটি সীমান্ত ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

আটক করার পর জানা যায় তার নাম হান জুনেই এবং তিনি চীনের হুবেই প্রদেশের বাসিন্দা। গত ২ তারিখ তিনি 'বিজনেস ভিসা'য় বাংলাদেশে আসেন এবং এক বন্ধুর সাথে অবস্থান করেন। পরে তিনি সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলায় চলে আসেন এবং ভারতে প্রবেশের চেষ্টা করলে গ্রেপ্তার হন।

হান জুনেই জানান, এ পর্যন্ত তিনি চারবার ভারত সফর করেছেন এবং দিল্লির গুড়গাঁওতে তার একটি হোটেল রয়েছে যেখানে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক কাজ করেন। তিনি যখন চীনে থাকেন, তখন তার ব্যবসায়ের অংশীদার তাকে ভারতীয় সিম কার্ডের নাম্বার পাঠান।

কিছুদিন আগে তার ব্যবসায়িক অংশীদার সান জিয়াংকে গ্রেপ্তার করে লখনৌয়ের সন্ত্রাস বিরোধী স্কোয়াড (এটিএস)। এটিএস হান জুনেই এবং তার স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করে, যার ফলে তাকে ভারতীয় ভিসা দেয়া হয় নি। এই পরিপ্রেক্ষিতে তিনি বাংলাদেশি ভিসার ব্যবস্থা করেন এবং বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করেন।

বাংলাদেশি ভিসাসহ একটি চীনা পাসপোর্ট, একটি ল্যাপটপ, ২টি মোবাইল ফোন, একটি বাংলাদেশি সিম কার্ড, একটি ভারতীয় সিম কার্ড এবং ২টি চাইনিজ সিম কার্ড উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে।

বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার এক বিবৃতিতে বলেছে,  যে হান জুনেই একজন 'ওয়ান্টেড' অপরাধী এবং সকল গোয়েন্দা সংস্থা এ তদন্তে একত্রে কাজ করছে। 
 
বিএসএফ এর একজন কর্মকর্তা জানান, হান জুনেই ইংরেজি জানেন না ফলে প্রাথমিকভাবে তার সাথে যোগাযোগে তাদের অনেক সমস্যা হয়েছে। পরে মান্দারিন ভাষা জানেন এমন একজন কর্মকর্তাকে ডেকে আনা হয়।

উল্লেখ্য, মালদহ'র সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এবং এই অঞ্চলটি মাদক, অস্ত্র, গবাদিপশু এবং অবৈধ অভিবাসীদের পাচারের জন্য প্রায়শই ব্যবহৃত হয়ে থাকে।   
 
Related Topics

টপ নিউজ

চীনা নাগরিক আটক / ভারত-বাংলাদেশ সীমান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • অনুপ্রবেশের কারণে সীমান্ত এলাকায় জনসংখ্যার বিন্যাসে অস্বাভাবিক পরিবর্তন এসেছে: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
  • অনলাইনে জুয়া ও অর্থ পাচার: গ্রেপ্তার ৫ চীনা নাগরিক ফের দুই দিনের রিমান্ডে
  • টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা করে অর্থ আদায়: ৫ চীনা নাগরিকসহ ৬ জন রিমান্ডে
  • অবৈধ অভিবাসী সন্দেহে বাংলাদেশে পুশ ইন বাড়িয়েছে ভারত
  • ভারত-পাকিস্তান উত্তেজনা: যশোর ও রাজশাহী সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net