Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
চট্টগ্রাম–দোহাজারী রেলপথ ৫ ফুট উঁচু করার পরিকল্পনা, টেন্ডার প্রক্রিয়া চলছে: রেলপথ প্রতিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 July, 2026, 01:20 pm
Last modified: 08 July, 2026, 01:22 pm

Related News

  • চট্টগ্রামে বালুভর্তি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল
  • রেললাইন তুলে ফেলায় ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ যোগাযোগ বন্ধ
  • নাখালপাড়ায় রেললাইন মেরামতের কারণে ঢাকায় ট্রেন চলাচল ব্যাহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৫ ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল শুরু
  • খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সাথে রেল যোগাযোগ শুরু

চট্টগ্রাম–দোহাজারী রেলপথ ৫ ফুট উঁচু করার পরিকল্পনা, টেন্ডার প্রক্রিয়া চলছে: রেলপথ প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, ‘এ প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে দুই থেকে তিন ফুট পানি জমলেও রেললাইন তলিয়ে যাবে না এবং অতিবৃষ্টির মধ্যেও রেল যোগাযোগ সচল রাখা সম্ভব হবে।’
টিবিএস রিপোর্ট
08 July, 2026, 01:20 pm
Last modified: 08 July, 2026, 01:22 pm
বুধবার (৮ জুলাই) সকালে চট্টগ্রাম–কক্সবাজার রুটের রেললাইনে পানি ওঠা বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এ তথ্য জানান রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ছবি: টিবিএস

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে পানি উঠে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে চট্টগ্রাম–দোহাজারী রেলপথ প্রায় পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনার কথা জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

বুধবার (৮ জুলাই) সকালে চট্টগ্রাম–কক্সবাজার রুটের রেললাইনে পানি ওঠা বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

রেললাইনে পানি ওঠায় বর্তমানে চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নগরীর মুরাদপুর সুন্নিয়া মাদ্রাসাসহ কয়েকটি এলাকায় রেললাইন তলিয়ে গেছে। গতকাল পর্যটক এক্সপ্রেস ট্রেনটি প্রায় আট ঘণ্টা ষোলশহর স্টেশনে আটকে থাকার পর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ফিরিয়ে আনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, 'চট্টগ্রাম–দোহাজারী প্রায় ৪৭ কিলোমিটার রেলপথকে প্রায় পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে দুই থেকে তিন ফুট পানি জমলেও রেললাইন তলিয়ে যাবে না এবং অতিবৃষ্টির মধ্যেও রেল যোগাযোগ সচল রাখা সম্ভব হবে।'

তিনি বলেন, 'এ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া চলছে। কাজ শুরু হলে আমরা আশা করছি, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।'

চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রাখার কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, 'যাত্রীদের নিরাপত্তাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। রেললাইনের কোথাও কোথাও প্রায় দুই ফুট পানি জমেছে। এ অবস্থায় ট্রেন চালানো হলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।'

তিনি বলেন, 'বৃষ্টি কিছুটা কমে পানির উচ্চতা ১০ ইঞ্চির নিচে নেমে আসায় ট্রেন চালুর বিষয়ে আমরা চিন্তা করেছিলাম। কিন্তু আবার ভারী বৃষ্টি শুরু হওয়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে। পরিস্থিতি নিরাপদ হলেই চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে।'

তিনি আরও জানান, অনলাইনে বা কাউন্টার থেকে টিকিট কেনা সব যাত্রী নিয়ম অনুযায়ী টিকিটের অর্থ ফেরত পাবেন।

রেলপথের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, 'সরকার শুধু বিদ্যমান অবকাঠামো সংস্কার নয়, নতুন রেলপথ নির্মাণ, লোকোমোটিভ ও কোচ বাড়ানো এবং রেলব্যবস্থার আধুনিকায়নের কাজও এগিয়ে নিচ্ছে।'

তিনি বলেন, 'ঢাকা–চট্টগ্রাম রুটে একটি নতুন সরাসরি (কর্ড) রেলপথ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ–কুমিল্লা অংশে প্রায় ৮০ কিলোমিটার দূরত্ব কমবে এবং যাত্রাসময়ে প্রায় এক ঘণ্টা ২০ মিনিট সাশ্রয় হবে।'

প্রতিমন্ত্রী আরও বলেন, 'নতুন রেলপথ নির্মাণের পাশাপাশি পর্যাপ্ত লোকোমোটিভ ও যাত্রীবাহী কোচ সংগ্রহেও গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে নতুন অবকাঠামো চালুর সঙ্গে সঙ্গে যাত্রীসেবা বাড়ানো যায়।'

তিনি বলেন, 'সরকার নদী, খাল ও জলাশয় পুনরুদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ এবং পরিকল্পিত উন্নয়নের পাশাপাশি পরিবহন খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপরও গুরুত্ব দিচ্ছে। রেলওয়ের প্রতিটি স্টেশনের উন্নয়ন এবং যাত্রীসেবার মান বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ চলছে।'

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম–দোহাজারী রেলপথ / চট্টগ্রাম–কক্সবাজার রেলপথ / রেলপথ মন্ত্রণালয় / ট্রেন চলাচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

Related News

  • চট্টগ্রামে বালুভর্তি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল
  • রেললাইন তুলে ফেলায় ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ যোগাযোগ বন্ধ
  • নাখালপাড়ায় রেললাইন মেরামতের কারণে ঢাকায় ট্রেন চলাচল ব্যাহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৫ ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল শুরু
  • খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সাথে রেল যোগাযোগ শুরু

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net