Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
অতিবৃষ্টিতে নিউ মার্কেটসহ রাজধানীর বিভিন্ন মার্কেটে জলাবদ্ধতা, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 July, 2026, 09:25 am
Last modified: 13 July, 2026, 09:26 am

Related News

  • বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি: পানি নামলেও কাদা ও আবর্জনায় চরম দুর্ভোগ
  • জলাবদ্ধতা মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক নগর পরিকল্পনার তাগিদ প্রকৌশলীদের
  • কুমিল্লায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, নৌকা–ভ্যানে চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা
  • টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকার একাংশ; ধীরগতিতে চলছে গাড়ি, ভোগান্তিতে মানুষ
  • বর্ষা এলেই কেন ডুবে যায় ঢাকা, বছরের পর বছর ড্রেনেজ প্রকল্পে বিনিয়োগেও মিলছে না সমাধান

অতিবৃষ্টিতে নিউ মার্কেটসহ রাজধানীর বিভিন্ন মার্কেটে জলাবদ্ধতা, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

কোথাও ব্যবসায়ীরা দোকান খুলতে পারেননি, আবার কোথাও দোকানের ভেতরে পানি ঢুকে পড়ায় দিনের গুরুত্বপূর্ণ সময় কেটেছে মালামাল সরিয়ে নিরাপদ স্থানে রাখতে। ক্রেতার উপস্থিতি কম থাকায় দোকান খুলেও বিক্রি করতে পারেননি অনেকে।
টিবিএস রিপোর্ট
13 July, 2026, 09:25 am
Last modified: 13 July, 2026, 09:26 am
নিউ মার্কেটে বৃষ্টির পানি জমে গেছে। ছবি: ফোকাস বাংলা

রাতভর টানা বর্ষণ এবং রোববার সকাল থেকে অঝোর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে নিউমার্কেট, গাউছিয়া, চন্দ্রিমা সুপার মার্কেট, নূরজাহান মার্কেট, এলিফ্যান্ট রোড ও কারওয়ান বাজারসহ বড় বাণিজ্যিক এলাকাগুলোতে ব্যবসা কার্যত স্থবির হয়ে পড়েছে।

কোথাও ব্যবসায়ীরা দোকান খুলতে পারেননি, আবার কোথাও দোকানের ভেতরে পানি ঢুকে পড়ায় দিনের গুরুত্বপূর্ণ সময় কেটেছে মালামাল সরিয়ে নিরাপদ স্থানে রাখতে। ক্রেতার উপস্থিতি কম থাকায় দোকান খুলেও বিক্রি করতে পারেননি অনেকে।

সরেজমিনে নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, মার্কেটের প্রবেশপথ, নিচতলার দোকান, ফুটপাত ও আশপাশের সড়কে হাঁটু থেকে কোথাও কোথাও কোমরসমান পানি জমেছে। অনেক দোকানের শাটার বন্ধ ছিল। ব্যবসায়ী ও কর্মচারীরা বেচাকেনার পরিবর্তে দোকানের ভেতরের পানি সরানো এবং মালামাল উঁচু স্থানে রাখতে ব্যস্ত ছিলেন। মার্কেটের ভেতরের কয়েকটি খাবারের দোকানেও পানি ঢুকে পড়ে।

নিউমার্কেটের পোশাক ব্যবসায়ী নুর মোহাম্মদ টিবিএসকে বলেন, রাতের বৃষ্টির পর সকালে দোকানে এসে তিনি ভেতরে পানি দেখতে পান। ফলে দোকান খোলার মতো পরিস্থিতি ছিল না।

তিনি বলেন, "গত এক সপ্তাহ ধরেই কখনো দোকান খুলছি, কখনো বন্ধ রাখতে হচ্ছে। একদিন দোকান বন্ধ থাকলেই ১০ হাজার টাকার বেশি লোকসান হয়। অথচ দোকানভাড়া, কর্মচারীর বেতনসহ অন্যান্য খরচ তো বন্ধ থাকে না।"

একই মার্কেটের আরেক ব্যবসায়ী সজিব বলেন, বর্ষা এলেই নিউমার্কেটে পানি জমে। বছরের পর বছর একই সমস্যার পুনরাবৃত্তি হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি।

"প্রতি বছর একই দৃশ্য দেখি। দোকান খুলতে পারি না, লোকসান গুনতে হয়। আমরা শুধু চাই, দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করা হোক," বলেন তিনি।

নিউমার্কেটের সব দোকান বন্ধ

জলাবদ্ধতার কারণে রোববার সকাল থেকে নিউমার্কেটের সব দোকানপাট বন্ধ রাখা হয়। নিরাপত্তার স্বার্থে মার্কেটের বিদ্যুৎ সংযোগও সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান নিউমার্কেট ব্যবসায়ী সমিতির অফিস সেক্রেটারি ফিরোজ উল ইসলাম।

তিনি বলেন, সোমবার পরিস্থিতি পর্যালোচনা করে দোকানপাট খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গাউছিয়া, চন্দ্রিমা সুপার মার্কেট ও নূরজাহান মার্কেটেও একই চিত্র দেখা গেছে। নিচতলার কয়েকটি দোকানে পানি ঢুকে কাপড় ও অন্যান্য পণ্য ভিজে যায়। ব্যবসায়ীরা জানান, দোকান খুললেও ক্রেতা না থাকায় তেমন বিক্রি হয়নি। ভেজা কাপড় শুকিয়ে বিক্রি করা গেলেও আগের দাম পাওয়া যায় না।

শুধু বড় দোকান নয়, ক্ষুদ্র ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। দুপুর পর্যন্ত নিউমার্কেট এলাকার অধিকাংশ ফুটপাত প্রায় ফাঁকা ছিল। চায়ের দোকান, ফলের দোকান, ভাজাপোড়ার দোকান ও মুচির টংঘরসহ অনেক অস্থায়ী ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।

ফল বিক্রেতা মোরশেদ বলেন, ভোরে মালপত্র নিয়ে বের হলেও বৃষ্টির কারণে দোকান সাজাতে পারেননি। দুপুর পর্যন্ত একটি ফলও বিক্রি হয়নি। প্রতিদিনের আয়ের ওপরই তার সংসার চলে।

মুচি ঋত্বিক কর্মকার বলেন, বৃষ্টির দিনে মানুষ কম বের হওয়ায় কাজও থাকে না। সকাল থেকে বসে থাকলেও তার কোনো আয় হয়নি। অথচ পরিবারের খরচ, বাসাভাড়া ও সন্তানের পড়াশোনার ব্যয় ঠিকই বহন করতে হচ্ছে।

কারওয়ান বাজারে বিক্রিতে ধস

সরেজমিনে কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, দুপুরের পরও অনেক জায়গা থেকে পানি পুরোপুরি নামেনি। বাজারের বিভিন্ন অংশে জলাবদ্ধতা থাকায় ক্রেতা ও শ্রমিকদের কাদাপানি মাড়িয়ে চলাচল করতে হয়েছে।

নিচু জায়গাগুলোতে পানি জমে থাকায় পণ্য পরিবহন ও দোকান পরিচালনায় ভোগান্তিতে পড়েন ব্যবসায়ীরা। অনেক দোকানের সামনে কাদা ও জমে থাকা পানির কারণে স্বাভাবিক কেনাবেচাও ব্যাহত হয়।

কারওয়ান বাজারের পাইকারি সবজি বিক্রেতা মো. সোহেল বলেন, "প্রতিদিন ভোর থেকে সকাল ১০টার মধ্যে ৫০ থেকে ৬০ হাজার টাকার সবজি বিক্রি হয়। কিন্তু আজ দুপুর পর্যন্ত ১৫ হাজার টাকারও বিক্রি হয়নি।"

তিনি বলেন, বাজারে পানি ঢুকে কয়েক বস্তা পুঁইশাক, ধনেপাতা, লালশাক ও কাঁচা মরিচ ভিজে গেছে। এগুলো আর আগের দামে বিক্রি করা যাবে না। কিছু পণ্য ফেলে দিতেও হতে পারে।

সবজি ব্যবসায়ী আব্দুর লতিফ বলেন, "ভোরে ট্রাক থেকে মাল নামানোর পরই বৃষ্টির পানি বাজারে ঢুকে পড়ে। প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকার টমেটো, বেগুন, শসা ও পাতাজাতীয় সবজি নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়েছে।"

তিনি বলেন, ভেজা সবজি বেশি সময় সংরক্ষণ করা যায় না। তাই কম দামে বিক্রি করতে হবে। একদিকে বিক্রি কম, অন্যদিকে মালামাল নষ্ট হচ্ছে—দুই দিক থেকেই লোকসান গুনতে হচ্ছে।

Related Topics

টপ নিউজ

জলাবদ্ধতা / নিউমার্কেট / ভারী বৃষ্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

Related News

  • বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি: পানি নামলেও কাদা ও আবর্জনায় চরম দুর্ভোগ
  • জলাবদ্ধতা মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক নগর পরিকল্পনার তাগিদ প্রকৌশলীদের
  • কুমিল্লায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, নৌকা–ভ্যানে চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা
  • টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকার একাংশ; ধীরগতিতে চলছে গাড়ি, ভোগান্তিতে মানুষ
  • বর্ষা এলেই কেন ডুবে যায় ঢাকা, বছরের পর বছর ড্রেনেজ প্রকল্পে বিনিয়োগেও মিলছে না সমাধান

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net