Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
সীমান্ত বন্ধের কারণে ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকানো গেছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 May, 2021, 02:20 pm
Last modified: 17 May, 2021, 02:45 pm

Related News

  • হৃদরোগ ইনস্টিটিউটে ২৫ শতাংশ রোগী বিনামূল্যে হার্টের রিং পাবে: স্বাস্থ্যমন্ত্রী
  • প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূল করল বাংলাদেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি
  • বিক্রি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর বিমা কোম্পানি!
  • সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ কমিটিতে থাকছেন না বিএসএমএমইউ ভিসি: স্বাস্থ্যমন্ত্রী
  • ৩০ মার্চ থেকে নির্ধারিত সরকারি হাসপাতালে ফি’র বিনিময়ে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু

সীমান্ত বন্ধের কারণে ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকানো গেছে: স্বাস্থ্যমন্ত্রী

জাহিদ মালেক বলেন, “ভারতের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার পরামর্শ থাকবে আমাদের,” 
টিবিএস রিপোর্ট
17 May, 2021, 02:20 pm
Last modified: 17 May, 2021, 02:45 pm
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত বন্ধের সিদ্ধান্ত দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া রোধে সহায়ক হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

"ভারতীয় ভ্যারিয়েন্ট অনেক বেশি মারাত্মক। বাংলাদেশের কিছু রোগীর দেহেও এটি শনাক্ত হয়েছে। তবে ভারতের সাথে সঠিক সময়ে সীমান্ত বন্ধ করার কারণে এটি বেশি ছড়াতে পারেনি," আজ স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

জাহিদ মালেক আরও বলেন, "ভারতের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার পরামর্শ থাকবে আমাদের," 

ভ্যাকসিনের ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমরা রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভ্যাকসিনের ব্যাপারে কথা বলেছি, কিছু আলোচনায় ইতিবাচক সাড়া পেয়েছি,"

"দ্বিতীয় ডোজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ডোজ কেনার ব্যাপারে ভারত ও যুক্তরাজ্যের সঙ্গে কথা বলেছি আমরা। ভারত থেকে ৩ কোটি ডোজের অর্ডার দিলেও মাত্র ৭০ লাখ ডোজ পেয়েছি আমরা," যোগ করেন তিনি। 

তরুণদের স্বাস্থ্যবিধি মেনে চলার ও বাইরে ঘোরাফেরা করে নিজের বাবা-মাকে স্বাস্থ্যঝুঁকিতে না ফেলার পরামর্শ দেন তিনি। 

এদিকে, দেশে ছয় জন কোভিড রোগীর দেহে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত করেছে আইইডিসিআর। ছয়য় জনের মধ্যে তিন জনই একই পরিবারের সদস্য। 

দেশে সংক্রমণ বৃদ্ধির পরিস্থিতিতে সরকার ২৬ এপ্রিল থেকে ১৪ দিনের জন্য ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ ঘোষণা করলেও, কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকা সাপেক্ষে অনেক বাংলাদেশিকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পরবর্তী সময়ে সীমান্ত বন্ধ থাকার মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়। 

বিগত সপ্তাহগুলোতে ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বিপজ্জনক হারে বেড়েছে। প্রতিদিনই দেশটিতে রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হচ্ছেন, মারা যাচ্ছেন।

দেশটিতে করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভের আঘাতে হাসপাতালগুলোতে অক্সিজেন, বেশ ও অ্যান্টিভাইরাল ওষুধের তীব্র সংকট তৈরি হয়েছে। হাসপাতালে ফাঁকা শয্যার অভাবে অনেক রোগীকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে।
 
Related Topics

টপ নিউজ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • হৃদরোগ ইনস্টিটিউটে ২৫ শতাংশ রোগী বিনামূল্যে হার্টের রিং পাবে: স্বাস্থ্যমন্ত্রী
  • প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূল করল বাংলাদেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি
  • বিক্রি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর বিমা কোম্পানি!
  • সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ কমিটিতে থাকছেন না বিএসএমএমইউ ভিসি: স্বাস্থ্যমন্ত্রী
  • ৩০ মার্চ থেকে নির্ধারিত সরকারি হাসপাতালে ফি’র বিনিময়ে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net