চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রেকর্ড সর্বনিম্ন ১.৮৫ শতাংশে নেমেছে এডিপি বাস্তবায়ন হার
চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্ট সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ১.৮৫ শতাংশে, যা অর্থ ব্যয়ের দিক থেকে এ যাবৎকালের সর্বনিম্ন।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়ন হার ছিল ২.৩৯ শতাংশ।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালানাগাদ প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
আইএমইডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এডিপির বরাদ্দ থেকে ব্যয় হয়েছে ৫ হাজার ৭০৯.৭০ কোটি টাকা
এর আগের অর্থবছরের একই সময়ে (জুলাই-আগস্ট) ব্যয় হয়েছিল ৫ হাজার ৭১৪.৮৩ কোটি টাকা।
চলতি অর্থবছরের জন্য বিভিন্ন সংস্থার নিজস্ব অর্থায়নসহ মোট ৩ লাখ ৮ হাজার ৯২৪.৮৬ কোটি টাকার এডিপি বাস্তবায়নের বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
