Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
গ্রীষ্মের স্যান্ডেল কি আপনার পায়ের ক্ষতি করছে?

আন্তর্জাতিক

বিবিসি
05 August, 2026, 12:10 pm
Last modified: 05 August, 2026, 12:13 pm

Related News

  • ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা
  • ৬০০ জোড়া জুতা নিয়ে শুরু, এখন নাইকি-অ্যাডিডাসকে টেক্কা দিচ্ছে চীনের এই স্পোর্টস ব্র্যান্ড
  • ঠাণ্ডা আবহাওয়া কেন ঘুমকে প্রভাবিত করে, শীতের রাতে ভালো ঘুমের জন্য যা করতে পারেন
  • হিল জুতো কি আসলেই পায়ের আকৃতি বদলে দেয়?
  • বিশ্ব মাতানো 'স্নিকার ডিজাইনার' সালেহি বেম্বুরি আসছেন নিজের জুতার ব্র্যান্ড নিয়ে 

গ্রীষ্মের স্যান্ডেল কি আপনার পায়ের ক্ষতি করছে?

পায়ের যত্নে বিশেষজ্ঞরা জুতোর সোলের উপাদানের দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন।
বিবিসি
05 August, 2026, 12:10 pm
Last modified: 05 August, 2026, 12:13 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

গরমে ঘেমে যাওয়া পায়ের জন্য 'ফ্লিপ-ফ্লপ' বা চটি স্যান্ডেল একটি জনপ্রিয় সমাধান। তবে এখন এতে যুক্ত হয়েছে নতুন মাত্রা।

ফ্যাশন বিশেষজ্ঞ ও ট্রেন্ড ফোরকাস্টার অ্যাঞ্জেলা বাইডু জানান, এই গ্রীষ্মে ফ্লিপ-ফ্লপ পরার সবচেয়ে নান্দনিক মাধ্যম হলো 'কিটন হিল' (ছোট হিল) যুক্ত স্যান্ডেল।

তিনি বলেন, 'এটি কোনো উঁচু হিল নয় এবং খুব সহজেই পায়ে গলিয়ে নেওয়া বা খুলে ফেলা যায়।'

তবে হিল থাকুক বা না থাকুক, পর্যাপ্ত সাপোর্ট না দেওয়া এবং পায়ের ক্ষতি করার জন্য ফ্লিপ-ফ্লপের বেশ দুর্নাম রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই দুর্নামের যৌক্তিকতা কতটুকু?

যে কারণে গ্রীষ্মকালীন স্যান্ডেল পায়ের জন্য ক্ষতিকর হতে পারে

বাউডু বলেন, পায়ের খাঁজ এবং জয়েন্টের সাপোর্টের দিক থেকে এটি সেরা কোনো স্টাইল নয়। তবে মানুষ এখন এর পেছনে একটু বেশি টাকা খরচ করছে এবং নিজেদের পছন্দমতো কাস্টমাইজ করে নিচ্ছে। কারণ, এটি পরা আসলেই অনেক সহজ।

অন্যদিকে রয়েল কলেজ অফ পোডিয়াট্রির চিফ ক্লিনিক্যাল অ্যাডভাইজার এবং পায়ের বিশেষজ্ঞ (পোডিয়াট্রিস্ট) ড. হেলেন ব্রান্থওয়েট জানান, ফ্লিপ-ফ্লপ স্যান্ডেল পায়ের জন্য খারাপ এমনটি বলা ঠিক নয়।

ড. ব্রান্থওয়েটের মতে, সমস্যা তখন শুরু হয় যখন কেউ শক্ত ও ভালোভাবে পা ধরে রাখে এমন জুতো ছেড়ে হঠাৎ সারাক্ষণ চটি পরা শুরু করেন। এতে পায়ের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং চোট পাওয়ার ঝুঁকি বেড়ে যায়।

ব্রান্থওয়েট বলেন, 'এর ফলে সময়ের সাথে সাথে পায়ের আকৃতি পরিবর্তন হতে শুরু করে এবং পা কিছুটা ছড়িয়ে যেতে থাকে। যেমন: আপনি যদি সারাক্ষণ কোনো করসেট (শরীর শক্ত করে চেপে রাখা পোশাক) পরে থাকেন এবং হঠাৎ সেটি খুলে ফেলেন, তবে স্বাভাবিকভাবেই শরীর কিছুটা শিথিল হয়ে পড়বে।'

যেভাবে সঠিক স্যান্ডেল নির্বাচন করতে হবে

ফ্যাশন বিশেষজ্ঞ অ্যাঞ্জেলা বাইডু সঠিক স্যান্ডেল বেছে নেওয়ার ক্ষেত্রে কয়েকটি পরামর্শ দিয়েছেন।

ফিটফ্লপ

বাইডুর মতে, বেশি সাপোর্ট দেয় এমন ফিটফ্লপ ব্যবহার করা ভালো। সাধারণ ফোমের পাতলা ও সমতল স্যান্ডেলের তুলনায় এটি বেশি মজবুত এবং পায়ের গড়নের সঙ্গে ভালোভাবে মানিয়ে যায়।

ক্রকস

জেন-জিদের মধ্যে এখন স্লাইডার স্যান্ডেলের বদলে ক্রকসের জনপ্রিয়তা বেড়েছে। বাইডু বলেন, এগুলো বেশ আরামদায়ক এবং হাড় ও পেশির স্বাস্থ্যের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। একইভাবে বারকেনস্টকসের মতো ফুটবেড স্যান্ডেলও পায়ের জন্য ভালো সাপোর্ট দেয়।

ক্লগ স্যান্ডেল

কাঠের তৈরি চটি বা ক্লগ স্যান্ডেলও এখন জনপ্রিয়। চিকিৎসক, শেফসহ যাদের দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করতে হয়, তারা সাধারণত এ ধরনের জুতো ব্যবহার করেন।

শোল স্লাইডার

বাইডুর মতে, শোল স্লাইডারই প্রকৃত অর্থোপেডিক জুতো। তিনি জানান, একসময় তিনি নিজেও গোলাপি রঙের সুয়েড চামড়ার এক জোড়া শোল স্যান্ডেল ব্যবহার করতেন।

ওয়েজ স্যান্ডেল

গরমের দিনে ওয়েজ স্যান্ডেল ভালো বিকল্প হতে পারে। বাইডু বলেন, তুলনামূলক ভারী গড়নের তাঁর অনেক বন্ধু ও ক্লায়েন্ট জানিয়েছেন, এই স্যান্ডেল খুবই আরামদায়ক। এটি পায়ের গোড়ালিকে সুন্দর আকৃতি দেয় এবং পুরো সোলজুড়ে সমানভাবে সাপোর্ট দেয়।

ফিশারম্যান-স্টাইল স্যান্ডেল

দেখতে অনেকটা ১৯৭০-এর দশকের ইতিহাস শিক্ষকদের পরা স্যান্ডেলের মতো হলেও এখন এটি বেশ জনপ্রিয়। বাইডুর মতে, পুরুষদের জন্য এটি লোফারের ভালো বিকল্প এবং ফ্লিপ-ফ্লপের মতো অতটা ক্যাজুয়াল নয়। অন্যদিকে নারীদের জন্যও এটি আধুনিক ও ট্রেন্ডি একটি স্টাইল।

ব্র্যান্থওয়েট বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন ধরনের স্যান্ডেল ধীরে ধীরে পরার অভ্যাস গড়ে তোলা। শুরুতেই দীর্ঘ সময় হাঁটা বা বেশি ব্যবহার করা উচিত নয়।'

পায়ের যত্নে বিশেষজ্ঞের পরামর্শ

পায়ের যত্নে বিশেষজ্ঞরা জুতোর সোলের উপাদানের দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, জুতোর নিচের অংশ বা সোল কী উপাদানে তৈরি, তা আপনার হাঁটার ধরন ও পায়ের ওপর পড়া চাপের পরিমাণে প্রভাব ফেলে।

এ ছাড়া স্যান্ডেল কেনার আগে এর নমনীয়তাও পরীক্ষা করে দেখা উচিত। যদি একটি ফ্লিপ-ফ্লপ খুব সহজেই দুমড়ে-মুচড়ে দুই ভাঁজ করা যায়, তাহলে ভাবতে হবে আপনার পা একাই সেই অতিরিক্ত চাপ সামলাতে পারবে কি না, যা সাধারণ জুতো বহন করে।

বিশেষজ্ঞরা আরও বলেন, ফ্লিপ-ফ্লপের মতো খোলা স্যান্ডেল পরলে পায়ের ত্বক দ্রুত শুষ্ক হয়ে যেতে পারে। অনেক সময় গোড়ালির চামড়া শক্ত হয়ে যাওয়া বা নখ ভঙ্গুর হয়ে না যাওয়া পর্যন্ত বিষয়টি চোখে পড়ে না। তাই পায়ের ত্বক আর্দ্র রাখতে প্রতিদিন ইউরিয়াযুক্ত বিশেষ ধরনের ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তারা।

এ ছাড়া সময়ের সঙ্গে মানুষের পায়ের গড়ন ও মাপ বদলাতে পারে। তাই নিয়মিত পায়ের মাপ অনুযায়ী নতুন জুতো কেনা উচিত। আগে ৬ নম্বর সাইজের জুতো পরতেন বলেই সবসময় একই মাপের জুতো আপনার জন্য উপযুক্ত হবে, এমন নয়।

Related Topics

টপ নিউজ

স্যান্ডেল / স্টাইল / গ্রীষ্ম / জুতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: সংগৃহীত
    চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  
  • ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
    নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

Related News

  • ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা
  • ৬০০ জোড়া জুতা নিয়ে শুরু, এখন নাইকি-অ্যাডিডাসকে টেক্কা দিচ্ছে চীনের এই স্পোর্টস ব্র্যান্ড
  • ঠাণ্ডা আবহাওয়া কেন ঘুমকে প্রভাবিত করে, শীতের রাতে ভালো ঘুমের জন্য যা করতে পারেন
  • হিল জুতো কি আসলেই পায়ের আকৃতি বদলে দেয়?
  • বিশ্ব মাতানো 'স্নিকার ডিজাইনার' সালেহি বেম্বুরি আসছেন নিজের জুতার ব্র্যান্ড নিয়ে 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  

6
ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net