Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
আজ থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 June, 2021, 12:30 pm
Last modified: 08 June, 2021, 03:01 pm

Related News

  • রেললাইন তুলে ফেলায় ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ যোগাযোগ বন্ধ
  • নাখালপাড়ায় রেললাইন মেরামতের কারণে ঢাকায় ট্রেন চলাচল ব্যাহত
  • সিলেটে ২৪ অক্টোবর থেকে অন্যের টিকিটে ট্রেন ভ্রমণ নিষেধ
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৫ ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল শুরু
  • খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সাথে রেল যোগাযোগ শুরু

আজ থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু

২৫ শতাংশ টিকিট কাউন্টারে এবং ২৫ শতাংশ টিকিট অনলাইনে মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রয় করা হবে। 
টিবিএস রিপোর্ট
08 June, 2021, 12:30 pm
Last modified: 08 June, 2021, 03:01 pm
ছবি-সংগৃহীত

করোনাভাইরাসের কারণে দুই মাস বন্ধ থাকার পর আবারও কমলাপুর রেল স্টেশনের টিকিট কাউন্টার থেকে রেলের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে (বিআর)।

আজ মঙ্গলবার (৮ জুন) সকাল ৮টা থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনসহ দেশের সকল স্টেশনের কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হয়। 

উল্লেখ্য, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকারি নির্দেশনা মেনে বর্তমানে অর্ধেক আসনে ট্রেন চলাচল করছে।  

বাংলাদেশ রেলওয়ের জারি করা একটি প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫ শতাংশ টিকিট কাউন্টারে এবং ২৫ শতাংশ টিকিট অনলাইনে মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রয় করা হবে। 

অবিক্রিত টিকিট যাত্রার ৪৮ ঘণ্টা আগে ক্রয় করা যাবে। এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে আগে কেনা আন্তঃনগর ট্রেনের টিকিট ফেরতও (রিফান্ড) দেয়া যাবে। 

এর পাশাপাশি করোনাকালে রেল পরিচালনার জন্য বিশেষ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যার মধ্যে রয়েছে- আসনবিহীন টিকিট বিক্রি করা হবে না, স্টেশন কাউন্টারে ভিড় করা যাবে না, কোনও যাত্রী টিকিটবিহীন স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না, ট্রেনে প্রবেশ ও বাহিরের জন্য ভিন্ন ভিন্ন দরজা ব্যবহার করতে হবে এবং স্টেশনে প্রবেশের জন্য বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করা লাগবে। 

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মোতাবেক গত ৫ এপ্রিল থেকে বাংলাদেশ রেলওয়ের সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর গত ২৩ মে থেকে বিদ্যমান আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালনার সরকারি নির্দেশনা দেয়া হয়।   
  
Related Topics

টপ নিউজ

ট্রেন চলাচল / ট্রেন টিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • রেললাইন তুলে ফেলায় ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ যোগাযোগ বন্ধ
  • নাখালপাড়ায় রেললাইন মেরামতের কারণে ঢাকায় ট্রেন চলাচল ব্যাহত
  • সিলেটে ২৪ অক্টোবর থেকে অন্যের টিকিটে ট্রেন ভ্রমণ নিষেধ
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৫ ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল শুরু
  • খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সাথে রেল যোগাযোগ শুরু

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net