Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
৮৪৫ কোটি ডলারে হলিউডের বিখ্যাত এমজিএম স্টুডিও কেনার ঘোষণা অ্যামাজনের!

বিনোদন

হিন্দুস্তান টাইমস
27 May, 2021, 12:25 pm
Last modified: 27 May, 2021, 12:29 pm

Related News

  • টিভি শো ও চলচ্চিত্র নির্মাণে গতি বাড়াতে এআই ব্যবহারের পরিকল্পনা অ্যামাজনের
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার

৮৪৫ কোটি ডলারে হলিউডের বিখ্যাত এমজিএম স্টুডিও কেনার ঘোষণা অ্যামাজনের!

এমজিএমের প্রতীক যে সিংহ যা হলিউডের স্বর্ণযুগের অঙ্গ, তা বদলাচ্ছে না।
হিন্দুস্তান টাইমস
27 May, 2021, 12:25 pm
Last modified: 27 May, 2021, 12:29 pm

'জেমস বন্ড' থেকে শুরু করে 'রকি' ছবির সিরিজ শুরু হওয়ার আগে দেখা যেত কেশর দোলানো গর্জনরত এক সিংহকে। যা ছিল বিশ্ববিখ্যাত মার্কিনি ফিল্ম স্টুডিও মেট্রো-গোল্ডউইন-মেয়ারের (এমজিএম) প্রতীক। এবার বিক্রি হয়ে যাচ্ছে বিশ্ববিখ্যাত সেই ফিল্ম স্টুডিও। ৮৪৫ কোটি ডলারে তা কিনে নিচ্ছে অ্যামাজন।

এই ঘোষণা করা হয়েছে অ্যামাজনের তরফেই।

১৯২৪ সালে তৈরি হওয়া এই বিখ্যাত সংস্থা অধিগ্রহণ করে মোটের ওপর লাভই হবে অ্যামাজনের বলে মনে করছে ছবি বিশেষজ্ঞ থেকে ট্রেড অ্যানালিস্টদের দল। এছাড়াও অস্কারবিজয়ী বহু ছবি, টিভি শোয়ের জন্যও বিখ্যাত এই স্টুডিও। এবার সেসব চলে যাচ্ছে অ্যামাজনের অধীনে। 

বলাই বাহুল্য, অ্যামাজনের ইতিহাসে অন্যতম বড় এই বিনিয়োগ। এর আগে এত বড় অঙ্কের টাকা খুব কম বাণিজ্যিক চুক্তিতেই বিনিয়োগ করেছে অ্যামাজন।

প্রসঙ্গত, 'জেমস বন্ড', 'রকি' সিরিজের ছবিগুলো ছাড়াও 'সাইলেন্স অব দ্য ল্যাম্বস', 'রেজিং বুল', 'টুয়েলভ অ্যাংরি মেন', 'বেসিক ইন্সটিঙ্কট', 'ক্রিড'-এ মতো বিশ্ববিখ্যাত সব ছবি তৈরির কারিগর এই সংস্থা। এমজিএম-এর সিন্দুকে রয়েছে ১৭ হাজারেরও বেশি টিভি শো!

ভুলে গেলে চলবে না সংস্থার ঝুলিতে থাকা ১৮০টি অস্কার এবং ১০০ এমিজ পুরস্কারের কথাও।

গোটা ঘটনা প্রসঙ্গে অ্যামাজন প্রাইম ভিডিও ও অ্যামাজন স্টুডিওজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, এই চুক্তির ফলে অত্যন্ত উচ্চমানের গল্পনির্ভর ছবি ও শো দর্শকদের সামনে পরিবেশন করার সুযোগ বেড়ে গেল।

অন্যদিকে, এমজিএম-এর বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান কেভিন আলরিখ প্রথমেই জানিয়ে দিয়েছেন, এমজিএমের প্রতীক যে সিংহ যা হলিউডের স্বর্ণযুগের অঙ্গ, তা বদলাচ্ছে না। সেই ইতিহাস অক্ষুন্ন থাকছে। তাছাড়া এই স্টুডিওর অন্যতম যে লক্ষ্য ছিল, অর্থাৎ  দর্শকদের সামনে প্রতিভাধর শিল্পীদের তুলে ধরা- সেই ধারাও বজায় থাকবে বলে দৃঢ়ভাবে জানিয়েছেন তিনি।

Related Topics

টপ নিউজ

এমজিএম / অ্যামাজন / হলিউড / ফিল্ম স্টুডিও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • টিভি শো ও চলচ্চিত্র নির্মাণে গতি বাড়াতে এআই ব্যবহারের পরিকল্পনা অ্যামাজনের
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net