Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ব্যাংকের আমানত ও পুঁজিবাজারের অর্থ আত্মসাতে একই গোষ্ঠী জড়িত: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 June, 2026, 12:50 pm
Last modified: 07 June, 2026, 12:54 pm

Related News

  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • চট্টগ্রামে জিমেইল ও ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎ, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২
  • নতুন নোটের ঘাটতি, ঈদের আগে চাহিদামতো নগদ সরবরাহ পাচ্ছে না ব্যাংকগুলো
  • ডিসেম্বর প্রান্তিকে ২০ ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৭৮ হাজার কোটি টাকা
  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

ব্যাংকের আমানত ও পুঁজিবাজারের অর্থ আত্মসাতে একই গোষ্ঠী জড়িত: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

রোববার ব্যাংকিং খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
07 June, 2026, 12:50 pm
Last modified: 07 June, 2026, 12:54 pm
ছবি: টিবিএস

যারা ব্যাংকের আমানত আত্মসাৎ করেছে, তারাই শেয়ারবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থও আত্মসাৎ করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, "ম্যানিপুলেশন করার ক্ষমতা যদি রাষ্ট্রের হাতে থাকে, তাহলে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের করার তেমন কিছু থাকে না। একপর্যায়ে তারা ওই ব্যবস্থার সঙ্গেই মানিয়ে নিতে বাধ্য হন।"

রোববার ব্যাংকিং খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আর্থিক খাতের অব্যবস্থাপনা কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, বরং পুরো ব্যবস্থার মধ্যেই নিহিত। তিনি গণমাধ্যমের ভূমিকাকে উল্লেখ করে বলেন, "আমাদের দেশের অর্থনীতিকে যতটা পাহারা দিয়েছে, তা গণমাধ্যম ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান দিতে পারেনি। গণমাধ্যম তথ্যগুলো তুলে ধরেছিল বলেই আজ আমরা সেসব বিষয়ে কথা বলতে পারছি।"

তিনি আর্থিক খাতের নাজুক অবস্থার জন্য পদ্ধতিগত বা 'সিস্টেমিক' ত্রুটিকে দায়ী করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, "ব্যাংকিং খাতের সুশাসন কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। দেশের রাজনৈতিক প্রক্রিয়া ও রাষ্ট্র যদি সামগ্রিক সুশাসন নিশ্চিত করতে না পারে, তাহলে শুধু গণমাধ্যমের উপস্থিতিতে এ খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়।"

তিনি অভিযোগ করেন, "বিগত আমলে রাষ্ট্রীয় পরিসংখ্যানকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য তথ্য ম্যানিপুলেশন করা হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে, শাসকগোষ্ঠী নিজেদের প্রয়োজন অনুযায়ী দিনের বেলাকে রাত এবং রাতকে দিন হিসেবে উপস্থাপন করেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এভাবে তথ্য বা কর্মদক্ষতার পরিসংখ্যান পরিবর্তন করা সম্ভব নয়।"

ব্যাংকিং কমিশন গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সরকার রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন কমিশন গঠন করছে। ব্যাংকিং খাত যেহেতু অর্থনীতির 'রক্তপ্রবাহের উৎস', তাই এ খাতেও সংস্কার আনা হবে।

দেশের অর্থনীতির ঐতিহাসিক বিবর্তনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্থনীতির যে দ্বার উন্মোচন করেছিলেন, তার ধারাবাহিকতায় বর্তমানে বেসরকারি খাতের পরিধি বিস্তৃত হয়েছে।

তিনি পুঁজির উৎস হিসেবে শুধু ব্যাংকের ওপর নির্ভরশীল না থেকে পুঁজিবাজারকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

গণমাধ্যমকে সমাজের 'আয়না' হিসেবে বর্ণনা করে তিনি বলেন, আয়নার মান ভালো না হলে প্রতিবিম্বও বিকৃত দেখা যায়। তাই গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি তথ্য যাচাইয়ের (ফ্যাক্ট-চেকিং) কার্যকর ব্যবস্থা থাকা জরুরি। তার মতে, বস্তুনিষ্ঠতা ছাড়া গণমাধ্যম বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে না।

সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে বলা হয়, দেশের অর্থনীতির বর্তমান অবস্থানে পৌঁছানোর পেছনে অর্থায়নের ক্ষেত্রে ব্যাংক খাতের ভূমিকা সবচেয়ে বেশি। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি অধিকাংশ অর্থায়নই আসে ব্যাংকিং ব্যবস্থা থেকে। পুঁজিবাজার চাহিদামতো পুঁজি সরবরাহ করতে পারেনি এবং বন্ড বাজারও এখনো আস্থার জায়গা তৈরি করতে পারেনি।

প্রবন্ধে বলা হয়, ব্যাংকিং খাতের সুশাসনের সঙ্গে পুরো অর্থনীতির ভালো-মন্দ ওতপ্রোতভাবে জড়িত। একটি কার্যকর ও শক্তিশালী আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে জবাবদিহি, স্বচ্ছতা এবং নিয়মকানুনের কঠোর প্রয়োগ অত্যন্ত জরুরি।

এতে আরও বলা হয়, নানা কারণে দেশের ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থা কমেছে। এখন সেই আস্থা আরও যেন না কমে, সে বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

প্রবন্ধে উল্লেখ করা হয়, দেশের ৩৪টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে অন্তত ২০টি প্রতিষ্ঠান আমানতকারীদের অর্থ সময়মতো ফেরত দিতে পারছে না। ২০১৯ সাল থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর এ সংকট প্রকাশ্যে আসে। ২০২১ সাল থেকে কয়েকটি ব্যাংকও আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হচ্ছে।

বর্তমানে সম্মিলিত পাঁচটি ইসলামী ব্যাংকসহ অন্তত ১৪টি ব্যাংক চাহিদা অনুযায়ী আমানত ফেরত দিতে পারছে না। এ সংখ্যা আরও বাড়লে অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে প্রবন্ধে সতর্ক করা হয়।

এতে বলা হয়, আমানতকারীদের আস্থা ধরে রাখতে ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার কোনো বিকল্প নেই।

ইআরএফ সভাপতি দৌলত আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কাশেম।

 

Related Topics

টপ নিউজ

অর্থ আত্মসাৎ / ব্যাংক খাত / তথ্য ও সম্প্রচারমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • চট্টগ্রামে জিমেইল ও ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎ, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২
  • নতুন নোটের ঘাটতি, ঈদের আগে চাহিদামতো নগদ সরবরাহ পাচ্ছে না ব্যাংকগুলো
  • ডিসেম্বর প্রান্তিকে ২০ ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৭৮ হাজার কোটি টাকা
  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net