Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
এলাকার সবাই জানে আমি মুক্তিযোদ্ধা, কিন্তু তালিকা থেকে নাম কেটে দিয়েছে: সংসদে গাজী নজরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 March, 2026, 05:20 pm
Last modified: 31 March, 2026, 06:20 pm

Related News

  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়লো
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ কীভাবে বহাল থাকে, প্রশ্ন টিআইবির
  • ১৯৭১ নিয়ে আবদুর রাজ্জাকের অবস্থান আরও আগে সামনে এলে অনেক প্রশ্নের অবসান হতে পারত: আইনমন্ত্রী
  • সামাজিক অবক্ষয় রোধ, দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: পরিবেশমন্ত্রী 
  • সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা

এলাকার সবাই জানে আমি মুক্তিযোদ্ধা, কিন্তু তালিকা থেকে নাম কেটে দিয়েছে: সংসদে গাজী নজরুল

আজ জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে এই অভিযোগ তোলেন তিনি। এসময় তিনি তার হারানো গৌরব ও রাষ্ট্রীয় স্বীকৃতি ফিরে পাওয়ার দাবি জানান।
টিবিএস রিপোর্ট
31 March, 2026, 05:20 pm
Last modified: 31 March, 2026, 06:20 pm
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম অভিযোগ করেছেন যে, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত আওয়ামী লীগ সরকার তালিকা থেকে তার নাম বাদ দিয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে এই অভিযোগ তোলেন তিনি। এসময় তিনি তার হারানো গৌরব ও রাষ্ট্রীয় স্বীকৃতি ফিরে পাওয়ার দাবি জানান।

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে গাজী নজরুল ইসলাম বলেন, 'মাননীয় স্পিকার আপনি জানেন, আমি একজন মুক্তিযোদ্ধা। ১৯৯১ থেকে ১৯৯৬ আমরা একসঙ্গে সংসদে ছিলাম। আবার ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্তও আপনার সঙ্গে সংসদে ছিলাম। এবার আমার তৃতীয়বার সংসদে আসা।'

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, '২০০৬ সালের পর যে নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল, তখন আমার নাম মুক্তিযোদ্ধার খাতা থেকে কেটে দেয়। তখন থেকে আজ পর্যন্ত আমি বীর মুক্তিযোদ্ধার সুবিধা এবং এই পরিচয় প্রদানের গৌরব থেকে বঞ্চিত আছি। এলাকার সবাই আমাকে মুক্তিযোদ্ধা হিসেবে জানে। আপনিও জানেন মাননীয় স্পিকার।'

যুদ্ধে অংশগ্রহণের বিবরণ দিয়ে এই সংসদ সদস্য বলেন, 'আমি স্বাধীনতা যুদ্ধে মেজর জলিল সাহেবের নেতৃত্বে নবম সেক্টরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আমার প্রয়োজনীয় সব কাগজপত্র গচ্ছিত আছে। ইনশাআল্লাহ আমি সবই দেখাবো। আমার মতো আরও অনেকে নিগৃহীত হয়েছেন, এখানেও আমাদের অনেক ভাই একই কথা বললেন। আমার এই হারানো গৌরব আমি ফিরে পাব কি না, সেটা জানতে চাই।'

গাজী নজরুল ইসলামের এই প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, 'বিরোধীদলের রাজনীতি করার কারণে অতীতে অনেক বীর মুক্তিযোদ্ধাকে হয়রানি করা এবং তাদের সুনাম নষ্ট করার প্রবণতা ছিল। বর্তমান সরকার এই বিষয়ে কাজ শুরু করেছে।'

মন্ত্রী আরও বলেন, 'তার [গাজী নজরুল ইসলাম] কাছে যে কাগজপত্র আছে, সেগুলো মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে জমা দিলে মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। আমি উনাকে আশ্বস্ত করতে চাই, কাগজপত্র সব ঠিক থাকলে অবশ্যই তিনি তার মর্যাদা ও স্বীকৃতি ফিরে পাবেন।'

Related Topics

টপ নিউজ

সংসদ সদস্য / মুক্তিযুদ্ধ / মুক্তিযোদ্ধা / আওয়ামীলীগ শাসনামল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়লো
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ কীভাবে বহাল থাকে, প্রশ্ন টিআইবির
  • ১৯৭১ নিয়ে আবদুর রাজ্জাকের অবস্থান আরও আগে সামনে এলে অনেক প্রশ্নের অবসান হতে পারত: আইনমন্ত্রী
  • সামাজিক অবক্ষয় রোধ, দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: পরিবেশমন্ত্রী 
  • সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net