Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 July, 2026, 12:05 pm
Last modified: 24 July, 2026, 12:08 pm

Related News

  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা বাড়ল ১৮০০ শতাংশ
  • উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা
  • মূল্যস্ফীতি ও জ্বালানি সংকটে গভীরতর চাপ: কর্পোরেট মুনাফায় ৪৪ শতাংশ ধস

দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা

তবে বছরের প্রথম ছয় মাসের হিসাবে এখনও লোকসানে রয়েছে সিঙ্গার।
টিবিএস রিপোর্ট
24 July, 2026, 12:05 pm
Last modified: 24 July, 2026, 12:08 pm

ইলেকট্রনিকস ও গৃহস্থালি পণ্য প্রস্তুতকারক সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে আবারও মুনাফায় ফিরেছে। পরিচালন কার্যক্রমে উন্নতি এবং অর্থায়ন ব্যয় কমে আসায় কোম্পানিটি এ মুনাফা করেছে।

তবে বছরের প্রথম ছয় মাসের হিসাবে এখনও লোকসানে রয়েছে সিঙ্গার। ভোক্তা চাহিদা কম থাকা, ব্যয় বেড়ে যাওয়া এবং প্রতিকূল বাজার পরিস্থিতি এর সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমে চাপ সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, সিঙ্গার বাংলাদেশের পরিচালনা পর্ষদ ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে।

এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি ৩ টাকা ১১ পয়সা লোকসান হয়েছিল।

চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে সিঙ্গারের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ২৪ পয়সা। তবে তা আগের বছরের একই সময়ের ৬ টাকা ৬১ পয়সা লোকসানের তুলনায় কম।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিঙ্গার বাংলাদেশের শেয়ারের সর্বশেষ দর ছিল ৭৬ টাকা ৯০ পয়সা।

২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ঋণাত্মক ২ টাকা ৫৫ পয়সায় নেমে এসেছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে যা ছিল ১ টাকা ৬৯ পয়সা।

এদিকে, ২০২৬ সালের প্রথমার্ধে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) কমে দাঁড়িয়েছে ৫ টাকা ৪৯ পয়সায়, যা আগের বছরের একই সময়ে ছিল ১২ টাকা ৫২ পয়সা।

সিঙ্গার জানিয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির রাজস্ব আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ৮৪০ কোটি টাকায় পৌঁছেছে। গত বছরের একই প্রান্তিকে রাজস্ব ছিল ৮১০ কোটি টাকা।

তবে ভোক্তা ইলেকট্রনিকস বাজারে চাহিদা দুর্বল থাকায় বিক্রি প্রত্যাশার তুলনায় কম হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

কোম্পানিটি জানিয়েছে, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে ভোক্তা ব্যয় কমে যাওয়ায় ব্যবসার গতি মন্থর হয়েছে।

মোট মুনাফার হার কিছুটা বাড়লেও বাজারে তীব্র মূল্য প্রতিযোগিতার কারণে বাড়তি ব্যয়ের পুরোটা ক্রেতাদের ওপর চাপাতে পারেনি কোম্পানিটি।

দ্বিতীয় প্রান্তিকে সিঙ্গারের পরিচালন মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এর ফলে এ সময়ে কোম্পানিটি ১৪ কোটি ৮ লাখ টাকা করপূর্ব মুনাফা করেছে। গত বছরের একই সময়ে করপূর্ব লোকসান ছিল ২৭ কোটি ৯১ লাখ টাকা।

এ ছাড়া, বিনিময় হার স্থিতিশীল থাকায় কোম্পানির অর্থায়ন ব্যয় কমেছে ৩৫ দশমিক ৮ শতাংশ।

এদিকে, প্রান্তিক হিসাবে মুনাফায় ফিরলেও কার্যকরী মূলধনে চাপের মুখে ছিল সিঙ্গার। বিক্রি প্রত্যাশার তুলনায় কম থাকায় কোম্পানিটির মজুত পণ্য ৯ দশমিক ২ শতাংশ বেড়েছে। একই সঙ্গে ২০২৫ সালের ডিসেম্বরের তুলনায় স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ১৯ শতাংশ।

অর্থনৈতিক কর্মকাণ্ড দুর্বল থাকায় ডিলারদের কাছে বাকিতে বিক্রি বৃদ্ধি এবং অর্থ আদায়ে ধীরগতির কারণে বাণিজ্যিক পাওনা ৭৭ দশমিক ১ শতাংশ বেড়েছে।

সিঙ্গার জানিয়েছে, ডিলার অর্থায়ন, ব্যবসার মৌসুমি ধরন এবং ঋণসুবিধার মেয়াদ বাড়ানোর কারণে পরিচালন নগদ প্রবাহে চাপ পড়েছে। ব্যবসায়িক পরিস্থিতির উন্নতি হলে তৃতীয় প্রান্তিক থেকে নগদ প্রবাহ বাড়বে বলে আশা করছে কোম্পানিটি।
 

Related Topics

টপ নিউজ

সিঙ্গার বাংলাদেশ / সিঙ্গার / মুনাফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা বাড়ল ১৮০০ শতাংশ
  • উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা
  • মূল্যস্ফীতি ও জ্বালানি সংকটে গভীরতর চাপ: কর্পোরেট মুনাফায় ৪৪ শতাংশ ধস

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net