Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 24, 2026
এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 June, 2026, 09:50 pm
Last modified: 02 June, 2026, 10:06 pm

Related News

  • জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
  • নিরাপত্তা সতর্কতার পর নিউইয়র্ক সফর কয়েক ঘণ্টায় সীমিত করলেন নেতানিয়াহু, জাতিসংঘে ভাষণ দিয়েই চলে যাবেন
  • রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
  • ইরান ‘সন্ত্রাসবাদের শিকার’, আমরা কখনোই মাথা নত করব না: জাতিসংঘে পেজেশকিয়ান
  • বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আগাম অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের

এল নিনোর জন্য তৈরি হোন, এটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী: জাতিসংঘের সতর্কতা 

জলবায়ু বিজ্ঞানী জিক হসফাদার বলেন, ‘এই পরিস্থিতিতে ২০২৭ সাল বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর হওয়ার সম্ভাবনাই বেশি।’
টিবিএস ডেস্ক
02 June, 2026, 09:50 pm
Last modified: 02 June, 2026, 10:06 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

প্রাকৃতিক আবহাওয়াজনিত ঘটনা এল নিনো-র একটি নতুন পর্যায় আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এর ফলে তাপমাত্রা আরও বাড়তে পারে। খবর বিবিসির। 

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, চলতি বছরের বাকি সময়জুড়ে এই এল নিনো আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বিশ্বের বহু অঞ্চলে চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধি পেতে পারে।

বিভিন্ন দেশের আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস বলছে, এটি ইতিহাসের অন্যতম শক্তিশালী এল নিনোতে পরিণত হতে পারে। এমনকি এটিকে 'সুপার' এল নিনোও বলা হতে পারে।

বাতাসের প্রবাহের ধরনে পরিবর্তন এলে উষ্ণ জলরাশি ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরজুড়ে ছড়িয়ে পড়ে। আর তখনই এল নিনোর সৃষ্টি হয়। অনেক বিজ্ঞানীর ধারণা এবারের এই ঘটনা অস্বাভাবিকভাবে শক্তিশালী হতে পারে।

যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের মাস থেকে দশকভিত্তিক পূর্বাভাস বিভাগের প্রধান অধ্যাপক অ্যাডাম স্কেইফ বলেন, 'আমরা প্রায় নিশ্চিত যে একটি বড় ধরনের ঘটনা আসছে। এটি আগের সব রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে।'

বিজ্ঞানীরা কেন এমনটা আশঙ্কা করছেন তার একটি বড় কারণ লুকিয়ে আছে সমুদ্রের গভীরে। স্যাটেলাইট, বয়া (ভাসমান বস্তু) এবং সমুদ্র পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্বাভাবিকের তুলনায় কোথাও কোথাও ৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি উষ্ণ বিশাল জলরাশি শত শত মিটার গভীরে ধীরে ধীরে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের এনওএএ ক্লাইমেট প্রেডিকশন সেন্টারের বিজ্ঞানী মিশেল এল'হ্যুরো বলেন, এই গভীর সমুদ্রের উষ্ণতা 'আমাদের দেখা সবচেয়ে শক্তিশালী কয়েকটি এল নিনো ঘটনার সঙ্গে তুলনা করা যেতে পারে।'

সমুদ্রের গভীরের এই অতিরিক্ত তাপ সাধারণত পরবর্তী সময়ে পানির উপরিতলে উঠে আসে। সেই উষ্ণ পানি আবার উপরের বাতাসকে গরম করে এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার স্বাভাবিক ধারাকে ব্যাহত করে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এল নিনো উষ্ণ হয়ে ওঠা পৃথিবীর আগুনে আরও জ্বালানি ঢেলে দেবে। এর প্রভাব আরও তীব্র হবে, আরও দূর পর্যন্ত ছড়াবে এবং ভয়াবহ গতিতে সীমান্ত অতিক্রম করবে।

সব এল নিনো এক রকম নয়। বিশ্বের বিভিন্ন অঞ্চল বছরের ভিন্ন সময়ে এর প্রভাব অনুভব হতে পারে। তবে শক্তিশালী এল নিনো সাধারণত দক্ষিণ আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ার কিছু অংশে গরম ও শুষ্ক আবহাওয়া পরিস্থিতির সৃষ্টি করে। ফলে খরা ও দাবানলের ঝুঁকি বাড়ে। অতীতের এল নিনো ঘটনাগুলো খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনীতিতে শত শত বিলিয়ন ডলার, এমনকি ট্রিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির কারণ ছিল। 

এল নিনো সাধারণত ডিসেম্বরের শেষের দিকে সর্বোচ্চ শক্তিতে পৌঁছায়। তাই বছরের এখনও কয়েক মাস বাকি থাকায় এটি সত্যিই আগের সব রেকর্ড ভাঙবে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এল নিনো 'সুপার' পর্যায়ে না পৌঁছালেও এর প্রভাব অত্যন্ত গুরুতর হতে পারে, এমনটাই আশঙ্কা বিজ্ঞানীদের। 

যুক্তরাষ্ট্রের বার্কলে আর্থ-এর জলবায়ু বিজ্ঞানী জিক হসফাদার বলেন, 'এই পরিস্থিতিতে ২০২৭ সাল বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর হওয়ার সম্ভাবনাই বেশি।'

তিনি আরও বলেন, '১৯৯৮ সালে অত্যন্ত শক্তিশালী একটি এল নিনো এবং সেই সময়ের হিসেবে অত্যন্ত উষ্ণ একটি বছর দেখা গিয়েছিল। কিন্তু ঠিক একই ঘটনা যদি আজ ঘটত, তাহলে গত ২০ বছরের তুলনায় সেটিকে বরং তুলনামূলকভাবে ঠান্ডা বছর বলা যেত।'

Related Topics

টপ নিউজ

এল নিনো / আবহাওয়া / জলবায়ু / জাতিসংঘ / প্রশান্ত মহাসাগর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
  • নিরাপত্তা সতর্কতার পর নিউইয়র্ক সফর কয়েক ঘণ্টায় সীমিত করলেন নেতানিয়াহু, জাতিসংঘে ভাষণ দিয়েই চলে যাবেন
  • রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
  • ইরান ‘সন্ত্রাসবাদের শিকার’, আমরা কখনোই মাথা নত করব না: জাতিসংঘে পেজেশকিয়ান
  • বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আগাম অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net