Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম খাদ্য আমদানিকারক: এফএও

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 December, 2023, 10:00 am
Last modified: 24 December, 2023, 10:03 am

Related News

  • সরবরাহ ঝুঁকি বাড়ায় বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ 
  • দুই বছরে এলএনজি আমদানি ৬০০ এমএমসিএফডি বাড়ানোর পরিকল্পনা সরকারের
  • দেশের ১০ লাখ কৃষি পরিবারের জরুরি কৃষি সহায়তা প্রয়োজন: এফএও
  • সাড়ে ৩ লাখ টন সার আমদানি করছে সরকার
  • দক্ষিণ কোরিয়া ও যুুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি কিনছে সরকার 

বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম খাদ্য আমদানিকারক: এফএও

টিবিএস রিপোর্ট
24 December, 2023, 10:00 am
Last modified: 24 December, 2023, 10:03 am
সংগৃহীত প্রতীকী ছবি

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে বিশ্ববাজার থেকে প্রায় ১২.৫ মিলিয়ন টন খাদ্যপণ্য আমদানি করে বিশ্বের খাদ্য আমদানিকারক দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।

সম্প্রতি প্রকাশিত এফএওর 'বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৩'-এ বলা হয়েছে, ২০২১ সালে বাংলাদেশ প্রায় ৯৩.৩ মিলিয়ন টন কৃষিপণ্য উৎপাদন করেছে।

খাদ্য আমদানিতে প্রথম অবস্থানে আছে চীন, আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইন।

২০২১ সালে বাংলাদেশ বিশ্ববাজার থেকে প্রায় ১২.৫ মিলিয়ন টন খাদ্যপণ্য আমদানি করেছে। খাদ্য আমদানিতে এখনও সবচেয়ে বেশি ব্যয় হয় গম, ভোজ্যতেল ও গুঁড়া দুধে।

বাংলাদেশে আমদানিনির্ভর খাদ্যপণ্যগুলোর মূল্য বেশি উল্লেখ করে এফএও বলছে, ভোজ্য তেল, মাংস ও দুধের মতো পুষ্টিকর খাদ্যগুলোর মাথাপিছু ভোগ সবচেয়ে কম। 

তবে চাল, শাকসবজি, মাছ ও ফলের মতো দেশে উৎপাদিত খাদ্যের মাথাপিছু ভোগের দিক থেকে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। এই ক্যাটাগরিতে বাংলাদেশের মানুষ ক্যালরি গ্রহণে এগিয়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এফএওর প্রতিবেদনে অবশ্য বাংলাদেশ খাদ্য রপ্তানিতে পিছিয়ে পড়েছে বলে উল্লেখ করেছে।

খাদ্য রপ্তানিতে শীর্ষ পাঁচ দেশ হচ্ছে: যুক্তরাষ্ট্র (১ম), যুক্তরাজ্য (২য়), জার্মানি (৩য়), চীন (৪র্থ) ও ফ্রান্স (৫ম)। রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তলানির দিকে।

বিশ্বের প্রধান ছয়টি খাদ্যপণ্যের মধ্যে চাল উৎপাদনে তৃতীয় অবস্থানে আছে দেশ। আর গম, ভুট্টা, চিনি, ভোজ্য তেল ও আলু উৎপাদনে শীর্ষ পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ স্থান পায়নি।

এফএওর প্রতিবেদন আরও উঠে এসেছে, ২২টি কৃষিপণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ দশ দেশের মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশে। এই কৃষিপণ্যগুলোর মধ্যে আছে: চাল, মসুর ডাল, আলু, পেঁয়াজ, চাসহ এ-জাতীয় পণ্যের পাশাপাশি বিভিন্ন ফল। 

বিগত বছরগুলোতে বাংলাদেশ গম, ভুট্টা, চিনি ও ভোজ্য তেল আমদানি করত। আলু আমদানির প্রয়োজন পড়ত না; উল্টো বাংলাদেশ আলু রপ্তানি করত। কিন্তু চলতি বছর হুট করেই আলুর দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ এখন আলু আমদানিকারক দেশের তালিকায় নাম লিখিয়েছে।

এফএও প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্ববাজার থেকে খাদ্য আমদানির ওপর বাংলাদেশের নির্ভরতা বাড়ছে।

২০১০ সালে মোট খাদ্য চাহিদার ৯.৩ শতাংশ আমদানি করেছে বাংলাদেশ; ২০২২ সালে তা বেড়ে ১১.২ শতাংশে দাঁড়িয়েছে। এই এক দশকে চাল, গম ও ভোজ্য তেলের আমদানি বাড়ছে। কিন্তু ডলার সংকটের কারণে গত বছরের চেয়ে এ বছর চাল আমদানি করা হয়েছে খুবই কম। গম আমদানিও স্বাভাবিকের চেয়ে প্রায় ৩০ শতাংশ কমেছে।

এফএওর প্রতিবেদনে সব দেশের মাথাপিছু ক্যালরি বা খাদ্যশক্তি গ্রহণের হিসাবও তুলে ধরা হয়েছে। বিশ্বে গড়ে প্রত্যেক ব্যক্তি প্রতিদিন ২ হাজার ৯৭৮ ক্যালরি গ্রহণ করে। এশিয়ায় এর পরিমাণ গড়ে ২ হাজার ৯৩১ ক্যালরি।

বাংলাদেশের মাথাপিছু ক্যালরি গ্রহণের পরিমাণ ২ হাজার ৬১৪ ক্যালরি। দেশের মোট ক্যালরির মধ্যে ১ হাজার ২৮৮ ক্যালরি আসে চাল ও গম বা দানাদার খাদ্য থেকে। এরপর যথাক্রমে আছে ভোজ্য তেল ২০৩ ক্যালরি, চিনি ৮৩ ক্যালরি, ফল ৯৪ ক্যালরি এবং আলু ১৭৫ ক্যালরি। 

বাংলাদেশের মানুষ মাংস থেকে মাত্র ২০ ক্যালরি, দুধ ও ডিম থেকে ৫৫ ক্যালরি, কোমল পানীয় থেকে ৪০ ক্যালরি এবং মাছ থেকে ৫২ ক্যালরি পায়। 

Related Topics

টপ নিউজ

আমদানি / খাদ্য আমদানি / এফএও / জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
    নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের
  • সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

Related News

  • সরবরাহ ঝুঁকি বাড়ায় বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ 
  • দুই বছরে এলএনজি আমদানি ৬০০ এমএমসিএফডি বাড়ানোর পরিকল্পনা সরকারের
  • দেশের ১০ লাখ কৃষি পরিবারের জরুরি কৃষি সহায়তা প্রয়োজন: এফএও
  • সাড়ে ৩ লাখ টন সার আমদানি করছে সরকার
  • দক্ষিণ কোরিয়া ও যুুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি কিনছে সরকার 

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

2
নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
আন্তর্জাতিক

নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

4
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

5
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের

6
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net