Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
৫১৯ মিনিট গোল না খেয়ে ৩৬ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভাঙলেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন

খেলা

এপি
03 July, 2026, 12:05 pm
Last modified: 03 July, 2026, 12:31 pm

Related News

  • বিশ্বকাপে আত্মঘাতী গোলের জন্য প্রাণ দিতে হয়েছিল যে ফুটবলারকে
  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে
  • কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো
  • ‘হঠাৎ করেই নিজেকে অজেয় মনে হয়’: বিশ্বকাপে ছোট দলের গোলরক্ষকেরা কেন এত অপ্রতিরোধ্য হয়ে ওঠেন? 
  • জিতেছে আর্জেন্টিনা, কেন প্রশংসায় ভাসছে কেপ ভার্দে?

৫১৯ মিনিট গোল না খেয়ে ৩৬ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভাঙলেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন

পুরো বিশ্বকাপে সিমনকে এখন পর্যন্ত মাত্র চারটি সেভ করতে হয়েছে।
এপি
03 July, 2026, 12:05 pm
Last modified: 03 July, 2026, 12:31 pm
অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের গোলরক্ষক উনাই সিমন। ছবি: এপি

বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘতম সময় গোল না খাওয়ার রেকর্ড গড়েছেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। বৃহস্পতিবার অস্ট্রিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে তিনি এই কীর্তি গড়েন। চলতি বিশ্বকাপে এটি তার টানা চতুর্থ 'ক্লিন শিট'।

গত দুটি বিশ্বকাপ মিলিয়ে উনাই সিমন টানা ৫১৯ মিনিট নিজের জালে কোনো বল জড়াতে দেননি। এর মাধ্যমে তিনি ইতালির কিংবদন্তি গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গার ৩৬ বছরের পুরনো রেকর্ডটি ভেঙে দিলেন। ১৯৯০ সালের বিশ্বকাপে ঘরের মাঠে টানা ৫১৭ মিনিট কোনো গোল হজম না করে রেকর্ডটি গড়েছিলেন জেঙ্গা।

অ্যাথলেটিক বিলবাওয়ের এই ২৯ বছর বয়সী গোলরক্ষক চলতি বিশ্বকাপে এখনো কোনো গোল হজম করেননি। শক্তিশালী স্প্যানিশ রক্ষণের কারণে তাকে এখন পর্যন্ত খুব একটা কঠিন পরীক্ষার মুখেও পড়তে হয়নি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তাকে একটি সেভও করতে হয়নি। অস্ট্রিয়া পাঁচটি শট নিলেও তার একটিও অন-টার্গেট ছিল না। পুরো টুর্নামেন্টে সিমনকে এখন পর্যন্ত মাত্র চারটি সেভ করতে হয়েছে।

ম্যাচ শেষে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, 'আমি তার জন্য গর্বিত। তাকে আমার পরিবারের সদস্য মনে হয়। তার সাফল্যে আমি খুশি।'

সিমনের সঙ্গে এই কোচের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৫ সালে এই কোচের অধীনেই ১৮ বছর বয়সী সিমন অনূর্ধ্ব-১৯ ইউরো জিতেছিলেন। ২০২৩ সালে দে লা ফুয়েন্তে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর সিমনই তার প্রধান ভরসা হয়ে ওঠেন। 

ক্যাসিয়াসের রেকর্ডও পেছনে

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সিমন স্পেনের হয়ে ইকার ক্যাসিয়াসের টানা গোলহীন থাকার রেকর্ডটিও ছাড়িয়ে যান। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে ক্যাসিয়াস ওই রেকর্ড গড়েছিলেন। সিমনের এই রেকর্ড শুরু হয়েছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপে জাপানের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচ থেকে। এরপর মরক্কোর বিপক্ষে ম্যাচেও তিনি কোনো গোল খাননি। তবে ওই ম্যাচে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল স্পেন।

জয়ের কৃতিত্ব পুরো দলকে দিয়ে কোচ দে লা ফুয়েন্তে বলেন, 'এই জয়ে সিমনের বড় ভূমিকা ছিল। তবে এটি কেবল ব্যক্তিগত বিষয় নয়। পুরো দল রক্ষণভাগের জন্য এক হয়ে কাজ করেছে।'

রিজার্ভ বেঞ্চে দুই তারকা গোলরক্ষক

দলে ডেভিড রায়া এবং জোয়ান গার্সিয়ার মতো তারকা গোলরক্ষক থাকা সত্ত্বেও সিমন নিজের জায়গা ধরে রেখেছেন। রায়া টানা তিনবার প্রিমিয়ার লিগে 'গোল্ডেন গ্লাভস' জিতেছেন এবং আর্সেনালকে লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন। অন্যদিকে গার্সিয়া বর্তমান সময়ের অন্যতম সেরা তরুণ প্রতিভা হিসেবে বার্সেলোনার মূল গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন। তবে তাদের দুজনেই এখন রিজার্ভ বেঞ্চে থেকে সিমনের খেলা দেখছেন।

নকআউট পর্বের পরবর্তী ধাপগুলোতেও সিমনই স্পেনের মূল ভরসা হয়ে থাকছেন।

Related Topics

টপ নিউজ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ / স্প্যানিশ ফুটবল / গোলরক্ষক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • বিশ্বকাপে আত্মঘাতী গোলের জন্য প্রাণ দিতে হয়েছিল যে ফুটবলারকে
  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে
  • কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো
  • ‘হঠাৎ করেই নিজেকে অজেয় মনে হয়’: বিশ্বকাপে ছোট দলের গোলরক্ষকেরা কেন এত অপ্রতিরোধ্য হয়ে ওঠেন? 
  • জিতেছে আর্জেন্টিনা, কেন প্রশংসায় ভাসছে কেপ ভার্দে?

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net