Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
হবিগঞ্জে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদীকে টেনে-হিঁচড়ে থানায় নিল পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 August, 2026, 08:50 pm
Last modified: 17 August, 2026, 09:00 pm

Related News

  • ডেমরায় বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার, আটক ১
  • হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
  • পুলিশি বাধায় হবিগঞ্জে ঢুকতে পারলেন না এনসিপি নেতারা
  • হবিগঞ্জের পথে এনসিপির গাড়িবহরে দফায় দফায় পুলিশি বাধার অভিযোগ, সড়কে অবস্থান নেতাদের 
  • ১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জে বিক্ষোভ করতে যাচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

হবিগঞ্জে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদীকে টেনে-হিঁচড়ে থানায় নিল পুলিশ

পুলিশের গাড়িতে বসে মাহদী হাসান বলেন, ‘আমাদের এটি কোনো রাজনৈতিক প্রোগ্রাম না। লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট নিরসনসহ নানা দাবিতে একটি নাগরিক প্রোগ্রাম করতে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। আমাদের দুইজন কর্মীকে এর আগেই আটক করা হয়েছে।’
টিবিএস রিপোর্ট
17 August, 2026, 08:50 pm
Last modified: 17 August, 2026, 09:00 pm
হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সদস্যসচিব ও আলোচিত নেতা মাহদী হাসান। ছবি: টিবিএস

অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সদস্যসচিব আলোচিত মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে থেকে মাহদী হাসানকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ তাকে আটক করে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। এ সময় তার দুই সহকর্মী তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এর ২০ মিনিট আগে একই কর্মসূচিকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিবকে আটক করে পুলিশ। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, হবিগঞ্জে চলমান গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ডাক দেওয়া হয়। বিষয়টি নিয়ে গত দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণাও চালানো হয়।

এ কর্মসূচিকে ঘিরে সোমবার বিকালে কোর্ট মসজিদ এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন কয়েকজন আন্দোলনকারী। তবে মাহদী হাসানসহ তিনজনকে আটক করার পরে কোর্ট মসজিদ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য কোনো নেতাকর্মী বা আন্দোলনকারীকে দেখা যায়নি। ফলে পূর্বঘোষিত কর্মসূচি কার্যত শুরু হওয়ার আগেই থেমে যায়।

পুলিশের গাড়িতে বসে মাহদী হাসান বলেন, 'আমাদের এটি কোনো রাজনৈতিক প্রোগ্রাম না। লোডশেডিং, বিদ্যুতের দামবৃদ্ধি, গ্যাস সংকট নিরসনসহ নানা দাবিতে একটি নাগরিক প্রোগ্রাম করতে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। আমাদের দুইজন কর্মীকে এর আগেই আটক করা হয়েছে।'

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, 'প্রশাসনের অনুমতি ছাড়াই ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। এতে বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি।'

তিনি আরও বলেন, 'কিন্তু তারা প্রশাসনের বাধা উপেক্ষা করে কয়েকজন সেখানে জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল থেকে মাহদী হাসানসহ তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।'

প্রসঙ্গত, মাহদী হাসান চলতি বছরের জানুয়ারিতে 'থানা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম'- বলে আলোচনায় এসেছিলেন।

Related Topics

টপ নিউজ

হবিগঞ্জ / বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / মাহদী হাসান / আটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • ডেমরায় বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার, আটক ১
  • হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
  • পুলিশি বাধায় হবিগঞ্জে ঢুকতে পারলেন না এনসিপি নেতারা
  • হবিগঞ্জের পথে এনসিপির গাড়িবহরে দফায় দফায় পুলিশি বাধার অভিযোগ, সড়কে অবস্থান নেতাদের 
  • ১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জে বিক্ষোভ করতে যাচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net