Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 June, 2026, 07:45 pm
Last modified: 21 June, 2026, 07:52 pm

Related News

  • ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে প্রধানমন্ত্রী, বৃষ্টিতে ভিজে স্বাগত জানালেন চা শ্রমিকরা
  • বিদ্যুতের প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন! সিলেটে রিচার্জ নিয়ে গ্রাহকের ভোগান্তির একশেষ
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

গত বৃহস্পতিবার তিনি মাজার কর্তৃপক্ষের মাধ্যমে শত শত বছর ধরে পরিচালিত ঐতিহ্যবাহী দানপাত্রগুলো সিলগালা করে দেন এবং এর পরিবর্তে জেলা প্রশাসনের ওয়াকফ এস্টেট সংক্রান্ত ব্যবস্থাপনার অধীনে নতুন দানবাক্স স্থাপন করেন।
টিবিএস রিপোর্ট
21 June, 2026, 07:45 pm
Last modified: 21 June, 2026, 07:52 pm
ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল (র.) মাজার পরিচালনায় জেলা প্রশাসনের হস্তক্ষেপের ঘটনায় সমালোচনার মুখে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। 

আজ রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। 

সিনিয়র সহকারী সচিব জাতি প্রু স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে সারওয়ার আলম জানান, তাকে আগামীকালই মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

সিলেটে যোগ দেওয়ার পর প্রথমদিকের কিছু উদ্যোগের জন্য সারওয়ার আলম বেশ প্রশংসিত হয়েছিলেন। তবে সম্প্রতি হজরত শাহজালাল (র.) মাজারের অনুদান বা দান ব্যবস্থাপনা নিয়ে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন। 

গত বৃহস্পতিবার তিনি মাজার কর্তৃপক্ষের মাধ্যমে শত শত বছর ধরে পরিচালিত ঐতিহ্যবাহী দানপাত্রগুলো সিলগালা করে দেন। এর পরিবর্তে জেলা প্রশাসনের ওয়াকফ এস্টেট সংক্রান্ত ব্যবস্থাপনার অধীনে নতুন দানবাক্স স্থাপন করেন তিনি। 

নতুন এই দানবাক্সগুলো পাহারা দেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আনসার সদস্য মোতায়েন করা হয় এবং সেখানে সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়। 

এ বিষয়ে সারওয়ার আলম দাবি করেছিলেন, মাজারের আয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই নতুন দানবাক্সগুলো বসানো হয়েছে। 

তবে মাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, এই পদক্ষেপের মাধ্যমে শত বছরের পুরনো ঐতিহ্য ভাঙা হয়েছে এবং এটি মাজারের দান ব্যবস্থাপনা প্রশাসনিক নিয়ন্ত্রণে নেওয়ার একটি চেষ্টা।

Related Topics

টপ নিউজ

মো. সারওয়ার আলম / সিলেট / শাহজালালের মাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে প্রধানমন্ত্রী, বৃষ্টিতে ভিজে স্বাগত জানালেন চা শ্রমিকরা
  • বিদ্যুতের প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন! সিলেটে রিচার্জ নিয়ে গ্রাহকের ভোগান্তির একশেষ
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net