Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
চামড়া খাতের উন্নয়নে ৭% সুদে ২ হাজার কোটি টাকার স্কিম গঠন বাংলাদেশ ব্যাংকের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
30 July, 2026, 09:55 pm
Last modified: 30 July, 2026, 11:06 pm

Related News

  • খেলাপি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ঋণসীমা নির্ধারণ, শীর্ষ খেলাপিদের নজরদারিতে রাখবে বাংলাদেশ ব্যাংক
  • রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা
  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • সেপ্টেম্বরে রেমিট্যান্স কমে ২.৭৭ বিলিয়ন ডলার, ১১ মাসের মধ্যে সর্বনিম্ন
  • নতুন বেতন কাঠামো, জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়াচ্ছে মূল্যস্ফীতির ঝুঁকি: বাংলাদেশ ব্যাংক

চামড়া খাতের উন্নয়নে ৭% সুদে ২ হাজার কোটি টাকার স্কিম গঠন বাংলাদেশ ব্যাংকের

স্থানীয় উৎপাদনকারীদের বৈশ্বিক বাজারে সম্প্রসারণে সহায়তা করা এবং চামড়া শিল্পকে পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানসম্মত খাতে রূপান্তর করাই এ স্কিমের উদ্দেশ্য।
টিবিএস রিপোর্ট
30 July, 2026, 09:55 pm
Last modified: 30 July, 2026, 11:06 pm
প্রতীকী ছবি/সৌজন্যেপ্রাপ্ত

দেশের চামড়া ও চামড়াজাত পণ্য খাতের রপ্তানি সক্ষমতা বাড়ানো এবং পরিবেশবান্ধব উৎপাদন উৎসাহিত করতে ২ হাজার কোটি টাকার বিশেষ প্রি-ফাইন্যান্স স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ স্কিমের আওতায় চূড়ান্ত পর্যায়ের ঋণগ্রহীতারা সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ পাবেন। আর অংশগ্রহণকারী ব্যাংকগুলো ৪ শতাংশ সুদে এই তহবিল পাবে। এতে ব্যাংকগুলো ঋণ বিতরণের ক্ষেত্রে ৩ শতাংশ মার্জিন পাবে।

স্থানীয় উৎপাদনকারীদের বৈশ্বিক বাজারে সম্প্রসারণে সহায়তা করা এবং চামড়া শিল্পকে পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানসম্মত খাতে রূপান্তর করাই এ স্কিমের উদ্দেশ্য। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের সঙ্গে চুক্তি করার পর সব তফসিলি ব্যাংক এ স্কিমে অংশ নিতে পারবে।

এই সুবিধার আওতায় চামড়া শিল্পের পুরো মূল্যশৃঙ্খলে মূলধনী বিনিয়োগ এবং কার্যকরী মূলধনের জন্য অর্থায়ন করা হবে। খাতগুলোর মধ্যে রয়েছে ট্যানারি ও চামড়াজাত পণ্য কারখানার অবকাঠামো নির্মাণ, যন্ত্রপাতি কেনা, কাঁচা ও প্রক্রিয়াজাত চামড়া সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ স্থাপন এবং পরিচ্ছন্ন প্রযুক্তি ব্যবহার করে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি), ডাম্পিং ইয়ার্ড ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা নির্মাণ।

বাংলাদেশ ব্যাংক ঋণগ্রহীতা পর্যায়ের ঋণের ক্ষেত্রে ঋণ ও ইকুইটির অনুপাত সর্বোচ্চ ৭০:৩০ নির্ধারণ করেছে। ঋণের সীমার মধ্যে রয়েছে—নতুন ট্যানারি বা বর্জ্য শোধন অবকাঠামোর জন্য সর্বোচ্চ ৩০ কোটি টাকা, নতুন উৎপাদন ইউনিটের জন্য ২০ কোটি টাকা, বিদ্যমান স্থাপনা উন্নয়নের জন্য ১০ কোটি টাকা এবং বার্ষিক ব্যবসার পরিমাণের ভিত্তিতে কার্যকরী মূলধনের জন্য ৩০ কোটি টাকা।

মেয়াদি ঋণের পরিশোধকাল হবে সর্বোচ্চ সাত বছর। এর মধ্যে দুই বছর গ্রেস পিরিয়ড থাকবে। কার্যকরী মূলধনের ঋণ প্রাথমিকভাবে এক বছরের জন্য দেওয়া হবে এবং সন্তোষজনক ব্যবসায়িক কার্যক্রম ও ঋণ লেনদেনের ভিত্তিতে তা সর্বোচ্চ তিন বছর পর্যন্ত নবায়ন করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংক এ সুবিধার ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করেছে। কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোকে ঋণ পাওয়ার দুই বছরের মধ্যে লেদার ওয়ার্কিং গ্রুপ (এলডব্লিউজি) সনদ পাওয়ার প্রমাণ জমা দিতে হবে।

এ ছাড়া ঋণগ্রহীতাদের ব্যবহৃত বিদ্যুতের অন্তত ১০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে সংগ্রহ করতে হবে এবং শ্রমিকদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি কমাতে যাচাইযোগ্য ব্যবস্থা নিতে হবে। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কার্যরত টাইপ-বি ও টাইপ-সি কোম্পানিগুলোও এ সুবিধার আওতায় থাকবে।

তবে খেলাপি ঋণগ্রহীতা এবং যারা ইতোমধ্যে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড, এক্সপোর্ট ফ্যাসিলিটেশন প্রি-ফাইন্যান্স ফান্ড, গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড বা সরকারের অন্য কোনো বিশেষায়িত অর্থায়ন কর্মসূচির সুবিধা নিচ্ছে, তারা এ স্কিমের আওতায় ঋণ পাবে না।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / স্কিম গঠন / চামড়া খাত / চামড়াজাত পণ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • খেলাপি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ঋণসীমা নির্ধারণ, শীর্ষ খেলাপিদের নজরদারিতে রাখবে বাংলাদেশ ব্যাংক
  • রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা
  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • সেপ্টেম্বরে রেমিট্যান্স কমে ২.৭৭ বিলিয়ন ডলার, ১১ মাসের মধ্যে সর্বনিম্ন
  • নতুন বেতন কাঠামো, জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়াচ্ছে মূল্যস্ফীতির ঝুঁকি: বাংলাদেশ ব্যাংক

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net