Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
বোরো ধানে কৃষকের উৎপাদন খরচই উঠছে না 

অর্থনীতি

শওকত আলী
11 May, 2021, 12:25 pm
Last modified: 11 May, 2021, 12:28 pm

Related News

  • তীব্র শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বোরোর বীজতলা ও আলু
  • বোরো ধানের উৎপাদন ১৫ লাখ টন বেশি হয়েছে: কৃষি উপদেষ্টা
  • বোরো ধানের ফলন সন্তোষজনক: কৃষি উপদেষ্টা 
  • দুই সপ্তাহের মধ্যে চালের দাম কমবে: বাণিজ্য উপদেষ্টা
  • বোরো মৌসুমের চাহিদা মেটাতে গ্যাস, অর্থ সংকটেও ইউরিয়া কারখানা খোলার চাপে সরকার

বোরো ধানে কৃষকের উৎপাদন খরচই উঠছে না 

এবারে খরায় ধানে বাড়তি খরচ হয়েছে ২০-৫০ শতাংশ পর্যন্ত। এক বিঘা (৩৩ শতাংশের হিসেবে) জমিতে সেচের খরচই ১৪০০-১৫০০ টাকা থেকে বেড়ে এবার ২০০০ টাকা ছাড়িয়েছে।
শওকত আলী
11 May, 2021, 12:25 pm
Last modified: 11 May, 2021, 12:28 pm

প্রচন্ড খরা ও অনাবৃষ্টির কারণে সেচ খরচ বৃদ্ধি, কৃষি শ্রমিকের বাড়তি মজুরিসহ বিভিন্ন কারণে বোরো ধানের উৎপাদন খরচ এবার বেশি। তবে দাম কম থাকায় ধান বিক্রি করে এই খরচ উঠাতে পারছে না কৃষক।  

রংপুর, রাজশাহী, দিনাজপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জসহ বেশ কয়েকটি অঞ্চলের কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারে খরায় ধানে বাড়তি খরচ হয়েছে ২০-৫০ শতাংশ পর্যন্ত। এক বিঘা (৩৩ শতাংশের হিসেবে) জমিতে সেচের খরচই ১৪০০-১৫০০ টাকা থেকে বেড়ে এবার ২০০০ টাকা ছাড়িয়েছে।  

অন্যদিকে অতিখরায় ধানের উৎপাদন কমেছে ১৫-২৫ শতাংশ পর্যন্ত। কিন্তু ধান পরিচর্যা এবং কর্তনে কৃষি শ্রমিকের মজুরি বেশি। সব মিলিয়ে ধানের উৎপাদন খরচই বেড়েছে।

কৃষি বিপণন অধিদপ্তরের হিসেব অনুযায়ী, প্রতি কেজি ধানের উৎপাদন ব্যয় ২৬ টাকা ১ পয়সা। ৪০ কেজি ধরে মণের হিসেব করলে ধানের দাম দাঁড়ায় ১০৪৪ টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অবশ্য বলছে, এবারে খরচ আরো একটু বেশি হয়েছে। তাদের হিসেবে দেখা গেছে, এক কেজি ধানের উৎপাদন ব্যয় ২৬ টাকা ১৯ পয়সা। অর্থাৎ প্রতি মণের দাম পড়ছে ১০৪৭ টাকা। কৃষি মন্ত্রণালয় বলছে,  উৎপাদন খরচ হয়েছে ২৭ টাকা অর্থাৎ প্রতি মণের দাম ১০৮০ টাকা।     

কিন্তু বাড়তি খরচ করে উৎপাদন করলেও বাজারে ধান বিক্রি করতে গিয়ে হতাশ হতে হচ্ছে। কারণ ধানের দাম উৎপাদন খরচের তুলনায় কম। 

সরকারি বিভিন্ন সংস্থার হিসেব অনুযায়ী প্রতি মন ধান উৎপাদনে এবার খরচ হয়েছে এক হাজার টাকার বেশি। কিন্তু সারাদেশে ধান বিক্রি হচ্ছে (কম শুকনো) ৭৫০-৮০০ টাকায়। চিকন জাতের ধান বিক্রি হচ্ছে ৯০০-১০০০ (শুকনো) হাজার টাকার মধ্যে। গত বোরো মৌসুমে মানভেদে ধান বিক্রি হয়েছে এক হাজার টাকার বেশি। 

টিবিএসের দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে বাজারে ধান (কাঁচা) প্রতি বস্তা (১ মন) বিক্রি হচ্ছে ৭৯০- ৮০০ টাকা মন। তবে শুকনো ও চিকন ধান বিক্রি হচ্ছে ৯০০-১০০০ টাকার মধ্যে।

একই দামে বগুড়ার বিভিন্ন অঞ্চলে ধান বিক্রি হচ্ছে। নেত্রকোনার হাওড়ে কাঁচা ধান ৭০০-৭৫০ টাকা ও শুকনা ধান ৭৫০-৮২০ টাকা মন হিসেবে বিক্রি হচ্ছে।  

শেখপুরা ইউনিয়নের কুমোরপুর এলাকার কৃষক আমিনুল ইসলাম বলেন, 'এবার যে ধান লাগিয়েছি, তাতে খরচ বেশি হয়েছে। সার, বিষের দাম বেশি, পানি সেচের খরচ বেড়েছে।  এক বিঘা জমিতে (৪৪ শতাংশ হিসেবে) ধান আবাদে খরচ প্রায় ১৮ থেকে ২০ হাজার টাকা। যা গতবার ছিল ১৫-১৬ হাজার টাকা'। 

তিনি বলেন, 'গতবার ধানের দাম সরকার দিয়েছে ২৬ টাকা, এবার ২৭ টাকা। কিন্তু সরকার এখনো সেভাবে ধান কেনা শুরু করে নাই। অন্যদিকে বাজারেও এর চেয়ে কম দামে ধান বেঁচতে হচ্ছে'।  

একই এলাকার বর্গাচাষী মজিবর রহমান বলেন, 'সরকার ধান কেনা এখনো শুরু করেনি। ২৭ টাকা বা ১০৮০ টাকা মন হিসেবে ধান কিনলে কিছুটা লাভ থাকবে। তা না হলে বাড়তি খরচ সমন্বয় করা সম্ভব হবে না'।  

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশ্রাফুজ্জামান বলেন, 'এবার বগুড়ায় ২৫ হাজার ১৮৬ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। পুরোদমে ধান কেনা শুরু হলে স্থানীয় বাজারেও দাম আরো বাড়বে'।  

দিনাজপুর সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাকিম হাসান বলেন,  'দিনাজপুরে একটু দেরী করেই ধান কাটা-মাড়াই শুরু হয়। কিছু জমিতে ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। বর্তমানে কাঁচা ধানই বিক্রি হচ্ছে ১৫৮০ থেকে ১৬০০ টাকা বস্তা (২ মন)'। তবে আর কয়েকদিন পর বাজার আরও ভাল হবে বলে আশাবাদী তিনি।  

এ বিষয়ে জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ টিবিএসকে বলেন, 'আমরা খাদ্য অধিদপ্তরকে অনুরোধ করেছি যাতে দ্রুত ধান কেনা শুরু করে। সরকার কেনা শুরু করলেই ধানের ভালো দাম থাকবে বাজারে'।  

চলতি বোরো মৌসুমে সরকার কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে সাড়ে ৬ লাখ টন ধান ও মিলারদের কাছ থেকে ৪০ ও ৩৯ টাকা কেজি দরে সাড়ে ১১ লাখ টন (আতপ ও সিদ্ধ) চাল সংগ্রহ করবে। 

গত বোরো মৌসুমের চেয়ে প্রতি কেজি ধানে ১ টাকা ও চালে ৪ টাকা বেশি দিয়ে ধান চাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়োছে সরকার। গত বছর ২৬ টাকা কেজি দরে ধান ও ৩৬ টাকা কেজি দরে সিদ্ধ চাল কেনে সরকার। 

গত মাসের ২৮ তারিখ থেকে বোরো ধান এবং ৭ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আগামী আগস্টের ৩১ তারিখে সংগ্রহ কার্যক্রম শেষ করবে সরকার। যদিও এখনো পর্যন্ত কোন ধান, চাল সংগ্রহ কার্যক্রম শুরু করতে পারেনি খাদ্য অধিদপ্তর।    

কৃষি অর্থনীতিবিদরা বলছেন, এবার শুরু থেকেই সরকারকে দ্রুত ধান ও চাল কিনতে হবে। না হলে গত বছরের মত ধান চাল সংগ্রহ কার্যক্রম হুমকিতে পড়বে। ক্রয় কার্যক্রম দেরিতে শুরু হলে কৃষকও ধানের দাম ঠিকভাবে পাবে না। 

খাদ্য মন্ত্রণালয়ের মজুদ পরিস্থিতির তথ্যমতে, গত ২৮ এপ্রিল পর্যন্ত সরকারের খাদ্য গুদামে ৫.১৪ লাখ মে. টন খাদ্যশস্যের মজুদ রয়েছে, এর মধ্যে ২.৯৭ লাখ টন চাল ও ২.১৭ লাখ টন গম রয়েছে।  

এ বিষয়ে জানতে চাইলে কৃষি অর্থনীতিবিদ ও ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের ভাইস চ্যান্সেলর মো. জাহাঙ্গীর আলম বলেন, 'সরকারের কেনাকাটায় দেরি হলে দুটি সমস্যায় পড়তে হবে। প্রথমত কৃষক ধানের প্রকৃত দাম পাবে না। দ্বিতীয়ত, সরকার তার প্রয়োজনীয় খাদ্যশস্যের মজুদ গড়তে পারবে না। এজন্য সরকারের প্রকিউরমেন্ট দ্রুত শুরু করতে হবে। যেহেতু বিভিন্ন অঞ্চলে ধান কাটা প্রায় শেষ দিকে'।    

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, সারাদেশের হাওড়াঞ্চলের শতভাগ ধান কাটা হয়েছে। সারাদেশে এখন পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ধান কাটা হয়েছে। এ বছর সারাদেশে ৪৮ লাখ ৮৩ হাজার ৭৬০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।  

(প্রতিবেদন তৈরিতে সহযোগীতা করেছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের দিনাজপুর প্রতিনিধি বিপুল সরকার সানি ও বগুড়া প্রতিনিধি খোরশেদ আলম)  

 

Related Topics

টপ নিউজ

বোরো ধানের মৌসুম / বোরো ধান / ধান চাষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • তীব্র শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বোরোর বীজতলা ও আলু
  • বোরো ধানের উৎপাদন ১৫ লাখ টন বেশি হয়েছে: কৃষি উপদেষ্টা
  • বোরো ধানের ফলন সন্তোষজনক: কৃষি উপদেষ্টা 
  • দুই সপ্তাহের মধ্যে চালের দাম কমবে: বাণিজ্য উপদেষ্টা
  • বোরো মৌসুমের চাহিদা মেটাতে গ্যাস, অর্থ সংকটেও ইউরিয়া কারখানা খোলার চাপে সরকার

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net