Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
কুমিল্লায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, নৌকা–ভ্যানে চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 July, 2026, 06:05 pm
Last modified: 13 July, 2026, 06:22 pm

Related News

  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • বন্যায় চট্টগ্রামের মানিক পাঠান গ্রামের ৬৫ শতাংশ বসতঘর ক্ষতিগ্রস্ত, সরকারি ত্রাণ পায়নি বহু পরিবার
  • বন্যার কারণে দক্ষিণাঞ্চলে এনসিপির 'জুলাই পদযাত্রা' চার দিনের জন্য স্থগিত
  • এই স্টান্টবাজ শিক্ষামন্ত্রী আমরা চাই না: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, নৌকা–ভ্যানে চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা

আবহাওয়া অফিসের তথ্যমতে, সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ১৩৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১০৭ মিলিমিটার। মূলত এই কয়েক ঘণ্টার বৃষ্টিতেই পুরো শহর জলমগ্ন হয়ে পড়ে।
টিবিএস রিপোর্ট
13 July, 2026, 06:05 pm
Last modified: 13 July, 2026, 06:22 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

গত ২৪ ঘণ্টার রেকর্ড বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েছে কুমিল্লা নগরী। বিশেষ করে সোমবার সকালের মাত্র ৩ ঘণ্টার ভারী বর্ষণে নগরের অধিকাংশ সড়ক ও বসতবাড়ি তলিয়ে গেছে।

এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই চরম ভোগান্তি নিয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে হয়েছে কয়েক হাজার পরীক্ষার্থীকে। অনেককে নৌকায় চড়ে কেন্দ্রে যেতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও নেটিজেনরা।

আবহাওয়া অফিসের তথ্যমতে, সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ১৩৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১০৭ মিলিমিটার। মূলত এই কয়েক ঘণ্টার বৃষ্টিতেই পুরো শহর জলমগ্ন হয়ে পড়ে।

ছবি: টিবিএস

সরেজমিনে দেখা গেছে, নগরীর প্রধান তিনটি এইচএসসি পরীক্ষা কেন্দ্র—কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং কুমিল্লা সরকারি কলেজ কেন্দ্রে কোমরসমান পানি জমেছে। মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের নৌকায় চড়ে কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। অনেক শিক্ষার্থী দীর্ঘ পথ হাঁটুসমান পানি মাড়িয়ে পরীক্ষা দিতে যান। সড়কে অটোরিকশার সংকট থাকায় পরীক্ষার্থীদের গুনতে হয়েছে ৫ থেকে ১০ গুণ বেশি ভাড়া।

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে। নাম প্রকাশ না করার শর্তে কুমিল্লা শিক্ষাবোর্ডের একাধিক কর্মকর্তা জানান, পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে নেওয়া হয়। সোমবারের বৃষ্টি ছিল আকস্মিক, ফলে তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিত করার মতো পর্যাপ্ত সময় ছিল না।

জলাবদ্ধতার প্রভাব পড়েছে জনজীবনেও। নগরীর অধিকাংশ বাসাবাড়ির নিচতলা এবং দোকানপাটে পানি ঢুকে গেছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। কুমিল্লা জেনারেল হাসপাতালের নিচতলা প্লাবিত হওয়ায় সেবা নিতে আসা রোগীরা চরম বিড়ম্বনায় পড়েছেন। জলাবদ্ধতার কারণে ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি নজরুল হলের ছাত্রাবাসে সাপ ঢুকে পড়ার ঘটনাও ঘটেছে।

দৌলতপুর এলাকার মুদি দোকানি ফেরদৌস আলম জানান, 'ভোররাতের টানা বৃষ্টিতে কিছু বুঝে ওঠার আগেই দোকানে পানি ঢুকে মালামাল নষ্ট হয়ে গেছে।'

ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সাইদুল ইসলাম বলেন, 'পচা পানি আর দুর্গন্ধের কারণে হলে থাকা দায় হয়ে পড়েছে, তার ওপর সাপের আতঙ্ক তো আছেই।'

ছবি: টিবিএস

কুমিল্লা আবহাওয়া উপকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছৈয়দ আরিফুর রহমান বলেন, 'গত ২৪ ঘণ্টায় ১৩৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মূলত এ তিন ঘণ্টার বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দিয়েছে।'

তিনি আরও বলেন, 'ভারী বর্ষণের সতর্কতা এখনও অব্যাহত রয়েছে। তবে আগামী দুয়েকদিনের মধ্যে পরিস্থিতির উন্নতির আশা করা হচ্ছে।'

এদিকে জলাবদ্ধতা নিরসনে ব্যর্থতার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছে সিটি করপোরেশন। সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকেকে মুঠোফোনে পাওয়া যায়নি। তবে, করপোরেশনের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, অতিবৃষ্টির কারণে সৃষ্ট সাময়িক জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্নতা ও জরুরি সেবাদানকারী দলগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে নগরবাসীকে ধৈর্য ধারণ ও সহযোগিতার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / বন্যা / বন্যা পরিস্থিতি / জলাবদ্ধতা / ভারি বর্ষণ / বৃষ্টিপাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • বন্যায় চট্টগ্রামের মানিক পাঠান গ্রামের ৬৫ শতাংশ বসতঘর ক্ষতিগ্রস্ত, সরকারি ত্রাণ পায়নি বহু পরিবার
  • বন্যার কারণে দক্ষিণাঞ্চলে এনসিপির 'জুলাই পদযাত্রা' চার দিনের জন্য স্থগিত
  • এই স্টান্টবাজ শিক্ষামন্ত্রী আমরা চাই না: হাসনাত আবদুল্লাহ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net