Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে আলোচনা করতে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

অর্থনীতি

রিয়াদ হোসেন
17 August, 2026, 09:45 am
Last modified: 17 August, 2026, 09:44 am

Related News

  • জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমাল সরকার
  • শিল্প কারখানায় ১% শুল্কে সৌর সরঞ্জাম আমদানির সুবিধা বহাল রয়েছে, ব্যাখ্যা দিল এনবিআর
  • তারেক রহমান: চেনা ছকের বাইরে এক প্রধানমন্ত্রী
  • সরকার রাজনৈতিক বিতর্ক তৈরি করে জনদুর্ভোগ আড়াল করার চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি

বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে আলোচনা করতে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

রিয়াদ হোসেন
17 August, 2026, 09:45 am
Last modified: 17 August, 2026, 09:44 am
ছবি: বিএনপি মিডিয়া সেল

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাঠপর্যায়ের কার্যক্রম ও প্রক্রিয়া সম্পর্কে সরাসরি ধারণা নিতে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে আগামীকাল (১৮ আগস্ট) বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দায়িত্ব গ্রহণের পর এনবিআর কর্মকর্তাদের সঙ্গে এটিই তার প্রথম বৈঠক।

এনবিআর সূত্র জানায়, ২০২৬-২৭ অর্থবছরের জন্য নির্ধারিত ৬.০৪ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সংস্থাটির কৌশল কী হবে, তা জানতে চাইতে পারেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যমাত্রা গত অর্থবছরের তুলনায় ৪৫ শতাংশেরও বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, 'রাজস্ব সম্মেলন' শীর্ষক প্রধানমন্ত্রীর এই বৈঠক কর্মকর্তাদের মধ্যকার অসন্তোষ ও আস্থার সংকট দূর করতে সহায়তা করবে। এনবিআর বিভাজন ইস্যুকে কেন্দ্র করে কর্মকর্তাদের আন্দোলন এবং এর জের ধরে বিপুলসংখ্যক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, বাধ্যতামূলক অবসর ও বদলির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

কর্মকর্তারা বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এনবিআর কর্মকর্তাদের সরাসরি এ ধরনের বৈঠক সচরাচর দেখা যায় না। এর আগে ২০২৩ সালে ঢাকার আগারগাঁওয়ে এনবিআরের বর্তমান ভবন উদ্বোধনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী অনুরূপ একটি রাজস্ব সম্মেলনে অংশ নিয়েছিলেন।

এনবিআরের সদস্য সৈয়দ মুশফেকুর রহমান টিবিএসকে বলেন, নতুন অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে তারা একটি প্রেজেন্টেশন প্রস্তুত করছেন। সেটি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে।

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী আমাদের বিভিন্ন কার্যক্রমের পরিচালন প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন। এসবের মধ্যে রয়েছে কাস্টমস ক্লিয়ারেন্স প্রক্রিয়া, কীভাবে ভ্যাট নিবন্ধন ও পেমেন্ট করা হয়, অনলাইনে টিআইএন গ্রহণ ও রিটার্ন দাখিলের নিয়ম এবং অর্থ পরিশোধের প্রক্রিয়া ইত্যাদি।'

আরেকজন কর্মকর্তা বলেন, 'আমরা আরও জানতে পেরেছি, তিনি এনবিআরের অটোমেশন কার্যক্রমের অগ্রগতি এবং বিদ্যমান অনিয়ম ও অদক্ষতা দূর করার উপায় সম্পর্কে জানতে চাইবেন।'

তিনি আরও বলেন, 'আমরা প্রেজেন্টেশন প্রস্তুত করছি।'

প্রায় ৩০ বছর এনবিআরে দায়িত্ব পালন করা এই রাজস্ব সংস্থার আয়কর অনুবিভাগের সাবেক সদস্য সৈয়দ মো. আমিনুল করিম, টিবিএসকে বলেন, 'প্রধানমন্ত্রী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তাদের কথা শুনলে তাদের মধ্যে আশার সঞ্চার হবে। একইসঙ্গে তাদের মধ্যে তৈরি হওয়া বিভেদ, ভয় ও অবিশ্বাস কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হবে।'

তিনি আরও বলেন, 'শেষপর্যন্ত এটি রাজস্ব আদায়ের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে। অতীতে রাজস্ব আদায়ে বার্ষিক প্রবৃদ্ধির হার গড়ে ১২ থেকে ১৩ শতাংশ ছিল। কিন্তু চলতি বছর রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৪৫ শতাংশেরও বেশি নির্ধারণ করা হয়েছে। এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রথাগত চিন্তার বাইরে এসে ভিন্নধর্মী পদক্ষেপ হিসেবেই প্রধানমন্ত্রী এনবিআর কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠকে বসছেন।'

Related Topics

টপ নিউজ

এনবিআর / জাতীয় রাজস্ব বোর্ড / প্রধানমন্ত্রী / রাজস্ব / রাজস্ব লক্ষ্যমাত্রা / রাজস্ব আদায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমাল সরকার
  • শিল্প কারখানায় ১% শুল্কে সৌর সরঞ্জাম আমদানির সুবিধা বহাল রয়েছে, ব্যাখ্যা দিল এনবিআর
  • তারেক রহমান: চেনা ছকের বাইরে এক প্রধানমন্ত্রী
  • সরকার রাজনৈতিক বিতর্ক তৈরি করে জনদুর্ভোগ আড়াল করার চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net