Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে শ্রদ্ধা জানিয়ে সংসদে শোক প্রস্তাব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
12 July, 2026, 08:25 pm
Last modified: 12 July, 2026, 08:28 pm

Related News

  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি
  • সংসদে উত্থাপনের পরই প্রত্যাহার ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’সহ ২ বেসরকারি বিল
  • তিন মন্ত্রী অনুপস্থিত, মাঝপথেই শেষ হলো সংসদের প্রশ্নোত্তর পর্ব
  • সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন, সভাপতি বিরোধী দলের উপনেতা মোহাম্মদ তাহের
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে শ্রদ্ধা জানিয়ে সংসদে শোক প্রস্তাব

শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যরা বলেছেন, তিনি কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, বরং নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠান।
টিবিএস রিপোর্ট 
12 July, 2026, 08:25 pm
Last modified: 12 July, 2026, 08:28 pm
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে একজন প্রজ্ঞাবান সংসদীয় ব্যক্তিত্ব, সফল আইনজীবী এবং 'আপাদমস্তক ভদ্রলোক' হিসেবে স্মরণ করে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যরা বলেছেন, তিনি কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, বরং নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠান।

রোববার (১২ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম কার্যদিবসে মরহুমের স্মরণে এই শোক প্রস্তাব উত্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হয়।

শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন 'সেলফ-মেড ম্যান'। নিজের মেধা ও যোগ্যতায় তিনি জীবনের প্রতিটি পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি কখনো নির্বাচনে পরাজিত হননি এবং গণতন্ত্রের প্রতি তার ছিল অটল বিশ্বাস।' মন্ত্রী আরও বলেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দলের প্রতি অনুগত ছিলেন এবং বিশ্বাস করতেন যে, নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তার স্মৃতিচারণ করে বলেন, 'তাকে সবসময় পরিপাটি, সজ্জন ও আপাদমস্তক একজন জেন্টলম্যান হিসেবে দেখা যেত। তিনি সবার কাছে পিতৃতুল্য হলেও সর্বদা সবাইকে সম্মান দিয়ে কথা বলতেন।'

সংসদীয় রীতি অনুযায়ী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণেই দাফন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, 'স্বৈরাচারী শাসনামলে যখন আমাদের নেতারা নানা মামলায় বিপর্যস্ত ছিলেন, তখন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বারবার তাদের পক্ষে আদালতে দাঁড়িয়েছেন। পারিশ্রমিক দিতে চাইলেও তিনি কখনো তা গ্রহণ করেননি। বরং এটিকে নিজের নৈতিক দায়িত্ব বলেই মনে করতেন তিনি।'

প্রবীণ রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেন তার বিশেষ ব্যক্তিত্বের কথা উল্লেখ করে বলেন, 'হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হ্যাট, কোট ও ছাতা হাতে দূর থেকে কাউকে দেখলেই বোঝা যেত তিনি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। আইনজীবী হিসেবে তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান এবং মক্কেলদের বিষয়ে সবসময় আন্তরিক।'

আলোচনা শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, 'জাতি আজ একজন মহান রাজনীতিক এবং সাদা মনের মানুষকে হারিয়েছে। স্পিকার হিসেবে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সংসদ পরিচালনা করেছেন এবং তার দায়িত্ব পালনে কখনো কোনো অভিযোগ ওঠেনি।'

শোক প্রস্তাবের ওপর আলোচনায় আরও অংশ নেন বিএনপির সংসদ সদস্য এ এম মাহাবুব উদ্দিন খোকন, এনসিপির আখতার হোসেন এবং জামায়াতের নাজিবুর রহমান।

আলোচনা শেষে মরহুমের সম্মানে সংসদ সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামানের পরিচালনায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার ভোর ৪টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Related Topics

টপ নিউজ

জমির উদ্দিন / সাবেক স্পিকার / শোক প্রস্তাব / সংসদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি
  • সংসদে উত্থাপনের পরই প্রত্যাহার ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’সহ ২ বেসরকারি বিল
  • তিন মন্ত্রী অনুপস্থিত, মাঝপথেই শেষ হলো সংসদের প্রশ্নোত্তর পর্ব
  • সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন, সভাপতি বিরোধী দলের উপনেতা মোহাম্মদ তাহের
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net