Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
চট্টগ্রামে মধ্যরাতে লোকালয়ে দলছুট হাতি, তিন ঘণ্টার চেষ্টায় বনে ফেরত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 July, 2026, 06:10 pm
Last modified: 24 July, 2026, 06:24 pm

Related News

  • চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক
  • চট্টগ্রামে মাছের ঘেরের আধিপত্য নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, নিহত ১
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল
  • চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 

চট্টগ্রামে মধ্যরাতে লোকালয়ে দলছুট হাতি, তিন ঘণ্টার চেষ্টায় বনে ফেরত

হঠাৎ লোকালয়ে হাতিটির উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুকুরিয়া এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি), স্থানীয় জনপ্রতিনিধি ও বন বিভাগের সমন্বিত প্রচেষ্টায় হাতিটিকে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
24 July, 2026, 06:10 pm
Last modified: 24 July, 2026, 06:24 pm
ছবি: টিবিএস

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সংরক্ষিত বনাঞ্চল থেকে দলছুট হয়ে একটি এশীয় হাতি মধ্যরাতে পুকুরিয়া ইউনিয়নের লোকালয়ে প্রবেশ করে। হঠাৎ লোকালয়ে হাতিটির উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুকুরিয়া এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি), স্থানীয় জনপ্রতিনিধি ও বন বিভাগের সমন্বিত প্রচেষ্টায় হাতিটিকে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাতিটিকে উপজেলার প্রধান সড়কের পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। হঠাৎ হাতির উপস্থিতিতে পথচারী, স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় নিরাপত্তার স্বার্থে অনেকেই নিরাপদ স্থানে সরে যান।

পুকুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য ফরিদ আহমদ বলেন, 'স্থানীয়দের সহযোগিতায় হাতিটিকে উত্তর দিকের পাহাড়মুখী এলাকায় ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগে রাত ৩টার দিকে কয়েকজন ব্যক্তি হাতিটির সামনে পড়ে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।' 

তিনি আরও জানান, এর আগে বুধবার বৈলছড়ি এলাকার পাহাড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের তথ্য সংগ্রহ করতে গিয়ে স্বেচ্ছাসেবক মো. নজরুল ইসলামসহ কয়েকজনও একই দলছুট হাতিটির মুখোমুখি হয়েছিলেন। তবে তারাও নিরাপদে সরে আসতে সক্ষম হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামের জলদি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ইসরাহিল হক বলেন, 'পুকুরিয়া এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় দলছুট হাতিটিকে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়েছে।' 

তিনি আরও বলেন, 'পুকুরিয়া এলাকায় হাতির পালের সুনির্দিষ্ট কোনো জরিপ না থাকলেও সাধারণত আট থেকে ১০টি হাতির একটি পাল সেখানে বিচরণ করে। এই পালে পূর্ণবয়স্ক পুরুষ ও স্ত্রী হাতির পাশাপাশি শাবকও রয়েছে। এলাকাটি সংরক্ষিত বনাঞ্চলের পাশে হওয়ায় এখানে প্রায় সময়ই বন্য হাতির দেখা পাওয়া যায়।' 

হাতিটি লোকালয়ে আসার কারণ ব্যাখ্যা করে ইসরাহিল হক বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে হাতিটি দলছুট হয়ে লোকালয়ে চলে এসেছিল। এছাড়া টানা ভারী বৃষ্টিপাতের সময়ও অনেক ক্ষেত্রে হাতি পাল থেকে বিচ্ছিন্ন হয়ে জনবসতিতে প্রবেশ করে।' 

তবে স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক বন্যায় পাহাড়ি এলাকায় হাতির স্বাভাবিক খাদ্যের উৎস ক্ষতিগ্রস্ত হওয়ায় দলছুট হাতিটি লোকালয়ে নেমে আসতে পারে।

Related Topics

টপ নিউজ

হাতি / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • কোলাজ: টিবিএস
    চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
    বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

Related News

  • চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক
  • চট্টগ্রামে মাছের ঘেরের আধিপত্য নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, নিহত ১
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল
  • চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

4
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

6
বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
অর্থনীতি

বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net