Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 24, 2026
স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম কখনো আপস করেননি: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 August, 2026, 08:10 pm
Last modified: 08 August, 2026, 08:18 pm

Related News

  • দেশে জ্বালানি সংকট সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে: রাষ্ট্রপতি
  • আইন লঙ্ঘন করে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান পদে বিএনপি নেতা ইদ্রিসকে নিয়োগ
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  
  • ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা
  • সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বর্জন মহানগর বিএনপির

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম কখনো আপস করেননি: মির্জা ফখরুল

ফখরুল বলেন, ‘বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে নেওয়ার গভীর আকাঙ্ক্ষা ছিল তার। তিনি তার লেখার মাধ্যমে সেই আকাঙ্ক্ষা নির্ভয়ে তুলে ধরেছেন।’
টিবিএস রিপোর্ট
08 August, 2026, 08:10 pm
Last modified: 08 August, 2026, 08:18 pm
ছবি: টিবিএস

সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলামকে স্মরণ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আপস করেননি।'

ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত 'সেকেন্ড অ্যানুয়াল বাংলাদেশ এমপাওয়ার্ড কনফারেন্স'-এ মির্জা ফখরুল এ কথা বলেন। অনুষ্ঠানে 'রিক্লেইমিং বাংলাদেশ: ডেমোক্রেসি, গভর্ন্যান্স অ্যান্ড নেশন বিল্ডিং—সিলেক্টেড রাইটিংস অব অ্যাম্বাসেডর এম সিরাজুল ইসলাম' বইটি প্রকাশ করা হয়।

ফখরুল বলেন, 'বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে নেওয়ার গভীর আকাঙ্ক্ষা ছিল তার (সিরাজুল ইসলাম)। তিনি তার লেখার মাধ্যমে সেই আকাঙ্ক্ষা নির্ভয়ে তুলে ধরেছেন।'

সিরাজুল ইসলামের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা স্মরণ করে ফখরুল বলেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়াশোনা করেছেন এবং একই হলে থাকতেন। 

তিনি বলেন, সিরাজুল ইসলাম তার বিশ্বাস ও আদর্শের জায়গায় সবসময় অটল ছিলেন এবং নির্ভয়ে নিজের মতামত প্রকাশ করতেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর একটি ছিল গভীর দেশপ্রেম।

কারাবন্দি থাকার এক কঠিন সময়ে বিদেশি মিশনগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখতে সিরাজুল ইসলামের ভূমিকার কথাও স্মরণ করেন ফখরুল।

তিনি বলেন, সে সময় সিরাজুল ইসলাম এগিয়ে এসে বিদেশি মিশনগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখার দায়িত্ব নেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের পরিস্থিতি এবং দেশের সংগ্রামের বিষয়েও তাদের অবহিত করতেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. দিলারা চৌধুরী।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 
Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর / রাষ্ট্রদূত / বই / স্থানীয় সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • দেশে জ্বালানি সংকট সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে: রাষ্ট্রপতি
  • আইন লঙ্ঘন করে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান পদে বিএনপি নেতা ইদ্রিসকে নিয়োগ
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  
  • ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা
  • সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বর্জন মহানগর বিএনপির

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net