Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
২০১১ সালের পর মে মাসে বিশ্বে খাদ্যের দাম সর্বোচ্চ

অর্থনীতি

টিবিএস ডেস্ক
04 June, 2021, 01:55 pm
Last modified: 04 June, 2021, 02:11 pm

Related News

  • বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানিতে সহায়তার আশ্বাস এফএও মহাপরিচালকের
  • আরাকান আর্মিকে ঠেকাতে রাখাইনের ঘাঁটিগুলোতে মিয়ানমার জান্তার খাদ্য সরবরাহ বন্ধ
  • ওসিইপি প্রকল্পে আম রপ্তানিতে বাংলাদেশকে সহায়তা করতে চায় এফএও
  • গাজায় ৩ পিস আলুর দাম ৪০ ডলার!
  • বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম খাদ্য আমদানিকারক: এফএও

২০১১ সালের পর মে মাসে বিশ্বে খাদ্যের দাম সর্বোচ্চ

বিশ্বজুড়ে গত বছরের একই সময়ের তুলনায় গত মে মাসে খাদ্যের দাম বেড়েছে ৩৯.৭ শতাংশ। 
টিবিএস ডেস্ক
04 June, 2021, 01:55 pm
Last modified: 04 June, 2021, 02:11 pm
ছবি: রয়টার্স

চলতি বছরের মে মাস পর্যন্ত টানা এক বছরের মতো বৈশ্বিক খাদ্যমূল্যের দাম বেড়েছে। সেইসাথে মে মাসে মাস হিসেবে খাদ্যমূল্য বৃদ্ধির হার ছিল এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি। ২০১১ সালের সেপ্টেম্বরের পর বর্তমানে সর্বোচ্চ খাদ্যপণ্যের দাম। বৃহস্পতিবার (৩ জুন) এসব তথ্য জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

সেইসাথে চলতি বছরে রেকর্ড পরিমাণ দানাদার খাদ্যশস্য উৎপাদনের পূর্বাভাস দিয়েছে এফএও। পূর্বাভাসে বলা হয়, ২০২১ সালে ২৮২ কোটি ১০ লাখ টন খাদ্যশস্য উৎপাদিত হতে পারে। 

বিশ্বজুড়ে গত বছরের একই সময়ের তুলনায় গত মে মাসে খাদ্যের দাম বেড়েছে ৩৯.৭ শতাংশ। 

প্রতি মাসেই খাদ্য মূল্যসূচক হালনাগাদ করে থাকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। সারা বিশ্বের দানাদার শস্য, তেলবীজ, দুগ্ধজাত পণ্য, মাংস ও চিনির দরের ওপর ভিত্তি করে খাদ্য মূল্যসূচক তৈরি করে এফএও। এফএও'র প্রতিবেদন অনুযায়ী, গত মে-তে খাদ্য মূল্যসূচক দাঁড়িয়েছে ১২৭.১ পয়েন্ট। গত এপ্রিলে এ সূচক ১২১.৩ পয়েন্ট ছিল। 

এফএও'র খাদ্যশস্য মূল্যসূচক অনুযায়ী, মাসিক হিসেবে মে-তে খাদ্যশস্যের দাম বেড়েছে ৬ শতাংশ, গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩৬.৬ শতাংশ। 

গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের মে-তে ভূট্টার মূল্যসূচক বেড়েছে ৮৯.৯ শতাংশ। তবে যুক্তরাষ্ট্রের উৎপাদন বাড়ায় মাসের শেষের দিকে এসে কিছুটা দরপতন শুরু হয়েছে বলে জানিয়েছে এফএও।  

মে-তে উদ্ভিজ্জ তেলের মূল্যসূচক বেড়েছে ৭.৮ শতাংশ। পাম, সয়া ও সরিষার দাম বাড়ার কারণেই মূলত উদ্ভিজ্জ তেলের দামও বেড়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া পামের উৎপাদন কমে আসায় পাম তেলের দাম বেড়েছে। বিশ্বব্যাপী ব্যাপক চাহিদার কারণে বিশেষ করে বায়োডিজেল খাতের চাহিদার কারণে সয়াবিন তেলের দাম বেড়েছে। 

চিনির মূল্যসূচক মাসের হিসেবে ৬.৮ শতাংশ বেড়েছে। ফসল তোলায় বিলম্ব এবং বিশ্বের সর্বোচ্চ চিনি রপ্তানিকারক দেশ ব্রাজিলে ফসল উৎপাদন কমে আসায় চিনি মূল্যসূচক বেড়েছে বলে জানিয়েছে এফএও। 

এপ্রিলের তুলনায় মাংসের মূল্যসূচক বেড়েছে ২.২ শতাংশ। দুগ্ধজাত পণ্যের মূল্যসূচক মাসিক ও বাৎসরিক হিসেবে ১.৮ শতাংশ ও ২৮ শতাংশ বেড়েছে। 

  • সূত্র: রয়টার্স 

 

Related Topics

টপ নিউজ

খাদ্য মূল্য / খাদ্যমূল্য সূচক / এফএও / খাদ্যের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানিতে সহায়তার আশ্বাস এফএও মহাপরিচালকের
  • আরাকান আর্মিকে ঠেকাতে রাখাইনের ঘাঁটিগুলোতে মিয়ানমার জান্তার খাদ্য সরবরাহ বন্ধ
  • ওসিইপি প্রকল্পে আম রপ্তানিতে বাংলাদেশকে সহায়তা করতে চায় এফএও
  • গাজায় ৩ পিস আলুর দাম ৪০ ডলার!
  • বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম খাদ্য আমদানিকারক: এফএও

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net