Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
24 July, 2026, 10:05 am
Last modified: 24 July, 2026, 10:11 am

Related News

  • দুই বছর পর নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমাল কেন্দ্রীয় ব্যাংক
  • চামড়া খাতের উন্নয়নে ৭% সুদে ২ হাজার কোটি টাকার স্কিম গঠন বাংলাদেশ ব্যাংকের
  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 
  • জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
  • পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শাখাওয়াত প্রিন্স
24 July, 2026, 10:05 am
Last modified: 24 July, 2026, 10:11 am

একীভূত হওয়া ইসলামি ধারার পাঁচ ব্যাংকের আলোচিত 'হেয়ারকাট' বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এসব ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের আমানতের বিপরীতে আগের নির্ধারিত হারেই পুরো মুনাফা পাবেন।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্ত এখন গভর্নরের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গভর্নর অনুমোদন দিলে হেয়ারকাট বাতিলের সিদ্ধান্ত কার্যকর হবে।

ওই কর্মকর্তা আরও বলেন, "২০২৪ ও ২০২৫ সালে গ্রাহকদের আমানতের জন্য আগে যে মুনাফার হার নির্ধারিত ছিল, সেই হারেই তারা মুনাফা পাবেন। তবে ২০২৬ সাল থেকে পাঁচ ব্যাংকের আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত সর্বোচ্চ সাড়ে ৬ শতাংশ মুনাফা কার্যকর হবে।"

এর আগে ২০২৫ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় বলেছিল, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের কোনো আমানতের বিপরীতে মুনাফা দেওয়া হবে না।

পরে ২১ জানুয়ারি আরেক নির্দেশনায় বলা হয়, ওই সময়ের জন্য শুধু ব্যক্তি পর্যায়ের আমানতকারীদের ৪ শতাংশ মুনাফা দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনার পর দীর্ঘদিনের আমানতকারীরা আপত্তি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় ব্যাংক আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

এর আগে গত ৭ জুলাই একীভূত হওয়া ইসলামি ধারার পাঁচ ব্যাংকের আলোচিত 'হেয়ারকাট' থাকবে না বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছিলেন, আমানতকারীরা তাদের টাকা মুনাফাসহ ফেরত পাবেন। তবে এ জন্য কিছুটা ধৈর্য ধরতে হবে।

জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের বিধিতে দেওয়া নোটিশের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, "এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও আইএফআইসি ব্যাংকসহ আরও কয়েকটি ব্যাংকে অনিয়ম ও দুর্নীতির কারণে মালিকপক্ষ অর্থ পাচার ও লুটপাট করেছে। এর ফলে আমানতকারীরা তাদের টাকা তুলতে পারছেন না। এই টাকা তাদের কষ্টার্জিত। অন্যদিকে লুটেরা মালিকপক্ষ বিদেশে পালিয়ে গিয়ে নাকে সর্ষের তেল মেখে আরামে ঘুমাচ্ছে।"

অর্থমন্ত্রী আরও বলেন, ৭৫ লাখ গ্রাহক সরকারের দিকে তাকিয়ে আছেন। ন্যায়বিচারের জন্য তারা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছেন।

আমির খসরু বলেন, "এটি একটি হৃদয়বিদারক ঘটনা। একটি নির্বাচিত সরকার এ বিষয়ে নীরব থাকতে পারে না। দেশের অর্থনীতির মেরুদণ্ড আর্থিক খাতকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে সরকার একটি সুসংগঠিত ও বহুমাত্রিক রেজল্যুশন কাঠামো প্রতিষ্ঠা করেছে। এই কাঠামোর আইনি ভিত্তি হিসেবে ব্যাংক রেজল্যুশন আইন করা হয়েছে।"

তিনি বলেন, "আমানতকারীরা তাদের টাকা মুনাফাসহ ফেরত পাবেন। তবে এ জন্য একটু ধৈর্য ধরতে হবে।"

পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে প্রশাসক

একীভূত হওয়া দুর্বল পাঁচ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী এক থেকে দুই মাসের মধ্যে পর্যায়ক্রমে সব ব্যাংক থেকে প্রশাসক তুলে নেওয়া হবে। পরিকল্পনার অংশ হিসেবে প্রথমে এক্সিম ব্যাংকের প্রশাসক প্রত্যাহার করা হতে পারে।

গত সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "প্রশাসক প্রত্যাহারের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে তা একযোগে নয়, পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আগস্টের মধ্যেই প্রক্রিয়াটি শেষ করার পরিকল্পনা রয়েছে।"
 

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

একীভূত ৫ ব্যাংক / হেয়ারকাট বাতিল / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • দুই বছর পর নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমাল কেন্দ্রীয় ব্যাংক
  • চামড়া খাতের উন্নয়নে ৭% সুদে ২ হাজার কোটি টাকার স্কিম গঠন বাংলাদেশ ব্যাংকের
  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 
  • জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
  • পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net