Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত, স্থল অভিযান চালানোর হুমকি ইসরায়েলের

আন্তর্জাতিক

ইউএনবি
14 May, 2021, 09:05 pm
Last modified: 14 May, 2021, 09:10 pm

Related News

  • ইরানের বিরুদ্ধে যুদ্ধে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের 
  • গাজার 'পুরনো ছকেই' ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল
  • মধ্যপ্রাচ্যে অস্থিরতা: বিদ্যুৎ ও সার উৎপাদন কমার শঙ্কা জ্বালানি মন্ত্রীর
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া

ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত, স্থল অভিযান চালানোর হুমকি ইসরায়েলের

সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যেই ইসরায়েল এ পর্যন্ত সবচেয়ে কঠিন সংঘর্ষে জড়াচ্ছে হামাসের সঙ্গে। এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকে কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়। এতে এই সংঘাতকে নতুন মোড় দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে
ইউএনবি
14 May, 2021, 09:05 pm
Last modified: 14 May, 2021, 09:10 pm
১৩ মে, ২০২১; গাজা উপত্যকায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার পর ধোঁয়া উড়ছে। ছবি: এপি

হামাস নিয়ন্ত্রিত ভূখণ্ড থেকে রকেট হামলার চালানোর জবাবে গাজা উপতক্যায় দূরপাল্লার কামানের গোলাবর্ষণ এবং যুদ্ধবিমান থেকে বোমা হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। ইতোমধ্যেই, প্রচণ্ড আকার ধারণ করা এই সংঘাতে প্রাণ হারিয়েছেন ১০০ জনের বেশি ফিলিস্তিনি।

গাজায় সম্ভাব্য স্থল হামলা চালানোর জন্য ইসরায়েল গাজা সীমান্তে সৈন্য জমায়েত করছে। হামলায় অংশ নেওয়ার জন্য এরমধ্যেই ৯ হাজার রিজার্ভ সেনা সদস্যকে ডেকে পাঠানো হয়েছে। গাজায় হামাস নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান পরিচালনা করাই এখন ইসরায়েলের উদ্দেশ্য।

চির শত্রু ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যকার সম্ভাব্য যুদ্ধ এড়াতে এরইমধ্যে ইসরায়েল পৌঁছেছে মিশরের মধ্যস্ততাকারী দল। তাদের যুদ্ধবিরতির চেষ্টার মধ্যেই ইসরায়েল স্থল অভিযানের হুমকি দিয়েছে। 

সোমবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েল-হামাস সংঘর্ষ বর্তমানে ইসরায়েলের ভেতর আরব ও অনারবদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নিয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলের লড শহরে পুলিশের উপস্থিতিতেই ইহুদি ও আরবদের মধ্যে সংঘর্ষ বাধে।

সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যেই ইসরায়েল এ পর্যন্ত সবচেয়ে কঠিন সংঘর্ষে জড়াচ্ছে হামাসের সঙ্গে। এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকে কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়। এতে এই সংঘাতকে নতুন মোড় দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

হামাসের নির্বাসিত এক জেষ্ঠ্য নেতা লন্ডন ভিত্তিক আল আরাবি চ্যানেলকে শুক্রবার জানান, মিশর, কাতার এবং জাতিসংঘ ইসরায়েল ও হামাসের চলমান সংঘর্ষে বন্ধে মধ্যস্তা করার চেষ্টা করছে। তারা তিন ঘণ্টার জন্য যুদ্ধ বিরতির প্রস্তাব করলে, হামাস তা নাকোচ করে দেয়।

শুক্রবার ভোরে ইসরায়েলি বাহিনী জানায়, গাজায় এ পর্যন্ত সবচেয়ে কঠোর ও শক্তিশালী আক্রমণ চালাবে বিমান ও সেনাবাহিনী। গাজা উপত্যকায় এই রাতে দুই পক্ষের হামলা ই অব্যাহত থাকে।

এই অচলাবস্থার মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, 'আমি বলেছিলাম, হামাসকে চরম মূল্য দিতে হবে। আমরা সেই লক্ষেই আগাচ্ছি এবং সর্বশক্তি ব্যবহার করে আমরা পরবর্তী হামলা করবো।'

বৃহস্পতিবার ঈদের দিনেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গাজায় এ পর্যন্ত ১০৯ জন ফিলিস্তিনি মারা গেছে। এর মধ্যে ২৮ শিশু ও ১৫ জন নারীও রয়েছে। এছাড়া ৬২১ জন আহত হয়েছে। গাজায় ইসরায়েলি চলমান বিমান হামলায় এরই মধ্যে বেশকিছু পরিবার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। 

তবে হামাস বলছে, ইসরায়েলি হুমকি বা হামলায় ভীত নয় তারা। যেকোনও অন্যায় হামলার প্রতিউত্তর দেয়ার জন্য হামাস প্রস্তুত আছে বলে জানায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটি। 

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত / গাজা / মধ্যপ্রাচ্যে উত্তেজনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • ইরানের বিরুদ্ধে যুদ্ধে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের 
  • গাজার 'পুরনো ছকেই' ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল
  • মধ্যপ্রাচ্যে অস্থিরতা: বিদ্যুৎ ও সার উৎপাদন কমার শঙ্কা জ্বালানি মন্ত্রীর
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net