Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
অতীতের ফ্যাসিস্ট সরকারের ‘ফটোকপি’ দেখা যাচ্ছে বিএনপির মধ্যে: শফিকুর রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 August, 2026, 05:30 pm
Last modified: 02 August, 2026, 05:39 pm

Related News

  • বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল
  • প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার
  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম
  • বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল 
  • ব্যর্থতার দায় স্বীকার করায় ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে সরকার: জামায়াত আমির

অতীতের ফ্যাসিস্ট সরকারের ‘ফটোকপি’ দেখা যাচ্ছে বিএনপির মধ্যে: শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান বলেন, অতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলগুলোর ওপর চালানো কর্তৃত্ববাদী আচরণেরই পুনরাবৃত্তি করছে বিএনপি। 
টিবিএস রিপোর্ট
02 August, 2026, 05:30 pm
Last modified: 02 August, 2026, 05:39 pm
ছবি: সংগৃহীত

বিএনপি সরকারের মধ্যে অতীতের ফ্যাসিস্ট সরকারের হুবহু 'ফটোকপি' দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, 'আমরা তো নতুন কিছুই দেখতে পাচ্ছি না। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে, হুবহু তার একটি ফটোকপি আমরা আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি।'

আজ রবিবার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত 'জান দিব, জুলাই দিব না' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের আগে জামায়াত ও বিএনপি—উভয় দলই ১৭ বছরেরও বেশি সময় ধরে দমন-পীড়নের শিকার হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, অতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলগুলোর ওপর চালানো কর্তৃত্ববাদী আচরণেরই পুনরাবৃত্তি করছে বিএনপি। 

তিনি জনগণের রায় ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান।

তার অভিযোগ, বিএনপি এখন 'প্রচার, ষড়যন্ত্র এবং বলপ্রয়োগের মাধ্যমে ভিন্নমত দমনের একই কৌশল' অনুসরণ করছে।

বিরোধী দলীয় নেতা গণভোট ইস্যুতে বিএনপির অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন।

তার দাবি, অতীতে গণভোটের পক্ষে অবস্থান নেওয়া সত্ত্বেও এখন বিএনপি জনগণের মতামতকে উপেক্ষা করছে।

জামায়াত আমির বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল বৈষম্য ও মানুষের ভোটাধিকার হরণের বিরুদ্ধে সংগ্রাম।

সেই ভুলের পুনরাবৃত্তি হলে তার পরিণতি গুরুতর হবে বলেও তিনি সতর্ক করেন।

তিনি জনপ্রশাসনে ক্রমবর্ধমান রাজনৈতিককরণের সমালোচনা করেন এবং গুরুত্বপূর্ণ সরকারি পদে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগ তোলেন।

এছাড়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনকালীন একটি নির্দলীয় প্রশাসন গঠনের আহ্বান জানান তিনি। 

জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হয়—এমন নির্বাচন আয়োজনের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন, বিরোধী রাজনৈতিক কর্মীরা উদ্দেশ্যপ্রণোদিত মামলার শিকার হচ্ছেন।

একই সঙ্গে বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনাগুলোর সমালোচনা করে তিনি বলেন, এসব কর্মকাণ্ড জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এবং লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।

Related Topics

টপ নিউজ

বিএনপি / ফ্যাসিস্ট সরকার / জামায়াত আমির / ডা. শফিকুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    ১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড
  • ছবি: সংগৃহীত
    জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
  • প্রতীকী ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • ছবি: সৌজন্যে
    অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

Related News

  • বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল
  • প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার
  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম
  • বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল 
  • ব্যর্থতার দায় স্বীকার করায় ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে সরকার: জামায়াত আমির

Most Read

1
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

3
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

5
প্রতীকী ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

6
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net