Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতায় ঘাটতি ৭ হাজার ৪১০ কোটি টাকা: সংসদে শিক্ষামন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 June, 2026, 03:45 pm
Last modified: 28 June, 2026, 03:55 pm

Related News

  • নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই: শিক্ষামন্ত্রী
  • আগামী মাসেই ৪ লাখ স্কুল ড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
  • অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেয়ার কোনো আলোচনা হয়নি, জানি না এ সংবাদ কোথা থেকে আসলো: শিক্ষামন্ত্রী
  • ২০২৭ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতায় ঘাটতি ৭ হাজার ৪১০ কোটি টাকা: সংসদে শিক্ষামন্ত্রী

টিবিএস রিপোর্ট
28 June, 2026, 03:45 pm
Last modified: 28 June, 2026, 03:55 pm
ফাইল ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা পরিশোধে বড় ধরনের তহবিল সংকট রয়েছে। বর্তমানে এই তহবিলে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭ হাজার ৪১০ কোটি টাকা। প্রায় ৬৭ হাজার জমে থাকা আবেদন নিষ্পত্তির জন্য ৮ হাজার ৭১০ কোটি টাকা প্রয়োজন হলেও, বিপরীতে অবসর তহবিলে জমা রয়েছে মাত্র ১ হাজার ৩০০ কোটি টাকা। তবে এই সংকট কাটিয়ে দ্রুত অবসর ও কল্যাণ সুবিধা প্রদানে সরকার অত্যন্ত আন্তরিক বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছের টেবিলে উপস্থাপিত এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে প্রায় ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। গড়ে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক বা কর্মচারী প্রায় ১৩ লাখ টাকা করে অবসর ভাতা পেয়ে থাকেন। সেই হিসেবে এই বিপুল পরিমাণ আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন প্রায় ৮ হাজার ৭১০ কোটি টাকা।

শিক্ষামন্ত্রী আরও জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে ২০২৩ সালের আগস্ট থেকে চলতি বছরের ২১ জুন পর্যন্ত কল্যাণ ট্রাস্টে প্রায় ৪৫ হাজার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এই আবেদনগুলো নিষ্পত্তি করতে এককালীন প্রায় ৩ হাজার ১৫০ কোটি টাকার প্রয়োজন।

এই আর্থিক সংকট নিরসনে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, 'অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের আর্থিক সংকট নিরসনে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দের কার্যক্রম গ্রহণ করেছে। একই সঙ্গে আবেদন নিষ্পত্তির গতি বাড়াতে সফটওয়্যার পুনরায় চালু, জনবল বৃদ্ধি, অনলাইন কার্যক্রম সম্প্রসারণ এবং আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।' 

'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা দ্রুত প্রদানে সরকার অত্যন্ত আন্তরিক এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক উদ্যোগ অব্যাহত রয়েছে', আরও বলেন শিক্ষামন্ত্রী
 
Related Topics

টপ নিউজ

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন / অবসর / বেসরকারি শিক্ষক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
    দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

Related News

  • নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই: শিক্ষামন্ত্রী
  • আগামী মাসেই ৪ লাখ স্কুল ড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
  • অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেয়ার কোনো আলোচনা হয়নি, জানি না এ সংবাদ কোথা থেকে আসলো: শিক্ষামন্ত্রী
  • ২০২৭ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড

Most Read

1
দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
বাংলাদেশ

দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির

3
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

4
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

5
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net