Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা

আন্তর্জাতিক

রয়টার্স
09 August, 2026, 10:50 pm
Last modified: 09 August, 2026, 10:53 pm

Related News

  • ইরান যুদ্ধের নেপথ্যে ‘চীন সমীকরণ’: ভূ-রাজনীতির গোপন দ্বৈরথে বেইজিং-ওয়াশিংটন 
  • হুথিদের ওপর বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব; সামরিক সরঞ্জাম ও সেনা পাঠিয়েছে পাকিস্তান
  • চীনের আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র থেকে এফ-১৬ভি যুদ্ধবিমানের প্রথম চালান পেল তাইওয়ান
  • রাড্ডায় হামলা: রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট সন্দেহভাজনদের বিষয়ে সতর্ক অবস্থানে পুলিশ
  • মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনের পরও বেঁচে যাওয়া মার্কিন নারী এখন অচেতন, আছেন ভেন্টিলেটরে

সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রয়টার্স
09 August, 2026, 10:50 pm
Last modified: 09 August, 2026, 10:53 pm
জাজান প্রদেশে একটি তেল শোধনাগারের ওপর ধোঁয়া উড়তে দেখা যায়। স্যাটেলাইট ছবি/রয়টার্স

সৌদি আরবের জাজান প্রদেশে আরামকো তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইরান যুদ্ধের জেরে আঞ্চলিক অস্থিরতা বাড়তে থাকায় তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে রিয়াদের প্রতিরক্ষা চুক্তি সইয়ের দুই দিন পর আজ রোববার এ হামলা হলো।

সৌদির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই তেল শোধনাগারে আগুন লেগেছিল। তবে সেটি নেভানো হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। 

উল্লেখ্য, জাজানের এই তেল শোধনাগারে দিনে চার লাখ ব্যারেল তেল প্রক্রিয়া করা হয়। 

ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানান, হুথি বিদ্রোহীরা জাজানের ওই শোধনাগারকে লক্ষ্যবস্তু করে ড্রোন হামলা চালিয়েছে। এর আগেও তারা লোহিত সাগরের তীরবর্তী জাজান ও ইয়ানবুতে অবস্থিত আরামকোর বিভিন্ন স্থাপনায় কয়েকবার হামলা চালিয়েছে।

আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের গত সপ্তাহে জানান, সম্প্রতি তাদের একাধিক স্থাপনায় হামলা চালানোয় উৎপাদন কিছুটা বিঘ্নিত হয়েছে। তবে খুব দ্রুতই কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

তিনি আরও জানিয়েছেন, এসব হামলার ফলে প্রতিষ্ঠানের সার্বিক পরিচালনা বা আর্থিক স্থিতিশীলতায় কোনো বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েনি।

চলমান এই সংঘাতের মধ্যেই গত শুক্রবার মার্কিন মিত্র তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় জোট গঠন করে সৌদি আরব।

যুক্তরাষ্ট্রের মিত্র তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে এই জোটের উদ্দেশ্য হলো যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করা। চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটি দেশে সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

তবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, এই নতুন জোট ইরান বা অন্য কোনো দেশের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত নয়। এটি তিন মিত্রদেশের পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করার একটি অঙ্গীকার।

জাজানের এই শোধনাগারে পেট্রোল ও আল্ট্রা-লাইট সালফার ডিজেল উৎপাদিত হয়। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের অবরোধের প্রতিবাদ জানিয়ে গত মাসে লোহিত সাগরে রিয়াদের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে হুথি বিদ্রোহীরা। তবে ইয়েমেনকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে সৌদি আরব।

Related Topics

টপ নিউজ

হুথি / হামলা / সৌদি আরব / ইয়েমেন / যুক্তরাষ্ট্র / পাকিস্তান / হতাহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • ইরান যুদ্ধের নেপথ্যে ‘চীন সমীকরণ’: ভূ-রাজনীতির গোপন দ্বৈরথে বেইজিং-ওয়াশিংটন 
  • হুথিদের ওপর বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব; সামরিক সরঞ্জাম ও সেনা পাঠিয়েছে পাকিস্তান
  • চীনের আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র থেকে এফ-১৬ভি যুদ্ধবিমানের প্রথম চালান পেল তাইওয়ান
  • রাড্ডায় হামলা: রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট সন্দেহভাজনদের বিষয়ে সতর্ক অবস্থানে পুলিশ
  • মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনের পরও বেঁচে যাওয়া মার্কিন নারী এখন অচেতন, আছেন ভেন্টিলেটরে

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net