যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী চুক্তির শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
গালিবাফ বলেন, এসব শর্তের মধ্যে রয়েছে নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের জব্দ করা সম্পদ ছাড় করা।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ফাইল ছবি: এএফপি
ইরানের সঙ্গে করা অন্তর্বর্তী চুক্তির শর্তগুলো যুক্তরাষ্ট্র পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও শান্তি আলোচনার প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।
মঙ্গলবার (১৮ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে গালিবাফ বলেন, ইরানের সঙ্গে করা অন্তর্বর্তী চুক্তির শর্তগুলো যুক্তরাষ্ট্র পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। এসব শর্তের মধ্যে রয়েছে নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের জব্দ করা সম্পদ ছাড় করা।
