Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 04, 2026
এই স্টান্টবাজ শিক্ষামন্ত্রী আমরা চাই না: হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 July, 2026, 06:45 pm
Last modified: 14 July, 2026, 07:20 pm

Related News

  • ‘হারপিক নিয়ে আসেন, আমিই টয়লেট ক্লিন করব’: কুমিল্লা হাসপাতালে অব্যবস্থাপনা দেখে মন্ত্রী
  • কুমিল্লায় চোর সন্দেহে ট্রাক্টরচালককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী  
  • ফেব্রুয়ারিতে নয়, রমজানের পর ২০২৭ সালের এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত
  • ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি-কওমি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা; কারও অনুমতি নেই বলছেন ডিসি

এই স্টান্টবাজ শিক্ষামন্ত্রী আমরা চাই না: হাসনাত আবদুল্লাহ

তিনি বলেন, ‘আমাদের একজন শিক্ষামন্ত্রী পেয়েছি, স্টান্টবাজিতে ওস্তাদ। ক্যামেরা স্টান্টবাজি, পিআর স্টান্ট। মাননীয় শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলেন, “নকল আর চলবে না”। ২০২৬-এর শিক্ষার্থীরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, এই স্টান্টবাজি আর বাংলাদেশে চলবেনা।’  
টিবিএস রিপোর্ট
14 July, 2026, 06:45 pm
Last modified: 14 July, 2026, 07:20 pm
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ছবি: টিবিএস

'শিক্ষামন্ত্রী, আপনি যাদের ফার্মের মুরগি বলছেন, তাদের জন্যেই আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। সাধারণ এইচএসসি পরীক্ষার্থীদের ছাত্রদল মাদকাসক্ত বলে আখ্যায়িত করেছে। এমন স্টান্টবাজ শিক্ষামন্ত্রী আমরা চাই না।'

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা মোড়ে আয়োজিত এক পদযাত্রা ও সমাবেশে এসব কথা বলেন কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, 'আমাদের একজন শিক্ষামন্ত্রী পেয়েছি, স্টান্টবাজিতে ওস্তাদ। ক্যামেরা স্টান্টবাজি, পিআর স্টান্ট। মাননীয় শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলেন, "নকল আর চলবে না"। ২০২৬-এর শিক্ষার্থীরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, এই স্টান্টবাজি আর বাংলাদেশে চলবেনা।'  

সংবিধান সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রী দম্ভ করে বলেছেন সংবিধান সংস্কার কমিটি সংবিধানে নেই। অথচ সংবিধান অনুযায়ী নির্বাচন ২০২৬ সালে হওয়ার কথা ছিল না। তাদের সংবিধান অনুযায়ী বিএনপির নেতাকর্মীদের ধানক্ষেতে থাকার কথা ছিল।'

চট্টগ্রামের বন্যায় সরকারি সহায়তার অপ্রতুলতার অভিযোগ তুলে তিনি বলেন, 'চট্টগ্রাম সবচেয়ে বেশি রাজস্ব দিয়ে দেশের অর্থনীতি সচল রাখে। অথচ বন্যায় আক্রান্ত চট্টগ্রামবাসীকে সরকারের পক্ষ থেকে জনপ্রতি ৩০ টাকারও কম বরাদ্দ দেওয়া হয়েছে।'

স্থানীয় সংসদ সদস্য ও তার পরিবারের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, 'সোনারগাঁওয়ের এমপির ছেলে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের কাছে মুচলেকা দিয়ে এসেছে। বাবা করেন এমপিগিরি আর ছেলে করেন চাঁদাবাজি। এই চাঁদাবাজদের আমরা আর দেখতে চাই না।'

জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা। পদযাত্রাটি মোগরাপাড়া চৌরাস্তার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
 
Related Topics

টপ নিউজ

হাসনাত আবদুল্লাহ / কুমিল্লা / সোনারগাঁও / শিক্ষামন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: এএনআই
    নেপালের বন্যার পানিতে ভেসে আসা ‘অচেনা ও অস্বাভাবিক’ মাছ খেতে নিষেধ করল বিহার সরকার
  • পর্যটকদের কাছে থাইল্যান্ডের অন্যতম পছন্দের জায়গা পাতায়া। ছবি: রয়টার্স
    ২০০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডে ৫,০০০ মার্কিন নাবিক, পতিতাবৃত্তির বিরুদ্ধে অভিযান জোরদার
  • নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
    নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
  • ছবি: সংগৃহীত
    অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
  • মার্সিডিজ-বেঞ্জ গ্রুপ এজি-র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মার্টিন ব্রুডারমুলার    ছবি: রয়টার্স
    বেতন বাড়াবে না, কিন্তু কর্মঘণ্টা বাড়িয়ে সপ্তাহে ৪০ ঘণ্টা করার দাবি জার্মানির শিল্প খাতের
  • ২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা
    ২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা

Related News

  • ‘হারপিক নিয়ে আসেন, আমিই টয়লেট ক্লিন করব’: কুমিল্লা হাসপাতালে অব্যবস্থাপনা দেখে মন্ত্রী
  • কুমিল্লায় চোর সন্দেহে ট্রাক্টরচালককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী  
  • ফেব্রুয়ারিতে নয়, রমজানের পর ২০২৭ সালের এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত
  • ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি-কওমি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা; কারও অনুমতি নেই বলছেন ডিসি

Most Read

1
ফাইল ছবি: এএনআই
আন্তর্জাতিক

নেপালের বন্যার পানিতে ভেসে আসা ‘অচেনা ও অস্বাভাবিক’ মাছ খেতে নিষেধ করল বিহার সরকার

2
পর্যটকদের কাছে থাইল্যান্ডের অন্যতম পছন্দের জায়গা পাতায়া। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২০০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডে ৫,০০০ মার্কিন নাবিক, পতিতাবৃত্তির বিরুদ্ধে অভিযান জোরদার

3
নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
অর্থনীতি

নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

5
মার্সিডিজ-বেঞ্জ গ্রুপ এজি-র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মার্টিন ব্রুডারমুলার    ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বেতন বাড়াবে না, কিন্তু কর্মঘণ্টা বাড়িয়ে সপ্তাহে ৪০ ঘণ্টা করার দাবি জার্মানির শিল্প খাতের

6
২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা
বাংলাদেশ

২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net