Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
করে স্বস্তি দেওয়া হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজন আরও জোরালো পদক্ষেপ: মাসরুর রিয়াজ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 June, 2026, 06:30 pm
Last modified: 11 June, 2026, 06:33 pm

Related News

  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • নতুন বেতন কাঠামো, জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়াচ্ছে মূল্যস্ফীতির ঝুঁকি: বাংলাদেশ ব্যাংক
  • মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক
  • বাংলাদেশের মূল্যস্ফীতি: অর্থনীতির গভীরে জমে থাকা সংকট
  • চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রেকর্ড সর্বনিম্ন ১.৮৫ শতাংশে নেমেছে এডিপি বাস্তবায়ন হার

করে স্বস্তি দেওয়া হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজন আরও জোরালো পদক্ষেপ: মাসরুর রিয়াজ

তিনি বলেন, মূল্যস্ফীতি সরাসরি কমিয়ে আনার জন্য আরও সুসংহত ও কৌশলগত উদ্যোগ, বিশেষ করে রাজস্বনীতি ও মুদ্রানীতির সমন্বয়, আরও জোরদার করা প্রয়োজন।
টিবিএস রিপোর্ট
11 June, 2026, 06:30 pm
Last modified: 11 June, 2026, 06:33 pm
এম মাসরুর রিয়াজ। টিবিএস স্কেচ

করের বোঝা অপরিবর্তিত রেখে এবং কিছু ক্ষেত্রে কর কমিয়ে নাগরিক ও ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি না করার চেষ্টা করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। তবে মূল্যস্ফীতি মোকাবেলায় আরও জোরালো পদক্ষেপের প্রয়োজন ছিল বলে মনে করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ।

আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে পেশ করা ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "এবারের বাজেটের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় এটি কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখে প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মূল্যস্ফীতি। কারণ এটি একটি মাল্টি-ডাইমেনশনাল শক (বহুমাত্রিক অভিঘাত) – যা নাগরিক, ব্যবসা, অভ্যন্তরীণ চাহিদা এবং বিনিময় হার সবকিছুকে প্রভাবিত করে। ফলে সবারই প্রত্যাশা ছিল যে বাজেটের কৌশল ও দর্শনে মূল্যস্ফীতি ব্যবস্থাপনা স্পষ্টভাবে প্রতিফলিত হবে।"

তিনি বলেন, "এক্ষেত্রে একটি ইতিবাচক দিক হচ্ছে, করের বোঝা না বাড়ানোর চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে কর কাঠামো এমনিতেই জটিল এবং করের চাপ তুলনামূলক বেশি। তাই নতুন করে করহার না বাড়িয়ে বরং কিছু ক্ষেত্রে কমানো হয়েছে, যা নাগরিক ও ব্যবসার ওপর চাপ কিছুটা কমাতে পারে এবং মূল্যস্ফীতির প্রভাব হ্রাসে সহায়ক হতে পারে বলে।"

মাসরুর রিয়াজ বলেন, বাজারমূল্য কমাতে আমদানি পর্যায়ে শুল্ক, অগ্রিম কর ও উৎসে কর কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ভোক্তাদের এই সুবিধার সুফল পেতে হলে বাজার ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। "কারণ সরবরাহ শৃঙ্খলের বিভিন্ন স্তরে যদি অনিয়ন্ত্রিতভাবে দাম বাড়ানো হয়, তাহলে কর কমানোর সুবিধা ভোক্তার কাছে পৌঁছাবে না। নূন্যতম করমুক্ত আয়সীমা সামান্য বাড়ানো হয়েছে, যা একটি ইতিবাচক পদক্ষেপ হলেও–এটি আরও বাড়ানো যেত। বর্তমান বৃদ্ধির ফলে প্রভাব সীমিত থাকতে পারে। একইসঙ্গে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা ও বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, যা নিম্ন আয়ের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কিছুটা লাঘব করতে সহায়তা করবে।

তিনি আরো বলেন, "কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আরও কৌশলগত পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল। যেমন বাজেটের আকার প্রায় ১৯ শতাংশ বেড়েছে, যা একটি সম্প্রসারণমূলক বাজেট নির্দেশ করে। যদিও উন্নয়ন ব্যয় বাড়ানো প্রয়োজন, তবুও সীমিত বৃদ্ধি বা পুনর্বিন্যাসের মাধ্যমে ব্যয় নির্ধারণ করা হলে, মূল্যস্ফীতির চাপ কম রাখা সহজ হতো।"

এছাড়া বড় বাজেট ঘাটতি এবং উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা ভবিষ্যতে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা বাড়াতে পারে। এর ফলে একদিকে বেসরকারি খাতে ঋণপ্রবাহ সংকুচিত হওয়ার ঝুঁকি তৈরি হবে, অন্যদিকে সরকারি ব্যয়ের মাধ্যমে বাজারে অর্থ সরবরাহ বেড়ে গিয়ে মূল্যস্ফীতির চাপ বজায় থাকতে পারে বলে জানান তিনি।

তিনি বলেন, "বাজেটে করের বোঝা না বাড়ানো, কিছু ক্ষেত্রে কর কমানো এবং সামাজিক সুরক্ষা বাড়ানোর মতো পদক্ষেপগুলো ইতিবাচক। তবে মূল্যস্ফীতি সরাসরি কমিয়ে আনার জন্য আরও সুসংহত ও কৌশলগত উদ্যোগ, বিশেষ করে রাজস্বনীতি ও মুদ্রানীতির সমন্বয়, আরও জোরদার করা প্রয়োজন।"

Related Topics

টপ নিউজ

বাজেট প্রতিক্রিয়া / ২০২৬-২৭ অর্থবছর / প্রস্তাবিত বাজেট / মূল্যস্ফীতি / কর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি
  • ছবি: ফোকাস বাংলা
    অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা
  • ফাইল ছবি: সংগৃহীত
    মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

Related News

  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • নতুন বেতন কাঠামো, জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়াচ্ছে মূল্যস্ফীতির ঝুঁকি: বাংলাদেশ ব্যাংক
  • মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক
  • বাংলাদেশের মূল্যস্ফীতি: অর্থনীতির গভীরে জমে থাকা সংকট
  • চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রেকর্ড সর্বনিম্ন ১.৮৫ শতাংশে নেমেছে এডিপি বাস্তবায়ন হার

Most Read

1
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

2
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net