Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে: রিজভী

বাংলাদেশ

বাসস
25 September, 2026, 07:30 pm
Last modified: 25 September, 2026, 07:49 pm

Related News

  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
  • দখলবাজি-চাঁদাবাজি করতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা: জামায়াত
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ: মাহ্‌দী আমিন
  • পর্যটন খাতকে প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের করা অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • জাতিসংঘ নিয়ে ইসরায়েলি ও আমেরিকানদের তীব্র অসন্তোষ: জরিপ

জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে: রিজভী

রিজভী বলেন, ‘তারেক রহমান জাতিসংঘে বলেছেন, প্রত্যেকটি দেশের সঙ্গে প্রত্যেকটি দেশের সমমর্যাদার ভিত্তিতে শ্রদ্ধাশীল সম্পর্ক থাকতে হবে।’
বাসস
25 September, 2026, 07:30 pm
Last modified: 25 September, 2026, 07:49 pm
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে শুক্রবার জুমার নামাজের পর ওলামা দলের আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: বাসস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি অস্ত্রের পরিবর্তে পরিবর্তনের হাতিয়ার হিসেবে কূটনীতি, মানবতা, শিক্ষা ও চুক্তির কথা বলেছেন।'

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, 'তারেক রহমান জাতিসংঘে বলেছেন, প্রত্যেকটি দেশের সঙ্গে প্রত্যেকটি দেশের সমমর্যাদার ভিত্তিতে শ্রদ্ধাশীল সম্পর্ক থাকতে হবে। তিনি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করেছেন। এটি সারা বিশ্বের দাবি বলেও উল্লেখ করেন রিজভী।'

তিনি বলেন, 'বাংলাদেশে আশ্রয় গ্রহণ করা রোহিঙ্গাদের মর্যাদার ভিত্তিতে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারেক রহমান। এছাড়া অর্থনৈতিক উন্নয়নসহ অনেক বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন।'

রুহুল কবির রিজভী বলেন, 'বিশ্বের সবচেয়ে বড় সংস্থা জাতিসংঘের ৮১তম অধিবেশনে তারেক রহমান সারা বিশ্বের শান্তিকামী মানুষের অন্তরের কথা প্রতিধ্বনিত করেছেন।'

তিনি বলেন, 'সারা বিশ্বের মানুষ শান্তি চায়, যুদ্ধ চায় না। যুদ্ধ হলে জিনিসপত্রের দাম বাড়ে, খাদ্যপণ্যের দাম বাড়ে, জ্বালানি ও গ্যাসের দাম বাড়ে, বিদ্যুৎ থাকে না এবং কারখানা বন্ধ হয়ে মানুষ বেকার হয়।'

নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, 'যত ঝড় আসুক, বাতাস আসুক, কেউ ভয় পাবেন না। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, আগুন দিয়ে গাড়ি পোড়াতে চায় এবং বাংলাদেশের গণতন্ত্রের ধারাকে বন্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আদর্শের কর্মীরা সবসময় প্রস্তুত আছে।'

তিনি বলেন, 'বিএনপি কোনো মিডনাইট নির্বাচন বা অন্য কোনো নির্বাচনের মাধ্যমে নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বহুদিনের প্রত্যাশিত জনগণের ভোটে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। বিএনপির সরকার মানুষের জন্য এবং সামাজিক সুরক্ষার জন্য কাজ করছে।'

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, 'এ দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই। যারা বাংলাদেশকে উপনিবেশ করতে চায় এবং একটি দাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী ও বিএনপি রাস্তায় রাস্তায় কঠিন ব্যারিকেড গড়ে তুলবে।'

সমাবেশে ওলামা দলের আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী মো. সেলিম রেজা এবং সদস্যসচিব এডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন। এতে ওলামা দলের বিভিন্ন ইউনিটের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
 
Related Topics

টপ নিউজ

রুহুল কবীর রিজভী / বিএনপি / ভারপ্রাপ্ত মহাসচিব / তারেক রহমান / জাতিসংঘ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে
  • বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
    জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: বাসস
    নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া
  • ছবি: ভিডিও থেকে নেয়া
    ‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

Related News

  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
  • দখলবাজি-চাঁদাবাজি করতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা: জামায়াত
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ: মাহ্‌দী আমিন
  • পর্যটন খাতকে প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের করা অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • জাতিসংঘ নিয়ে ইসরায়েলি ও আমেরিকানদের তীব্র অসন্তোষ: জরিপ

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

3
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

4
বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

5
ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া

6
ছবি: ভিডিও থেকে নেয়া
বাংলাদেশ

‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net