Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
অযত্ন-অবহেলায় অনেক গণকবর, বগুড়া মুক্তদিবস আজ

বাংলাদেশ

হাসিবুর রহমান বিলু, বগুড়া
13 December, 2019, 03:25 pm
Last modified: 13 December, 2019, 03:33 pm

Related News

  • এলাকার সবাই জানে আমি মুক্তিযোদ্ধা, কিন্তু তালিকা থেকে নাম কেটে দিয়েছে: সংসদে গাজী নজরুল
  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • 'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের
  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি

অযত্ন-অবহেলায় অনেক গণকবর, বগুড়া মুক্তদিবস আজ

'গণহত্যা, বধ্যভুমি ও গণকবর জরিপ বগুড়া' নামে একটি বইতে উল্লেখ করা হয়েছে, বগুড়ায় ৪৫টি স্থানে গণহত্যার ঘটনা ঘটেছে
হাসিবুর রহমান বিলু, বগুড়া
13 December, 2019, 03:25 pm
Last modified: 13 December, 2019, 03:33 pm
বগুড়ার বাবুরপুকুর বধ্যভূমি স্মৃতিসৌধ। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

বগুড়া সদর উপজেলায় চিহ্নিত ৫টি গণকবরের মধ্যে তিনটি গণকবরই পড়ে আছে অযত্ন আর অবহেলায়। শহরের রেল স্টেশনের দক্ষিণে যে গণকবরটি রয়েছে সেটি এখন পরিণত হয়েছে মাদকসেবীদের আস্তানায়।

তবে স্থানীয়দের দাবী, তারা স্থানটির পবিত্রতা রক্ষার সাধ্যমত চেষ্টা  করেছেন। এ গণকবরে শায়িত আছেন ১৯৭১ সালের ২৩ এপ্রিল শহীদ তিনভাই আব্দুল সালাম, আব্দুল কাদের ও আব্দুল সাত্তার।

সে সময় হানাদার বাহিনী এবং তাদের দোসরা আটক করেছিল শহীদদের ছোট ভাই আব্দুল ওয়াদুদকেও। “আমি বুঝতে পারছিলাম, আজকে হয়তো আমাদের শেষ দিন। চেষ্টা করছিলাম পালানোর। এক পর্যায়ে হাতের দড়ি খুলে আমি পালিয়ে যাই।” বলছিলেন আব্দুল ওয়াদুদ। 

“আমি দৌড়ে বগুড়া শহরের দুই কিলোমিটার পশ্চিমে আমাদের গ্রামের বাড়িতে পালিয়ে যাই। সেখানে আমার বাবাকে সব কথা বলি। পরে বাবাসহ এসে ভাইদের আর খুঁজে পাইনি।” বললেন আব্দুল ওয়াদুদ।

“শুক্রবার জুম্মার নামাজের সময় তাদের আটক করেছিল পাকিস্থানী বাহিনী আর তাদের দোসররা। রেলওয়ের কয়েকজন সুইপার ছিল, তারা ওয়াদুদ ও তার বাবা এবং ভাইদের চিনতো। যুদ্ধ শেষ হলে তারাই নিয়ে যায় ওই জায়গায়। বর্ণনা দেয় নৃশংস হত্যাকান্ডের। মোট ১১ জনকে ওরা ধরে নিয়ে গিয়েছিল। তাদের প্রত্যেককে গলাকেটে হত্যা করে এখানকার অবাঙ্গালীরা। পরে ঐখানে পুতে দেয়।” বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন আব্দুল ওয়াদুদ।

গণকবরের পাশেই একটা খাবারের দোকান চালান এন্তাজ আলী। তিনিও জানালেন হত্যাযজ্ঞের কথা। ১০ বছর বয়সেই তিনি দেখেছেন নারকীয় ওই হত্যাকাণ্ড। যুদ্ধের পর অন্যদের সঙ্গে সেই নৃশংসতার প্রমাণ দেখেছিলেন এন্তাজ।

শহরের নারুলীর বদ্ধভুমিটি এখন বাচ্চাদের খেলার মাঠে। পরিচিত ফলকটি ভেঙে পড়েছে অনেক আগেই। বাচ্চারা জানেও না যেখানে তারা খেলে, সেখানে কী রয়েছে। শুধু তা-ই নয়, ডেকোরেটর প্রতিষ্ঠানের জিনিসপত্রও রাখা হয় বলে অভিযোগ করলেন স্থানীয়রা। শাহাজাহানপুরে বাবুর পুকুর বদ্ধভুমিটি সংরক্ষিত হলেও যত্নের অভাব রয়েছে যথেষ্ট।

বগুড়া মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার রহুল আমিন জানালেন, আবার নতুন করে গণকবর খোঁজার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তাদের দাবি আরো অনেক গণকবরই রয়েছে যেগুলো এখনও চিহ্নিত করা হয়নি। 

“আমরা এখন পর্যন্ত সন্তুষ্ট নই। এখনও বগুড়ার প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধাদের তালিকা শেষ হয়নি। এটা দ্রুত শেষ করা দরকার। এই কাজ শুরু করার জন্য সরকারকে তাগিদ দিয়েছি।” বললেন রুহুল আমিন।

স্থানীয় প্রশাসনও এ বিষয়ে আগ্রহী। তবে, কেবলমাত্র মার্চ ও ডিসেম্বর মাস ছাড়া অন্য সময় গণকবর বা স্বাধীনতা যুদ্ধ নিয়ে কাজ হয় না বলেও স্বীকার করেছেন তারা। “মুক্তিযুদ্ধের স্মৃতি, গণকবর ওগুলো আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বহন করে। এগুলোর ঠিকঠাক যত্ন না নিলে নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে জানতে পারবে না।” বলছিলেন বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান।

 
“যে গণকবরগুলো অযত্নে আছে আমরা খুব শিগগিরই সেগুলো সংরক্ষণ ও পুনঃসংস্কারের উদ্যোগ নিচ্ছি।” বললেন আজিজুর রহমান। 

সদরের রামশহর ও জামিল নগরে গণকবরগুলো চিহ্নিত করা হলেও যত্নে নেই সেসব। প্রাথমিকভাবে ৩৫টি গনকবরের তথ্য পেয়েছে জেলা প্রশাসন। কিন্তু এরমধ্যে বগুড়া শহরের ফুলবাড়িসহ অনেক এলাকায় গণকবর নিশ্চিহ্ন অনেক হয়েছে নদী ভাঙন আর অবৈধভাবে বালি তোলার কারণে। বগুড়ার সাবেক জেলা প্রশাসক নূরে-আলম সিদ্দিকী নন্দীগ্রাম উপজেলার বামনগ্রাম বধ্যভুমি সংরক্ষণ করলেও অনেক বধ্যভুমি এখন অরক্ষিত আছে, দাবি মুক্তিযোদ্ধা আর গবেষকদের।

“গণহত্যা, বধ্যভুমি ও গণকবর জরিপ বগুড়া” নামে একটি বইতে উল্লেখ করা হয়েছে, বগুড়ায় ৪৫টি স্থানে গণহত্যার ঘটনা ঘটেছে। গবেষক আকবর আহম্মেদ এ তথ্য দিয়ে জানান, ওই বইতে ৩৩টি গণকবরের কথা বলা হয়েছে।  বগুড়াকে হানাদার মুক্ত করতে চারদিক থেকে এক সাথে আক্রমণ করা হয় ১৩ ডিসেম্বর। পূর্বদিক থেকে আসে ৬ গার্ডবাহিনী, সাথে ছিলেন মুক্তিযোদ্ধা মোতাবির হোসেন। উত্তরদিক থেকে আসেন ৭.৫৫ ট্যাংক বহরসহ ২/৫ গুর্খা বাহিনী। সাথে ছিলেন সৈয়দ ফজলুল আহসান দিপুসহ মুক্তিযোদ্ধারা। এছাড়া পশ্চিম দিক থেকে আসে ৫/১১ গুর্খা বাহিনী সাথে ছিলেন মেজর হামিদুল হোসেন তারেক বীর বিক্রম আর দক্ষিণ থেকে আসে ৬৯ আমর্ড বাহিনী সাথে মুক্তিযোদ্ধা সবুরের বাহিনী। এসব তথ্য গবেষণা করে পেয়েছে আকবর আহম্মেদ। বগুড়া হানাদারমুক্ত হয় ১৩ ডিসেম্বর।

Related Topics

টপ নিউজ

বগুড়া / মুক্তিযুদ্ধ / বিজয়ের মাস ডিসেম্বর / একাত্তরের গণহত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • এলাকার সবাই জানে আমি মুক্তিযোদ্ধা, কিন্তু তালিকা থেকে নাম কেটে দিয়েছে: সংসদে গাজী নজরুল
  • একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • 'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের
  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net