Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
অ্যালামনাইদের সহায়তায় গবেষণা ও শিক্ষার্থী কল্যাণে ২ হাজার কোটি টাকার তহবিল গড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়: উপাচার্য 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
01 July, 2026, 03:05 pm
Last modified: 01 July, 2026, 03:06 pm

Related News

  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
  • ধর্ষণ, হত্যাকাণ্ড ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশনের মশাল মিছিল  
  • শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ডুয়েটে নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশসহ আহত ১৫
  • বুয়েটসহ ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিল সরকার

অ্যালামনাইদের সহায়তায় গবেষণা ও শিক্ষার্থী কল্যাণে ২ হাজার কোটি টাকার তহবিল গড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়: উপাচার্য 

উপাচার্য অ্যালামনাইদের উদ্দেশে বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয় কখনো শুধু সরকারের অর্থায়নে চলতে পারে না। এটি আপনাদের অ্যালমা মেটার।’
টিবিএস রিপোর্ট 
01 July, 2026, 03:05 pm
Last modified: 01 July, 2026, 03:06 pm
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যালামনাইদের সহায়তায় গবেষণা খাতে ১ হাজার কোটি টাকা এবং শিক্ষার্থী কল্যাণে আরও ১ হাজার কোটি টাকার দুটি পৃথক তহবিল গঠন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

বুধবার (১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত 'গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়' শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

উপাচার্য অ্যালামনাইদের উদ্দেশে বলেন, 'একটি বিশ্ববিদ্যালয় কখনো শুধু সরকারের অর্থায়নে চলতে পারে না। এটি আপনাদের অ্যালমা মেটার। এই শতবর্ষী বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন—এটাই আমাদের প্রত্যাশা।'

তিনি জানান, যুক্তরাজ্যভিত্তিক স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ার প্রকাশিত ২০২৫ সালের বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ সংখ্যা।

অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, নীতিগত সহায়তা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও শক্তিশালী করা গেলে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে জায়গা করে নিতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৫তম বর্ষকে সামনে রেখে 'ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি একাডেমিক প্ল্যান ২০২৬–২০৪৬' নামে দুই দশক মেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এর মূল দর্শন হলো—'অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবন ও নৈতিক নেতৃত্বের জন্য অনুপ্রেরণার প্রতিষ্ঠান' গড়ে তোলা।

উপাচার্যের ভাষ্য, এটি কেবল একটি নীতিপত্র নয়; আগামী দুই দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের কৌশলগত ভিত্তি। তিনি বলেন, 'আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই, যেখানে গবেষণা হবে কেন্দ্রীয় শক্তি, শিক্ষা হবে ভবিষ্যতমুখী এবং সুশাসন হবে দক্ষতা ও উদ্ভাবনভিত্তিক।'

Related Topics

টপ নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয / ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী / উপাচার্য / অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম / টিএসসি / অ্যালামনাই / গবেষণা ও শিক্ষার্থী কল্যাণ / ২ হাজার কোটি টাকা / সহায়তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  
  • রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
    রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
    বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

Related News

  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
  • ধর্ষণ, হত্যাকাণ্ড ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশনের মশাল মিছিল  
  • শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ডুয়েটে নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশসহ আহত ১৫
  • বুয়েটসহ ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিল সরকার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  

2
রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net