Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

খেলা

বিবিসি
11 July, 2026, 08:55 pm
Last modified: 11 July, 2026, 08:58 pm

Related News

  • ‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন’: ফাইনালের আগে আর্জেন্টিনার পক্ষে বাজি ধরলেন ট্রাম্প
  • বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ঘরে ঘরে হলান্ড: লাতিন আমেরিকায় ফুটবল তারকাদের নামে নবজাতকদের নাম রাখার হিড়িক
  • আর্জেন্টিনা কাউকেই ফাউল করতে ছাড়ে না, এটা হতে দেওয়া উচিত নয়: স্পেনের ডিফেন্ডার লাপোর্তে
  • ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্ট হওয়ার পথে বিশ্বকাপ ফাইনাল

বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

বিবিসি
11 July, 2026, 08:55 pm
Last modified: 11 July, 2026, 08:58 pm
ছবি: রয়টার্স

বিশ্বকাপের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করে ফেরার মাত্র কয়েক সপ্তাহ পরই দক্ষিণ আফ্রিকা ও মামেলোডি সানডাউনস ক্লাবের মিডফিল্ডার জেডেন অ্যাডামস মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। দক্ষিণ আফ্রিকার এই উদীয়মান তারকার আকস্মিক প্রয়াণে দেশটির ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই খেলেছিলেন অ্যাডামস। ওই টুর্নামেন্টে তার দল নকআউট পর্বেও উঠেছিল। তবে শেষ ৩২-এর লড়াইয়ে স্বাগতিক কানাডার কাছে হেরে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী গেইলটন ম্যাককেঞ্জি এক বিবৃতিতে তার গভীর শোক প্রকাশ করে বলেন, 'জেডেন অ্যাডামসের চলে যাওয়ার খবর আমি অত্যন্ত স্তম্ভিত ও ভারাক্রান্ত হৃদয়ে পেয়েছি।'

তিনি আরও বলেন, 'দক্ষিণ আফ্রিকান ফুটবল তার অন্যতম সেরা তরুণ প্রতিভাকে হারাল। তার পরিবার, সতীর্থ এবং লাখ লাখ সমর্থক যারা তাঁকে একাডেমির প্রতিশ্রুতিশীল খেলোয়াড় থেকে একজন পুরোদস্তুর বাফানা বাফানা (জাতীয় দল) ফুটবলার হয়ে উঠতে দেখেছিলেন, তাদের সবার সঙ্গে আমাদের জাতিও আজ শোকাহত।'

দক্ষিণ আফ্রিকা পুলিশ জানিয়েছে, গত শনিবার সকালে কেপ টাউনের কেন্দ্রস্থল শটসচেক্লুফ এলাকার একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তারা একটি তদন্ত শুরু করেছে।

ক্রীড়ামন্ত্রী ম্যাককেঞ্জি আরও বলেন, 'জেডেনের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমি গণমাধ্যম ও সাধারণ মানুষের কাছে অনুরোধ জানাচ্ছি তারা যেন এই কঠিন সময়ে কোনো প্রকার জল্পনা-কল্পনা না করে অত্যন্ত সহানুভূতিশীল আচরণ করেন, যাতে জেডেনের পরিবার এবং ক্লাব মামেলোডি সানডাউনস এই ধাক্কা সামলে ওঠার মতো প্রয়োজনীয় গোপনীয়তা ও সময় পায়।' তিনি জানান, যেকোনো অফিশিয়াল তথ্য যথাসময়ে সংশ্লিষ্ট পক্ষের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

অ্যাডামসের ফুটবলের প্রতি একাগ্রতা ছিল প্রশংসনীয়। গ্রুপ 'এ' তে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিতে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে তার দাদির মৃত্যুর খবর পেয়েছিলেন তিনি। সেই গভীর ব্যক্তিগত শোক বুকে নিয়েও ওই ম্যাচে প্রথম একাদশে খেলেছিলেন অ্যাডামস।

দক্ষিণ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন এই অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করে বলেছে, 'জেডেন সম্প্রতি ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করে অত্যন্ত গর্ব, সাহস ও সুনামের সঙ্গে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করেছিলেন। তার চলে যাওয়া পরিবার, সতীর্থ, ক্লাব এবং সামগ্রিকভাবে দেশের ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি।'

ইউনিয়নটি আরও যোগ করে, 'দক্ষিণ আফ্রিকান ফুটবল একজন অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড় এবং দেশের ফুটবলের এক গর্বিত সেবককে হারাল, যার এখনো দেশকে দেওয়ার মতো অনেক কিছু বাকি ছিল।'

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তার শোকবার্তায় বলেন, 'আমার এবং ফিফা ও বিশ্ব ফুটবল সম্প্রদায়ের সবার আন্তরিক সমবেদনা জেডেনের পরিবার, বন্ধু এবং সতীর্থদের সঙ্গে রয়েছে।'

জেডেন অ্যাডামস তার পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন স্টেলেনবোশ এফসি-র হয়ে। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে তিনি মামেলোডি সানডাউনস-এ যোগ দেন, যেখানে তিনি ঘরোয়া লিগ এবং আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেন।

তিনি ২০২৩ সালের আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা দলের অংশ ছিলেন। পরবর্তীতে কোচ হুগো ব্রুসের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পান তিনি, যেখানে দক্ষিণ আফ্রিকা দল প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠে ইতিহাস তৈরি করেছিল।

Related Topics

টপ নিউজ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ / দক্ষিণ আফ্রিকা / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • ‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন’: ফাইনালের আগে আর্জেন্টিনার পক্ষে বাজি ধরলেন ট্রাম্প
  • বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ঘরে ঘরে হলান্ড: লাতিন আমেরিকায় ফুটবল তারকাদের নামে নবজাতকদের নাম রাখার হিড়িক
  • আর্জেন্টিনা কাউকেই ফাউল করতে ছাড়ে না, এটা হতে দেওয়া উচিত নয়: স্পেনের ডিফেন্ডার লাপোর্তে
  • ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্ট হওয়ার পথে বিশ্বকাপ ফাইনাল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net