Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনিতে গুরুতর আহত ১, গ্রেপ্তার ১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 May, 2026, 01:40 pm
Last modified: 23 May, 2026, 02:43 pm

Related News

  • নারায়ণগঞ্জে ছিনতাইকারী আখ্যা দিয়ে বাসা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • মে মাসে মব-গণপিটুনিতে ৩১ ও রাজনৈতিক সহিংসতায় ৫ প্রাণহানি: এইচআরএসএস
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ
  • শিশু ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র চট্টগ্রাম: মামলা দায়েরের পর আদালতে অভিযুক্তের দোষ স্বীকার
  • নেত্রকোণায় ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় পলাতক মাদ্রাসাশিক্ষক আটক

ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনিতে গুরুতর আহত ১, গ্রেপ্তার ১

এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে ধরে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।
টিবিএস রিপোর্ট
23 May, 2026, 01:40 pm
Last modified: 23 May, 2026, 02:43 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। গত শুক্রবার বিকেলে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর বয়ারগাদি এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে ধরে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় অপর অভিযুক্তকেও আটক করা হয়েছে। 

অভিযুক্ত ওই দুই যুবক হলেন—চর বয়ারগাদি এলাকার মনির হোসেনের ছেলে হিরো এবং জামাল পাটোয়ারীর ছেলে সোহেল। এই ঘটনায় শুক্রবার রাতেই শিশুটির মা ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।  

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলের দিকে শিশুটি তার বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্তরা তাকে কৌশলে ডেকে নিয়ে নির্যাতন করে।  

পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। গুরুতর অবস্থায় তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। 

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা মধ্যরাতে অভিযুক্ত হিরোকে আটক করে গণপিটুনি দেন। 

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় হিরোকে উদ্ধার করে। তাকেও চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এদিকে শুক্রবার মধ্যরাতেই অভিযান চালিয়ে এই ঘটনার অপর অভিযুক্ত সোহেলকে আটক করেছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, 'গণপিটুনিতে আহত একজন ঢাকায় চিকিৎসাধীন আছেন। অপর আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে নেয়া হয়েছে।' 

Related Topics

টপ নিউজ

ফতুল্লা / শিশু ধর্ষণ / গণপিটুনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • নারায়ণগঞ্জে ছিনতাইকারী আখ্যা দিয়ে বাসা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • মে মাসে মব-গণপিটুনিতে ৩১ ও রাজনৈতিক সহিংসতায় ৫ প্রাণহানি: এইচআরএসএস
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ
  • শিশু ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র চট্টগ্রাম: মামলা দায়েরের পর আদালতে অভিযুক্তের দোষ স্বীকার
  • নেত্রকোণায় ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় পলাতক মাদ্রাসাশিক্ষক আটক

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net