Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 09, 2026
শীর্ষ সন্ত্রাসী 'কাইল্লা পলাশ'কে গুলি: শুটারকে পালাতে সহায়তাকারী মোটরসাইকেলচালক গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 June, 2026, 10:35 am
Last modified: 15 June, 2026, 10:40 am

Related News

  • পল্লবীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারীসহ আহত ২
  • আশুলিয়ায় চাঁদার দাবিতে নারীকে জিম্মি, পুলিশকে গুলি ছুড়ে পালাল ‘শুটার বাপ্পী’
  • মতিঝিলে ব্যবসায়ীর অফিসে গুলি ও চাঁদা দাবি: অস্ত্রসহ গ্রেপ্তার শ্যুটার বাপ্পি ও সহযোগী ৭ দিনের রিমান্ডে
  • ইরানের কাছ থেকে হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা না চালানোর প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র
  • জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

শীর্ষ সন্ত্রাসী 'কাইল্লা পলাশ'কে গুলি: শুটারকে পালাতে সহায়তাকারী মোটরসাইকেলচালক গ্রেপ্তার

রোববার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
টিবিএস রিপোর্ট
15 June, 2026, 10:35 am
Last modified: 15 June, 2026, 10:40 am
ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরা টিভি সেন্টারের সামনে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে গুলির ঘটনায় মো. ইমাম হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, গুলির পর শুটারকে মোটরসাইকেলে করে পালাতে সহায়তা করেছিলেন ইমাম হোসেন।

রোববার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

তিনি জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইমাম হোসেনকে শনাক্ত করা হয়। পরে শনিবার (১৩ জুন) বিকালে বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, রামপুরায় কাইল্লা পলাশকে গুলির পর ইমাম হোসেনের মোটরসাইকেলে করে শুটার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারের পর ইমাম হোসেনকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়। আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানান ওসি।

গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর রামপুরা টিভি সেন্টারসংলগ্ন এলাকায় নিজ বাসার কাছে গুলিবিদ্ধ হন কাইল্লা পলাশ। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এ ঘটনায় তার স্ত্রী মাহমুদা খানম ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে হাতিরঝিল থানায় মামলা করেছেন।

পুলিশের পুরোনো রেকর্ড অনুযায়ী, ২০০২ সালের ২৯ মে রামপুরায় যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি কাইল্লা পলাশ। ওই মামলায় বিচারিক আদালত তাকে মৃত্যুদণ্ড দিলেও পরে উচ্চ আদালত সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

গুলিবিদ্ধ হওয়ার প্রায় এক মাস আগে জামিনে কারাগার থেকে মুক্তি পান কাইল্লা পলাশ।

Related Topics

টপ নিউজ

কাইল্লা পলাশ / শীর্ষ সন্ত্রাসী / গুলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

Related News

  • পল্লবীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারীসহ আহত ২
  • আশুলিয়ায় চাঁদার দাবিতে নারীকে জিম্মি, পুলিশকে গুলি ছুড়ে পালাল ‘শুটার বাপ্পী’
  • মতিঝিলে ব্যবসায়ীর অফিসে গুলি ও চাঁদা দাবি: অস্ত্রসহ গ্রেপ্তার শ্যুটার বাপ্পি ও সহযোগী ৭ দিনের রিমান্ডে
  • ইরানের কাছ থেকে হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা না চালানোর প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র
  • জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ

3
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

4
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

5
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

6
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net