Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
ঈদের পর ক্রেতা কম, তবুও চড়া সবজির বাজার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 June, 2026, 09:40 am
Last modified: 06 June, 2026, 09:46 am

Related News

  • সয়াবিন তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দার দাম
  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা
  • বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা পেরিয়েছে, কাঁচামরিচের কেজি ঠেকেছে ২৪০ টাকায়
  • রাজধানীর বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম, নিত্যপণ্যের খরচও চড়া
  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

ঈদের পর ক্রেতা কম, তবুও চড়া সবজির বাজার

শুক্রবার (৫ জুন) রাজধানীর নিউমার্কেট, লালবাগ ও হাতিরপুল কাঁচাবাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, ঈদের পরও বাজারে স্বাভাবিক কর্মচাঞ্চল্য পুরোপুরি ফেরেনি। অনেক মাছ ও মাংসের দোকান বন্ধ রয়েছে। খোলা থাকা মুরগির দোকানগুলোতেও ক্রেতার ভিড় কম।
টিবিএস রিপোর্ট
06 June, 2026, 09:40 am
Last modified: 06 June, 2026, 09:46 am
সবজি বাজার। ফাইল ছবি: রাজীব ধর/টিবিএস

ঈদুল আজহার ছুটির আমেজ এখনো পুরোপুরি কাটেনি রাজধানীতে। ঢাকার অনেক বাসিন্দা এখনো গ্রামের বাড়িতে থাকায় কাঁচাবাজারে ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম। তবে এর কোনো প্রভাব পড়েনি সবজির দামে। বরং বাজারে অধিকাংশ সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে। মাছের দামও স্বস্তিদায়ক নয়।

শুক্রবার (৫ জুন) রাজধানীর নিউমার্কেট, লালবাগ ও হাতিরপুল কাঁচাবাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, ঈদের পরও বাজারে স্বাভাবিক কর্মচাঞ্চল্য পুরোপুরি ফেরেনি। অনেক মাছ ও মাংসের দোকান বন্ধ রয়েছে। খোলা থাকা মুরগির দোকানগুলোতেও ক্রেতার ভিড় কম।

বাজার ঘুরে দেখা গেছে, সবচেয়ে বেশি ঊর্ধ্বমুখী সবজির দাম। ক্রেতাদের অভিযোগ, মৌসুমের তুলনায় অনেক সবজির দাম অস্বাভাবিকভাবে বেশি। কোনো কোনো পণ্যের দাম স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ।

দেশি টমেটো বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৭০ টাকা কেজি, দেশি গাজর ১৬০ টাকা, চায়না গাজর ১৮০ টাকা এবং শিম ৩২০ টাকা কেজি। শজনে বিক্রি হচ্ছে ১৮০ টাকা, দেশি শসা ১২০ থেকে ১৬০ টাকা, কাঁচা মরিচ ১৪০ টাকা এবং ধনেপাতা ২০০ টাকা কেজি দরে।

এ ছাড়া বেগুন, করলা, কাঁকরোল, ঢ্যাঁড়স, পটোল, চিচিঙ্গা, ধুন্দল, ঝিঙা ও বরবটির দাম ৭০ থেকে ১৪০ টাকার মধ্যে রয়েছে। আকারভেদে একটি লাউ কিনতে গুনতে হচ্ছে ৮০ টাকা। ফুলকপি ৭০ টাকা, বাঁধাকপি ৬০ থেকে ৭০ টাকা এবং কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

নিউমার্কেটে বাজার করতে আসা গৃহিণী শারমিন আক্তার টিবিএসকে বলেন, "ঈদের পর অনেকের বাসায় কোরবানির মাংস আছে, তাই বাজারে ভিড়ও কম। কিন্তু সবজির দামে তার কোনো প্রভাব নেই। সংসারের জন্য কয়েক ধরনের সবজি কিনতেই ৫০০ থেকে ৬০০ টাকা খরচ হয়ে যাচ্ছে। বাজারে এসে স্বস্তি পাওয়ার মতো কোনো পণ্যের দাম দেখছি না।"

নিউমার্কেটের সবজি ব্যবসায়ী সালাম হোসেন টিবিএসকে বলেন, "ঈদের কারণে এখনো বাজার পুরোপুরি স্বাভাবিক হয়নি। অনেক পাইকার ফেরেননি। ফলে সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে। এ কারণেই দাম বেশি।"

অন্যদিকে আলু ও পেঁয়াজের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। দেশি পেঁয়াজ ৪৫ টাকা, ক্রস জাতের পেঁয়াজ ৪০ টাকা এবং আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি রসুন ৯০ থেকে ১০০ টাকা, চায়না রসুন ১৩০ থেকে ১৪০ টাকা এবং আদা ১৬০ থেকে ১৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

এদিকে মুরগি ও ডিমের দাম স্থিতিশীল রয়েছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। কক মুরগির দাম ৩৪০ থেকে ৩৫০ টাকা এবং লেয়ার মুরগি ৩৮০ থেকে ৪০০ টাকা। ডজনপ্রতি লাল ডিম ১২০ টাকা ও সাদা ডিম ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

নিউমার্কেটের মুরগি বিক্রেতা সজিব টিবিএসকে বলেন, "ঈদের পর আজই দোকান খুলেছি। মানুষের ঘরে এখনো কোরবানির মাংস থাকায় মুরগির চাহিদা কম। ক্রেতা কম থাকায় আগামী কয়েক সপ্তাহে মুরগির দাম আরও কিছুটা কমতে পারে বলে ধারণা করছি।"

মাছের বাজারেও সরবরাহে কোনো ঘাটতি নেই, তবু দাম কমেনি। বাজারে রুই মাছ কেজিপ্রতি ৩৫০ থেকে ৪০০ টাকা, কাতলা ৩৮০ থেকে ৪৫০ টাকা এবং কালিবাউশ ৩৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। চিংড়ির দাম আকারভেদে ৮০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত।

Related Topics

টপ নিউজ

সবজির দাম / সবজির দাম বৃদ্ধি / কাঁচাবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • সয়াবিন তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দার দাম
  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা
  • বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা পেরিয়েছে, কাঁচামরিচের কেজি ঠেকেছে ২৪০ টাকায়
  • রাজধানীর বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম, নিত্যপণ্যের খরচও চড়া
  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net